প্রথম অধ্যায় : কর্পোরেশন পরিচালনা প্রতিবেদন ( স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯ )
৯১। কর্পোরেশনের বার্ষিক পরিচালনা প্রতিবেদন
(১) প্রতি বৎসর সরকার কর্তৃক নির্ধারিত তারিখে কর্পোরেশন নির্ধারিত ফরমে পূর্ববর্তী বৎসরে সম্পাদিত উহার কার্যাবলীর উপর একটি বিস্তারিত প্রতিবেদন সরকারের নিকট পেশ করিবে।
(২) উপ-ধারা (১) এর অধীনে উল্লিখিত প্রতিবেদনের প্রতিলিপি কর্পোরেশনের কার্যালয়ে বিক্রয়ের জন্য রাখিতে হইবে।