- ৩৬। ধারা ৯ এর বিধান লঙ্ঘনের দণ্ড
- ৩৭। ধারা ১৫ এর বিধান লঙ্ঘনের দণ্ড
- ৩৮। ধারা ১৮ এর বিধান লঙ্ঘনের দণ্ড
- ৩৯। ধারা ২১ এর বিধান লঙ্ঘনের দণ্ড
- ৪০। ধারা ২২ এর বিধান লঙ্ঘনের দণ্ড
- ৪১। ধারা ২৩ এর বিধান লঙ্ঘনের দণ্ড
- ৪২। ধারা ২৪ এর বিধান লঙ্ঘনের দণ্ড
- ৪৩। ধারা ২৬ এর বিধান লঙ্ঘনের দণ্ড
- ৪৪। ধারা ২৮ এর বিধান লঙ্ঘনের দণ্ড
- ৪৫। অপরাধের পুনঃসংঘটনের দণ্ড
- ৪৬। বিধি দ্বারা অপরাধ চিহ্নিতকরণ এবং দণ্ড নির্ধারণ
নবম অধ্যায় : অপরাধ ও দণ্ড ( বয়লার আঃ, ২২ )
৩৬। ধারা ৯ এর বিধান লঙ্ঘনের দণ্ড
যদি কোনো ব্যক্তি ধারা ৯ এর উপ-ধারা (১) লঙ্ঘন করিয়া বয়লার পরিচালনা লাইসেন্স ব্যতীত কোনো বয়লার পরিচালনা করেন, তাহা হইলে উহা হইবে একটি অপরাধ এবং তজ্জন্য তিনি অনধিক ২ (দুই) বৎসরের কারাদণ্ড বা অনধিক ২ (দুই) লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হইবেন।
৩৭। ধারা ১৫ এর বিধান লঙ্ঘনের দণ্ড
যদি কোনো ব্যক্তি ধারা ১৫ এর উপ-ধারা (২) এ বর্ণিত শর্তাবলি ভঙ্গ করিয়া কোনো বয়লার নির্মাণ করেন, তাহা হইলে উহা হইবে একটি অপরাধ এবং তজ্জন্য তিনি অনধিক ২ (দুই) বৎসরের কারাদণ্ড বা অনধিক ২ (দুই) লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হইবেন।
৩৮। ধারা ১৮ এর বিধান লঙ্ঘনের দণ্ড
যদি কোনো ব্যক্তি ধারা ১৮ এর উপ-ধারা (১) এ বর্ণিত শর্ত ভঙ্গ করিয়া কোনো বয়লার নিবন্ধন গ্রহণ ব্যতীত ব্যবহার করেন, তাহা হইলে উহা হইবে একটি অপরাধ এবং তজ্জন্য তিনি অনধিক ২ (দুই) বৎসরের কারাদণ্ড বা অনধিক ২ (দুই) লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হইবেন।
৩৯। ধারা ২১ এর বিধান লঙ্ঘনের দণ্ড
যদি কোনো ব্যক্তি ধারা ২১ এ বর্ণিত বিধি-নিষেধ ভঙ্গ করিয়া কোনো বয়লার ব্যবহার করেন বা অন্য কোনো ব্যক্তিকে বয়লার ব্যবহারের অনুমতি প্রদান করেন, তাহা হইলে উহা হইবে একটি অপরাধ এবং তজ্জন্য তিনি অনধিক ২ (দুই) বৎসরের কারাদণ্ড বা অনধিক ২ (দুই) লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হইবেন।
৪০। ধারা ২২ এর বিধান লঙ্ঘনের দণ্ড
যদি কোনো ব্যক্তি ধারা ২২ এর উপ-ধারা (১) এর দফা (গ) ও (ঘ) লঙ্ঘন করিয়া বয়লারের গায়ে স্থায়ীভাবে অঙ্কিত বা সংযোজিত নিবন্ধন নম্বর অপসারণ, পরিবর্তন বা বিকৃত করেন বা এই আইনের অধীন বরাদ্দ করা হয় নাই এইরূপ কোনো নিবন্ধন নম্বর বয়লারের গায়ে প্রতারাণমূলকভাবে অঙ্কিত বা সংযোজন করেন, তাহা হইলে উহা হইবে একটি অপরাধ এবং তজ্জন্য তিনি অনধিক ২ (দুই) বৎসরের কারাদণ্ড বা অনধিক ২ (দুই) লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হইবেন।
৪১। ধারা ২৩ এর বিধান লঙ্ঘনের দণ্ড
যদি কোনো ব্যক্তি ধারা ২৩ লঙ্ঘন করিয়া কোনো বয়লার হস্তান্তর বা স্থানান্তর করেন, তাহা হইলে উহা হইবে একটি অপরাধ এবং তজ্জন্য তিনি অনধিক ১ (এক) বৎসরের কারাদণ্ড বা অনধিক ১ (এক) লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হইবেন।
৪২। ধারা ২৪ এর বিধান লঙ্ঘনের দণ্ড
যদি কোনো ব্যক্তি ধারা ২৪ এ বর্ণিত শর্তাবলি ভঙ্গ করিয়া কোনো বয়লার মেরামত করেন, তাহা হইলে উহা হইবে একটি অপরাধ এবং তজ্জন্য তিনি অনধিক ১ (এক) বৎসরের কারাদণ্ড বা অনধিক ১ (এক) লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হইবেন।
৪৩। ধারা ২৬ এর বিধান লঙ্ঘনের দণ্ড
যদি কোনো ব্যক্তি ধারা ২৬ এ উল্লিখিত নিবন্ধনপত্র, সনদ ও অন্যান্য দলিল উপস্থাপন করিতে ব্যর্থ হন বা অস্বীকার করেন, তাহা হইলে উহা হইবে একটি অপরাধ এবং তজ্জন্য তিনি অনধিক ১ (এক) বৎসরের কারাদণ্ড বা অনধিক ১ (এক) লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হইবেন।
৪৪। ধারা ২৮ এর বিধান লঙ্ঘনের দণ্ড
যদি কোনো ব্যক্তি ধারা ২৮ এর উপ-ধারা (১) এ উল্লিখিত বয়লার দুর্ঘটনার তথ্য বা সংবাদ লিখিতভাবে প্রদান করিতে ব্যর্থ হন অথবা উপ-ধারা (৩) এ উল্লিখিত বয়লার দুর্ঘটনার কারণ, প্রকৃতি বা ব্যাপ্তি সম্পর্কে লিখিতভাবে যে তথ্য জানিতে চাওয়া হইবে উহা প্রদান করিতে ব্যর্থ হন, তাহা হইলে উহা হইবে একটি অপরাধ এবং তজ্জন্য তিনি অনধিক ২ (দুই) বৎসরের কারাদণ্ড বা অনধিক ২ (দুই) লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হইবেন।
৪৫। অপরাধের পুনঃসংঘটনের দণ্ড
কোনো ব্যক্তি এই আইনের অধীন কোনো অপরাধের জন্য দণ্ডিত হইবার পর পুনরায় একই অপরাধ সংঘটন করিলে তিনি উক্ত অপরাধের জন্য নির্ধারিত দণ্ডের দ্বিগুণ দণ্ডে দণ্ডিত হইবেন।
৪৬। বিধি দ্বারা অপরাধ চিহ্নিতকরণ এবং দণ্ড নির্ধারণ
এই আইনের অন্যান্য বিধান সাপেক্ষে, বিধি দ্বারা অপরাধ চিহ্নিত এবং উক্ত অপরাধ সংঘটনের জন্য দণ্ড নির্ধারণ করা যাইবে, তবে এইরূপ দণ্ড এই আইনে বর্ণিত সর্বোচ্চ দণ্ডের অধিক হইবে না।