02 Mar 2026 +880 1886 456688
image

Laws & Rules

বয়লার আইন, ২০২২
Click here for Deep-Dive

বয়লার আইন, ২০২২

একাদশ অধ্যায় : বিবিধ ( বয়লার আঃ, ২২ )
৫২। বিধি প্রণয়নের ক্ষমতা

এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, বিধি প্রণয়ন করিতে পারিবে।

৫৪। রহিতকরণ ও হেফাজত

(১) এই আইন কার্যকর হইবার সঙ্গে সঙ্গে Boilers Act, 1923 (Act No. V of 1923), অতঃপর রহিতকৃত আইন বলিয়া উল্লিখিত, রহিত হইবে।

(২) উপ-ধারা (১) এর অধীন রহিত হওয়া সত্ত্বেও, রহিতকৃত আইনের অধীন—

(ক)  প্রদত্ত বয়লারের নিবন্ধন সনদ এই আইনের বিধানের সহিত সামঞ্জস্যপূর্ণ হওয়া সাপেক্ষে কার্যকর থাকিবে;

(খ)  প্রণীত কোনো বিধি, প্রবিধান, জারিকৃত কোনো প্রজ্ঞাপন, আদেশ বা নির্দেশ এই আইনের সহিত সামঞ্জস্যপূর্ণ হওয়া সাপেক্ষে এবং আই আইনের অধীন রহিত বা সংশোধিত না হওয়া পর্যন্ত বলবৎ থাকিবে;

(গ)  অনিষ্পন্ন কার্যধারা রহিতকৃত আইনের অধীন এমনভাবে নিষ্পন্ন করিতে হইবে যেন উক্ত আইন রহিত হয় নাই; এবং

(ঘ) দায়েরকৃত কোনো মামলা, গৃহীত কোনো ব্যবস্থা বা সূচিত কোনো কার্যধারা অনিস্পন্ন বা চলমান থাকিলে এমনভাবে নিস্পন্ন করিতে হইবে, যেন উহা এই আইনের অধীন দায়েরকৃত, গৃহীত বা সূচিত হইয়াছে।

৫৫। ইংরেজিতে অনূদিত পাঠ প্রকাশ

(১) এই আইন কার্যকর হইবার পর সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, এই আইনের মূল বাংলা পাঠের ইংরেজিতে অনূদিত একটি নির্ভরযোগ্য পাঠ (Authentic English Text) প্রকাশ করিতে পারিবে।

(২) বাংলা ও ইংরেজি পাঠের মধ্যে বিরোধের ক্ষেত্রে বাংলা পাঠ প্রাধান্য পাইবে।

img