02 Mar 2026 +880 1886 456688
image

Laws & Rules

কপিরাইট আইন, ২০২৩
Click here for Deep-Dive

কপিরাইট আইন, ২০২৩

অষ্টাদশ অধ্যায় : আপিল ( কপিরাইট’২৩ )
১১৬। কতিপয় আদেশের বিরুদ্ধে আপিল

আপাতত বলবৎ অন্য কোনো আইনে যাহা কিছুই থাকুক না কেন, ধারা ১০৮ এর উপধারা (২) বা ধারা ১১৩ এর অধীন প্রদত্ত আদেশে সংক্ষুব্ধ কোনো ব্যক্তি, আদেশ প্রদানের ৩০ (ত্রিশ) দিনের মধ্যে, এখতিয়ারসম্পন্ন আদালতে আপিল করিতে পারিবেন এবং এইরূপ আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আদালত উক্ত আদেশের কার্যকারিতা স্থগিত রাখিবার নির্দেশ প্রদান করিতে পারিবে।

১১৭। রেজিস্ট্রারের আদেশের বিরুদ্ধে আপিল

(১) রেজিস্ট্রারের কোনো সিদ্ধান্ত বা আদেশে সংক্ষুব্ধ যে কোনো ব্যক্তি উক্ত সিদ্ধান্ত বা আদেশ প্রদানের ৩ (তিন) মাসের মধ্যে বোর্ডের নিকট আপিল করিতে পারিবেন, তবে বোর্ড যদি এই মর্মে সন্তুষ্ট হয় যে, অভিযোগকারী যুক্তিসংগত কারণে নির্দিষ্ট সময়সীমার মধ্যে অভিযোগ দায়ের করিতে পারেন নাই, তাহা হইলে উক্ত সময়সীমা অতিবাহিত হওয়ার পরও বোর্ড অভিযোগ গ্রহণ করিতে পারিবে।

(২) কপিরাইট লঙ্ঘনের কারণে, যে কোনো ক্ষতিপূরণ প্রদান বা অর্থদণ্ডের আদেশের বিরুদ্ধে কোনো সংক্ষুদ্ধ পক্ষকে প্রদত্ত অর্থদণ্ডের ১০ (দশ) শতাংশ জামানত রাখা সাপেক্ষে আপিল করিতে হইবে।

১১৮। বোর্ডের আদেশের বিরুদ্ধে আপিল

ধারা ১২ ও ধারা ২১ এর অধীন প্রদত্ত কোনো সিদ্ধান্ত বা আদেশ ব্যতীত, বোর্ডের কোনো চূড়ান্ত সিদ্ধান্ত বা আদেশে সংক্ষুব্ধ কোনো ব্যক্তি উক্ত সিদ্ধান্ত বা আদেশ প্রদানের ৩ (তিন) মাসের মধ্যে হাইকোর্ট বিভাগে আপিল করিতে পারিবেন।

img