04 Mar 2026 +880 1886 456688
image

Laws & Rules

ভূমি সংস্কার আইন, ২০২৩
Click here for Deep-Dive

ভূমি সংস্কার আইন, ২০২৩

চতুর্থ অধ্যায় : বাস্তুভিটা ( ভূমি সংস্কার, ২০২৩ )
৬। বাস্তুভিটা হইতে উচ্ছেদ, ইত্যাদি না করা

কোনো ভূমির স্বত্বাধিকারীকে কোনো কর্মকর্তা বা অন্য কোনো কর্তৃপক্ষ কর্তৃক উপযুক্ত আদালতের আদেশ ব্যতিরেকে বাস্তুভিটা হিসাবে তৎকর্তৃক ব্যবহৃত কোনো ভূমি হইতে উচ্ছেদ করা যাইবে না:

তবে শর্ত থাকে যে, এই ধারার কোনো কিছু অন্য কোনো আইনের অধীন কোনো বাস্তুভিটা অধিগ্রহণের ক্ষেত্রে প্রযোজ্য হইবে না।

৭। বাস্তুভিটার জন্য খাস ভূমির বন্দোবস্ত

(১) পল্লি এলাকায় বাস্তুভিটা হিসাবে ব্যবহৃত উপযুক্ত কোনো খাস ভূমি পাওয়া গেলে সরকার উক্ত ভূমি বন্দোবস্ত প্রদানের সময় ভূমিহীন মুক্তিযোদ্ধা বা তাহার পরিবার, ভূমিহীন কৃষক ও শ্রমিকদের অগ্রাধিকার প্রদান করিবে:

তবে শর্ত থাকে যে, কোনো ব্যক্তিকে ৫ (পাঁচ) শতাংশের অধিক উক্তরূপ কোনো ভূমি বরাদ্দ প্রদান করা যাইবে না।

(২) উপ-ধারা (১) এর অধীন বরাদ্দকৃত কোনো ভূমি কোনো ব্যক্তি উত্তরাধিকারসূত্রে প্রাপ্য হইবেন কিন্তু উহা হস্তান্তরযোগ্য হইবে না।

img