02 Mar 2026 +880 1886 456688
image

Laws & Rules

কপিরাইট আইন, ২০২৩
Click here for Deep-Dive

কপিরাইট আইন, ২০২৩

দ্বাদশ অধ্যায় : প্রকাশিত পুস্তক, সংবাদপত্র, সাময়িকী এবং চলচ্চিত্রের কপি, ইত্যাদি সরবরাহ ( কপিরাইট’২৩ )
৫৯। জাতীয় গ্রন্থাগারে পুস্তক, সাময়িকী ও সংবাদপত্র সরবরাহ, ইত্যাদি

(1) Printing Presses and Publications (Declaration and Registration) Act, 1973 (Act No. XXIII of 1973) এর section 24 এর বিধানকে ক্ষুণ্ণ না করিয়া, ভিন্নরূপ কোনো চুক্তি সত্ত্বেও, বাংলাদেশে প্রকাশিত পুস্তকের প্রকাশক, প্রকাশনার তারিখ হইতে ৬০ (ষাট) দিনের মধ্যে, বাংলাদেশ জাতীয় গ্রন্থাগার হইতে International Standard Book Number (ISBN) সংগ্রহপূর্বক নিজ খরচে উত্তম বাঁধাই বা সেলাই বা স্টিচকৃত, সর্বোত্তম কাগজে মুদ্রিত এবং মূল বইতে ম্যাপ ও চিত্র থাকিলে উহাসহ হুবহু একটি কপি জাতীয় গ্রন্থাগারে জমা প্রদান করিবেন:

তবে শর্ত থাকে যে, পরবর্তী কোনো সংস্করণে পুস্তকটিতে কোনো তথ্যের সংযোজন বা পরিবর্তন আনা না হইলে উহা প্রকাশের ক্ষেত্রে এই ধারার বিধান প্রযোজ্য হইবে না।

(২) Printing Presses and Publications (Declaration and Registration) Act, 1973 (Act No. XXIII of 1973) এর section 26 এর বিধানকে ক্ষুণ্ণ না করিয়া, বাংলাদেশে প্রকাশিত প্রত্যেক সাময়িকী ও সংবাদপত্রের প্রকাশক নিজ খরচে সংশ্লিষ্ট সাময়িকী বা সংবাদপত্রের প্রতি সংখ্যার একটি কপি উহা প্রকাশিত হইবার সঙ্গে সঙ্গে জাতীয় গ্রন্থাগারে সরবরাহ করিবেন।

(৩) সরকার কর্তৃক বা সরকারি কোনো কর্তৃপক্ষের অধীন প্রকাশিত পুস্তক, সাময়িকী ও সংবাদপত্রের ক্ষেত্রে উপধারা (১) ও (২) এর বিধানাবলি প্রযোজ্য হইবে:

তবে শর্ত থাকে যে, কেবল দাপ্তরিক কার্যে ব্যবহারের জন্য প্রকাশিত পুস্তকের ক্ষেত্রে উক্ত বিধানাবলি প্রযোজ্য হইবে না।

(৪) উপধারা (১), (২) ও (৩) এর অধীন পুস্তক, সাময়িকী ও সংবাদপত্র সরবরাহের প্রমাণক হিসেবে উহার জমাকারীকে লিখিত রসিদ প্রদান করিতে হইবে।

৬০। চলচ্চিত্রের কপি ফিল্ম আর্কাইভে দাখিল

আপাতত বলবৎ অন্য কোনো আইনে যাহা কিছুই থাকুক না কেন, চলচ্চিত্রের স্বত্বাধিকারীগণ তাহাদের নির্মিত পূর্ণদৈর্ঘ্য, স্বল্পদৈর্ঘ্য অথবা যে কোনো দৈর্ঘ্যের চলচ্চিত্রের অন্যূন একটি কপি দীর্ঘমেয়াদি সংরক্ষণ, ভবিষ্যতে গবেষণা বা অন্য কোনো প্রয়োজনে বাংলাদেশ ফিল্ম আর্কাইভে দাখিল করিবেন।

৬১। সংগীত কর্মের অডিও-ভিডিও এর কপি বাংলাদেশ টেলিভিশন আর্কাইভে দাখিল

আপাতত বলবৎ অন্য কোনো আইনে যাহা কিছুই থাকুক না কেন, কোনো সংগীত কর্মের স্বত্বাধিকারীগণ প্রণীত বা প্রকাশিত সংগীত কর্মের অডিও-ভিডিও এর অন্যূন একটি কপি দীর্ঘমেয়াদি সংরক্ষণ, ভবিষ্যতে গবেষণা বা অন্য কোনো প্রয়োজনে অডিও এর ক্ষেত্রে বাংলাদেশ বেতার এবং ভিডিও এর ক্ষেত্রে বাংলাদেশ টেলিভিশনের আর্কাইভে উহা প্রকাশের ৬০ (ষাট) দিনের মধ্যে দাখিল করিবেন।

img