02 Mar 2026 +880 1886 456688
image

Laws & Rules

ফাইন্যান্স কোম্পানি আইন, ২০২৩
Click here for Deep-Dive

ফাইন্যান্স কোম্পানি আইন, ২০২৩

নবম অধ্যায় : ফাইন্যান্স কোম্পানি অবসায়ন ( ফাইন্যান্স কো. আ., ২০২৩ )
৫১। আদালতের মাধ্যমে অবসায়ন

(১) কোম্পানি আইন এ যাহা কিছই থাকুক না কেন কোনো ফাইন্যান্স কোম্পানি গৃহীত আমানত বা ঋণ বা কর্জ বা দেনা পরিশোধে অক্ষম হইলে বাংলাদেশ ব্যাংক প্রয়োজন মনে করিলে সরকারের পূর্বানুমোদনক্রমে উক্ত ফাইন্যান্স কোম্পানির অবসায়নের জন্য হাইকোর্ট বিভাগে আবেদন করিতে পারিবে।

(২) হাইকোর্ট বিভাগ কোনো ফাইন্যান্স কোম্পানির অবসায়নের আবেদন গ্রহণ করিলে উক্ত ফাইন্যান্স কোম্পানির বিদ্যমান ও অবসায়ন আবেদনে উল্লিখিত বা অবসায়ন প্রক্রিয়া চলাকালীন দায়ী হিসাবে চিহ্নিত সাবেক পরিচালকদের সকল স্থাবর ও অস্থাবর সম্পদ উক্ত আদালতের আদেশক্রমে অবরুদ্ধ (freeze) বা ক্রোক (attachment) হইবে এবং উক্ত আদালতের নির্দেশনা ব্যতিরেকে উহা হস্তান্তর করা যাইবে না।

(৩) কোম্পানি আইন এর ধারা ৩২৫ এর উপ-ধারা (২) এর দফা (খ) এর বিধান সাপেক্ষে কোনো ফাইন্যান্স কোম্পানির অবসায়নের ক্ষেত্রে প্রাকৃতিক ব্যক্তি আমানতকারীর দাবি অন্যান্য পাওনাদারের দাবির উপর অগ্রাধিকার পাইবে।

৫২। অবসায়ক নিযুক্তি ও অবসায়কের কার্যপদ্ধতি

(১) কোম্পানি আইনে যাহা কিছুই থাকুক না কেন, কোনো ফাইন্যান্স কোম্পানির অবসায়ন কার্যধারায় একজন যোগ্য প্রকৃতিক ব্যক্তিকে সরকারি অবসায়ক হিসাবে নিযুক্ত করিবার জন্য বাংলাদেশ ব্যাংক হাইকোর্ট বিভাগের নিকট আবেদন করিবে।

(২) এই আইনের অধীন নিযুক্ত অবসায়ক কোম্পানি আইনের অবসায়ক সম্পর্কিত বিধানাবলি পরিপালন সাপেক্ষে কার্যক্রম পরিচালনা করিবে।

৫৪।ফাইন্যান্স কোম্পানি এবং পাওনাদারের মধ্যে আপোষ-নিষ্পত্তির ব্যবস্থা

এই আইনের কোনো বিধান বা আপাতত বলবৎ অন্য কোনো আইনে যাহা কিছুই থাকুক না কেন, হাইকোর্ট বিভাগ ফাইন্যান্স কোম্পানি এবং উহার সদস্য বা পাওনাদারের মধ্যে কোনো-

(ক) আপোষ-নিষ্পত্তি বা বিশেষ ব্যবস্থা অনুমোদন করিবে না; বা

(গ) আপোষ-নিষ্পত্তি বা বিশেষ ব্যবস্থায় কোনো সংশোধন অনুমোদন করিবে না;

যদি না বাংলাদেশ ব্যাংক এই মর্মে প্রত্যয়ন করে যে, উক্ত নিষ্পত্তি, বিশেষ ব্যবস্থা বা উহাদের সংশোধন কার্যকর করিবার অযোগ্য নহে এবং সংশ্লিষ্ট কোম্পানির পাওনাদারের স্বার্থের পরিপন্থি নহে।

img