02 Mar 2026 +880 1886 456688
image

Laws & Rules

সড়ক পরিবহণ আইন, ২০১৮
Click here for Deep-Dive

সড়ক পরিবহণ বিধিমালা, ২০২২

দ্বিতীয় অধ্যায় : ড্রাইভিং লাইসেন্স, মেয়াদ, নবায়ন ইত্যাদি ( )
৪। ড্রাইভিং লাইসেন্স প্রদানকারী কর্তৃপক্ষ

মোটর ড্রাইভিং লাইসেন্স প্রদানকারী কর্তৃপক্ষ হইবে কর্তৃপক্ষের সংশ্লিষ্ট অধিক্ষেত্রের উপ-পরিচালক (ইঞ্জিনিয়ারিং) বা সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) বা কর্তৃপক্ষ কর্তৃক মনোনীত অন্য কোনো কর্মকর্তা এবং কর্তৃপক্ষ প্রয়োজনে একই অধিক্ষেত্রের মধ্যে একাধিক কর্মকর্তাকে লাইসেন্স প্রদানকারী কর্তৃপক্ষ হিসাবে ক্ষমতা প্রদান করিতে পারিবে। 

৫। ড্রাইভিং লাইসেন্সের শ্রেণি -

(১) ড্রাইভিং লাইসেন্সের শ্রেণি হইবে নিম্নরূপ, যথা—

(ক) পেশাদার ড্রাইভিং লাইসেন্স;

(খ) অপেশাদার ড্রাইভিং লাইসেন্স।


(২) কোনো ব্যক্তি নির্ধারিত মোটরযান চালাইবার জন্য পেশাদার ড্রাইভিং লাইসেন্সের আবেদন করিতে পারিবেন, যথা—

(ক) মোটর সাইকেল;

(খ) থ্রি-হুইলার মোটরযান;

(গ) হালকা মোটরযান;

(ঘ) মাঝারি মোটরযান;

(ঙ) ভারী মোটরযান; এবং

(চ) বিশেষ ধরনের মোটরযান (যেমন— আর্টিকুলেটেড মোটরযান, ট্রেইলার যুক্ত, ট্রাক, ক্রেন, ইত্যাদি)।


(৩) কোনো ব্যক্তি নির্ধারিত মোটরযান চালাইবার জন্য অপেশাদার ড্রাইভিং লাইসেন্সের আবেদন করিতে পারিবেন, যথা—

(ক) মোটর সাইকেল;

(খ) হালকা মোটরযান;

(গ) বিশেষ ধরনের মোটরযান; এবং

(ঘ) প্রতিবন্ধী বান্ধব মোটরযান।

img