02 Mar 2026 +880 1886 456688
image

Laws & Rules

কপিরাইট আইন, ২০২৩
Click here for Deep-Dive

কপিরাইট আইন, ২০২৩

ষষ্ঠ অধ্যায় : সম্প্রচার সংস্থা এবং সম্পাদনকারীর অধিকার ও মেয়াদ ( কপিরাইট’২৩ )
৩০। সম্প্রচার পুনরুৎপাদনের অধিকার, ইত্যাদি

(১) প্রত্যেক সম্প্রচার সংস্থার বৈধভাবে সম্প্রচারিত বিষয়ের উপর একটি বিশেষ অধিকার থাকিবে যাহা সম্প্রচার পুনরুৎপাদন অধিকার (broadcast reproduction right) নামে অভিহিত হইবে।

(২) সম্প্রচার যে বৎসর প্রথম করা হইয়াছে তাহার পরবর্তী ২৫ (পঁচিশ) বৎসর পর্যন্ত সম্প্রচার সংস্থার সম্প্রচার পুনরুৎপাদনের অধিকার থাকিবে।

(৩) এই আইনের অন্যান্য বিধানে যাহা কিছুই থাকুক না কেন, সম্প্রচার পুনরুৎপাদনের অধিকারের কারণে সম্প্রচারে ব্যবহৃত কোনো সাহিত্য, নাটক, সংগীত, অন্য কোনো শিল্পকর্ম বা চলচ্চিত্র বা শব্দ-ধ্বনির কপিরাইট ক্ষুণ্ন হইবে না।

৩১। সম্পাদনকারীর অধিকার

(১) কোনো কর্মের প্রণেতার অধিকারের বিষয়ে এই আইনের অন্যান্য বিধানে যাহা কিছুই থাকুক না কেন, যেক্ষেত্রে কোনো সম্পাদনকারী কোনো সম্পাদনে আবির্ভূত বা নিয়োজিত হন, তাহার উক্ত সম্পাদনের (performence) বিষয়ে একটি বিশেষ অধিকার থাকিবে যাহা সম্পাদনকারীর অধিকার (performer's right) নামে অভিহিত হইবে:

তবে শর্ত থাকে যে, কোনো কর্মের প্রণেতা এবং সম্পাদনকারী ভিন্ন ব্যক্তি হইলে, প্রণেতার সম্মতি গ্রহণক্রমে সম্পাদন করিতে হইবে।

(২) সম্পাদনটি যে বৎসর প্রথম করা হইয়াছে উহার পরবর্তী ৫০ (পঞ্চাশ) বৎসর পর্যন্ত সম্পাদনকারীর অধিকার বিদ্যমান থাকিবে।

img