04 Mar 2026 +880 1886 456688
image

Laws & Rules

বাংলাদেশ শিল্প-নকশা আইন, ২০২৩
Click here for Deep-Dive

বাংলাদেশ শিল্প-নকশা আইন, ২০২৩

পঞ্চম অধ্যায় : মহাপরিচালকের ক্ষমতা, ইত্যাদি ( শিল্প-নকশা আঃ’২৩ )
২৯। মহাপরিচালক কর্তৃক ত্রুটি সংশোধন

(১) মহাপরিচালক, তাহার নিকট দাখিলকৃত কোনো দলিল বা আবেদনে অথবা এই আইন বা বিধির অধীন তৎকর্তৃক প্রস্তুতকৃত কোনো রেকর্ডে কোনো করণিক ত্রুটি বা ভুল, বা কোনো অনুবাদ বা প্রতিলিপিতে কোনো ভুল থাকিলে, উহা সংশোধন করিতে পারিবেন।

(২) উপধারা (১) এর অধীনকৃত সংশোধন বিষয়ে আবেদনকারী বা স্বত্বাধিকারীকে অবহিত করিতে হইবে এবং, প্রযোজ্য ক্ষেত্রে, সংশোধনীর প্রকাশনা নোটিশ ই-গেজেটে বা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করিতে হইবে।

৩০। প্রশাসনিক আদেশের বিরুদ্ধে আপিল, ইত্যাদি

(১) এই আইনের অধীন মহাপরিচালক কর্তৃক প্রদত্ত যে কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে সংক্ষুব্ধ পক্ষ সিদ্ধান্ত প্রদানের তারিখ হইতে ৬০ (ষাট) দিনের মধ্যে সরকারের নিকট আপিল দায়ের করিতে পারিবে।

(২) উপধারা (১) এর অধীন দায়েরকৃত আপিলের সিদ্ধান্তে কোনো পক্ষ সংক্ষুব্ধ হইলে উক্তরূপ সিদ্ধান্ত প্রদানের তারিখ হইতে ৬০ (ষাট) দিনের মধ্যে হাইকোর্ট বিভাগে আপিল দায়ের করিতে পারিবে।

৩১। ক্ষমতা অর্পণ

মহাপরিচালক তাহার উপর অর্পিত যে কোনো ক্ষমতা, প্রয়োজনে, অধিদপ্তরে কর্মরত যে কোনো কর্মকর্তাকে লিখিতভাবে অর্পণ করিতে পারিবেন।

img