03 Jun 2026 +880 1886 456688
image

Laws & Rules

বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২
Click here for Deep-Dive

বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২

নবম অধ্যায় : বিবিধ ( বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ )
৪৭। বাৎসরিক প্রতিবেদন

প্রধান ওয়ার্ডেন রক্ষিত এলাকার বন্যপ্রাণীর প্রকৃতিগত অবস্থান বা স্ট্যাটাস ও সংরক্ষণ গতিধারার বিস্তারিত বিবরণসহ বাৎসরিক প্রতিবেদন প্রস্ত্তত করিয়া বোর্ডের নিকট উপস্থাপন করিবেন এবং বোর্ডের অনুমোদনক্রমে উহা মুদ্রিত আকারে ও অন-লাইনে প্রকাশ করিবেন।

৪৮। বৈজ্ঞানিক গবেষণা

কোন ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠান কোন বণ্যপ্রাণী বা বন্যপ্রাণীর আবাসস্থল বিষয়ে গবেষণা করিতে ইচ্ছুক হইলে প্রধান ওয়ার্ডেন বা তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কোন কর্মকর্তার নিকট হইতে অনুমতি গ্রহণ করিতে হইবে।

৪৯। এয়ারগান সম্পর্কে নিষেধাজ্ঞা

বন্যপ্রাণী সংরক্ষণের স্বার্থে সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, এয়ারগান আমদানি, বিক্রয়, ব্যবহার বা বহনের বিষয়ে নিষেধাজ্ঞা আরোপ করিতে পারিবেঃ

তবে শর্ত থাকে যে, উক্ত প্রজ্ঞাপনে জাতীয় স্যুটিং ফেডারেশন কর্তৃক নিবন্ধিত স্যুটিং ক্লাব ও বনাঞ্চল সন্নিহিত এলাকায় বসবাসকারী জনগোষ্ঠী তাহাদের নিরাপত্তা, দৈনন্দিন প্রয়োজন ও সামাজিক প্রথার কারণে উক্তরূপ নিষেধাজ্ঞার আওতার বহির্ভূত রাখিতে হইবে।

৫০। সরল বিশ্বাসে কৃত কাজকর্ম রক্ষণ

এই আইন বা বিধির অধীন সরল বিশ্বাসে কৃত কোন কাজকর্মের ফলে কোন ব্যক্তি ক্ষতিগ্রস্ত হইলে বা ক্ষতিগ্রস্ত হইবার সম্ভাবনা থাকিলে তজ্জন্য কোন কর্মকর্তার বিরুদ্ধে কোন দেওয়ানী বা ফৌজদারী মামলা দায়ের বা অন্য কোন আইনগত কার্যক্রম গ্রহণ করা যাইবে না।

৫১। তফসিল সংশোধনের ক্ষমতা

সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, তফসিল সংশোধন করিতে পারিবে।

৫২। বিধি প্রণয়নের ক্ষমতা

১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, বিধি প্রণয়ন করিতে পারিবে।

(২) উপ-ধারা (১) এ প্রদত্ত ক্ষমতার সামগ্রিকতা ক্ষুণ্ণ না করিয়া নিম্নবর্ণিত সকল বা যে কোন বিষয়ে বিধি প্রণয়ন করা যাইবে, যথাঃ -

(ক) লাইসেন্স বা পারমিট এর জন্য আবেদন ফরম, শর্তাবলী, ফি ইত্যাদি;

(খ) সহ-ব্যবস্থাপনা কমিটির গঠন, ক্ষমতা, কার্যাবলী ও মেয়াদ;

(গ) অভয়ারণ্য, জাতীয় উদ্যান, বাফার জোন, কোর জোন, ল্যান্ডস্কেপ জোন বা করিডোর, কমিউনিটি কনজারভেশন এলাকা, মেরিন প্রটেক্টেড এরিয়া, জাতীয় ঐতিহ্য, স্মারক, পবিত্র বৃক্ষ, কুঞ্জবন, ইকোপার্ক, সাফারী পার্ক, মেরিন পার্ক, বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র, উদ্ভিদ উদ্যান, বেসরকারি বিনোদন পার্ক, চিড়িয়াখানা, পোষা পাখি ইত্যাদির ব্যবস্থাপনা;

(ঘ) বেসরকারি আবদ্ধ বন্যপ্রাণীর প্রজনন খামার নিয়ন্ত্রণ;

(ঙ) বন্যপ্রাণী সংরক্ষণ, বণ্যপ্রাণী সংক্রান্ত গবেষণা, শিক্ষা এবং গণসচেতনতা সৃষ্টিতে বিশেষ অবদানের জন্য জাতীয় পুরস্কার বা পদক ঘোষণা;

(চ) এই আইনের অধীন অপরাধ উদঘাটনে সহায়তা করিবার জন্য তথ্য প্রদানকারী বা বন কর্মকর্তা বা কর্মচারীকে পুরস্কার বা পদক প্রদান;

(ছ) বেসরকারি বন্যপ্রাণী খামার ও উদ্ধার কেন্দ্র স্থাপন;

(জ) বন্যপ্রাণী দ্বারা আক্রান্ত জানমালের ক্ষতিপূরণ;

(ঝ) বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের গঠন, ক্ষমতা ও কার্যাবলী;

(ঞ) জব্দকৃত দ্রব্য বা সামগ্রী বিক্রয়, ধ্বংস, অপসারণ বা অন্য কোন পন্থায় নিস্পত্তির ব্যবস্থা।

৫৪। রহিতকরণ ও হেফাজত

(১) Bangladesh Wild Life (Preservation) Order, 1973 (President”s Order No. 23 of 1973) , অতঃপর রহিত আইন বলিয়া উল্লিখিত, এতদ্বারা রহিত করা হইল।

(২) উক্তরূপ রহিতকরণ সত্ত্বেও -

(ক) রহিত আইনের অধীন কৃত বা গৃহীত কোন কার্য বা কার্যধারা নিষ্পন্নাধীন থাকিলে, উক্ত কার্য বা কার্যধারা উক্ত রহিত আইনের বিধান অনুযায়ী এইরূপে নিষ্পত্তি করিতে হইবে, যেন এই আইন প্রবর্তিত হয় নাই;

(খ) রহিত আইনের অধীন প্রণীত সকল বিধি, আদেশ, প্রজ্ঞাপন, নোটিশ, ইত্যাদি এই আইনের বিধানাবলীর সহিত সামঞ্জস্যপূর্ণ হওয়া সাপেক্ষে, রহিত বা সংশোধিত না হওয়া পর্যন্ত বলবৎ থাকিবে।

img