- ১৮। ভূমি ব্যবস্থাপনার আধুনিকায়ন এবং তথ্য ভাণ্ডার সংরক্ষণ
- ১৯। দণ্ড
- ২০। অপরাধের বিচার
- ২১। বিধি প্রণয়নের ক্ষমতা
- ২২। রহিতকরণ ও হেফাজত
- ২৩। ইংরেজিতে অনূদিত পাঠ প্রকাশ
ষষ্ঠ অধ্যায় : বিবিধ ( ভূমি সংস্কার, ২০২৩ )
১৮। ভূমি ব্যবস্থাপনার আধুনিকায়ন এবং তথ্য ভাণ্ডার সংরক্ষণ
ভূমি সংস্কার বোর্ড দেশের সকল ভূমি অফিসে সকল তথ্যের ডিজিটাল তথ্য ভাণ্ডারসহ আধুনিক ডিজিটাল ভূমি ব্যবস্থা চালু করিবার ব্যবস্থা গ্রহণ করিবে।
১৯। দণ্ড
কোনো ব্যক্তি এই আইনের কোনো বিধান অথবা এই আইনের অধীন কোনো কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত কোনো আদেশ লঙ্ঘন করিলে, উহা এই আইনের অধীন একটি অপরাধ বলিয়া গণ্য হইবে এবং তজ্জন্য তিনি অনধিক ১ (এক) লক্ষ টাকা অর্থদণ্ড বা অনধিক ১ (এক) মাস বিনাশ্রম কারাদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হইবেন।
২০। অপরাধের বিচার
এই আইনের অধীন অপরাধসমূহ বিচারের ক্ষেত্রে আদালত ফৌজদারি কার্যবিধি এর Chapter XXII তে বর্ণিত সংক্ষিপ্ত পদ্ধতি, যতদূর প্রযোজ্য হয়, অনুসরণ করিবে।
২১। বিধি প্রণয়নের ক্ষমতা
সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, বিধি প্রণয়ন করিতে পারিবে।
২২। রহিতকরণ ও হেফাজত
(১) Land Reforms Ordinance, 1984 (Ordinance No. X of 1984) অতঃপর উক্ত Ordinance বলিয়া উল্লিখিত, এতদ্বারা রহিত করা হইল।
(২) উপ-ধারা (১) এর অধীন রহিতকরণ সত্ত্বেও, উক্ত Ordinance এর অধীন-
(ক) কৃত কোনো কার্য, গৃহীত কোনো ব্যবস্থা বা চলমান কোনো কার্য এই আইনের অধীন কৃত, গৃহীত বা চলমান বলিয়া গণ্য হইবে;
(খ) প্রণীত কোনো বিধি, প্রবিধান, জারীকৃত কোনো প্রজ্ঞাপন, প্রদত্ত কোনো আদেশ বা বিজ্ঞপ্তি বা নির্দেশ এই আইনের সহিত সামঞ্জস্যপূর্ণ হওয়া সাপেক্ষে, এই আইনের অধীন প্রণীত, জারীকৃত বা প্রদত্ত বলিয়া গণ্য হইবে; এব
(গ) দায়েরকৃত কোনো মামলা বা সূচিত কোনো কার্যধারা অনিষ্পন্ন থাকিলে উহা এইরূপে নিষ্পন্ন করিতে হইবে, যেন উহা এই আইনের অধীন দায়েরকৃত বা সূচিত হইয়াছে।
২৩। ইংরেজিতে অনূদিত পাঠ প্রকাশ
(১) এই আইন প্রবর্তনের পর সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, এই আইনের ইংরেজিতে অনূদিত একটি নির্ভরযোগ্য পাঠ (Authentic English Text) প্রকাশ করিবে।
(২) বাংলা ও ইংরেজি পাঠের মধ্যে বিরোধের ক্ষেত্রে বাংলা পাঠ প্রাধান্য পাইবে।