17 Apr 2026 +880 1886 456688
image

Laws & Rules

স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯
Click here for Deep-Dive

স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯

তৃতীয় অধ্যায় : অবকাঠামোগত সেবা ( স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ )
৯৫। অবকাঠামোগত সেবামূলক প্রকল্প

(১) এই আইনে যাহা কিছুই থাকুক না কেন, পরিবেশ, উন্নয়নমূলক পরিকল্পনা, প্রকল্প বাস্তবায়ন, পরিচালনা, রক্ষণাবেক্ষণ এবং ব্যবস্থাপনা সংক্রান্ত অন্যান্য আইনের বিধান সাপেক্ষে, এবং সার্বিকভাবে এই আইনের দ্বারা অর্পিত দায়িত্ব পালনকল্পে পৌরসভা কোন সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের সহিত অংশীদারিত্ব চুক্তির মাধ্যমে, কোন প্রকল্পের অর্থায়ন, বাস্তবায়ন, রক্ষণাবেক্ষণ ও পরিচালন বিষয়ে সেবামূলক কার্যাবলী সম্পাদন করিতে পারিবে৷

৯৬। বেসরকারি খাতের অংশগ্রহণ সংক্রান্ত চুক্তির ধরণ বা প্রকার

(১) পৌর অবকাঠামোগত সেবা নিশ্চিত করিবার লক্ষ্যে পৌরসভা বেসরকারি খাতের সহিত চুক্তি নির্ধারিত পদ্ধতিতে সম্পাদন করিতে পারিবে৷

(২) পৌরসভা ইতিপূর্বে বর্ণিত ধারার উদ্দেশ্য অক্ষুন্ন রাখিয়া, নিম্নবর্ণিত ধরণের চুক্তি করিতে পারিবে, যথাঃ-

(ক) নির্মাণ, স্বত্বাধিকারী ও হস্তান্তর

(খ) নির্মাণ, স্বত্বাধিকারী, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ;

(গ) নির্মাণ ও হস্তান্তর;

(ঘ) নির্মাণ, ইজারা ও হস্তান্তর;

(ঙ) নির্মাণ, হস্তান্তর ও পরিচালনা;

(চ) ইজারা ও ব্যবস্থাপনা;

(ছ) ব্যবস্থাপনা;

(জ) পুনর্বাসন, পরিচালনা ও হস্তান্তর;

(ঝ) পুনর্বাসন, স্বত্ব্বাধিকার ও পরিচালনা;

(ঞ) সেবা প্রদান চুক্তি;

(ট) সরবরাহ, পরিচালনা ও হস্তান্তর৷

৯৭। পৌরসভা বা অন্যান্য প্রতিষ্ঠানের কার্যাবলী

পানি সরবরাহ, পানি নিষ্কাশন ও পয়ঃনিষ্কাশন, বর্জ্য ব্যবস্থাপনা, রাস্তাঘাট এবং বাণিজ্যিক অবকাঠামো সংক্রান্ত যে সকল কার্য পৌর পরিবেশ অবকাঠামোর সহিত সম্পৃক্ত পৌরসভা সেই সকল প্রকল্প পৌর নাগরিকগণের স্বার্থে বাস্তবায়ন করিতে নিম্নবর্ণিত দুইটি পদ্ধতি গ্রহণ করিতে পারিবে

(ক) পৌরসভার নিজস্ব অর্থায়নে, অথবা

(খ) সরকারি অথবা বেসরকারি অংশীদারিত্বমূলক চুক্তির মাধ্যমে৷

img