অষ্টম অধ্যায় : প্রধান বয়লার পরিদর্শক ও কর্মচারী নিয়োগ, ইত্যাদি ( বয়লার আঃ, ২২ )
৩৫। প্রধান বয়লার পরিদর্শক এবং অন্যান্য কর্মচারী নিয়োগ
(১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, সরকার, প্রধান বয়লার পরিদর্শকের কার্যালয়ের জন্য অনুমোদিত সাংগঠনিক কাঠামো অনুযায়ী প্রধান বয়লার পরিদর্শক, প্রয়োজনীয় সংখ্যক উপ-প্রধান বয়লার পরিদর্শক ও বয়লার পরিদর্শকসহ অন্যান্য কর্মচারী নিয়োগ করিতে পারিবে।
(২) প্রধান বয়লার পরিদর্শক, উপ-প্রধান বয়লার পরিদর্শক ও বয়লার পরিদর্শকসহ কর্মচারীদের নিয়োগ, পদোন্নতি ও চাকরির অন্যান্য শর্তাদি বিধি দ্বারা নির্ধারিত হইবে।