13 Jun 2026 +880 1886 456688
image

Laws & Rules

এক্সচেঞ্জেস ডিমিউচ্যুয়ালাইজেশন আইন, ২০১৩
Click here for Deep-Dive

এক্সচেঞ্জেস ডিমিউচ্যুয়ালাইজেশন আইন, ২০১৩

দ্বিতীয় অধ্যায় : ডিমিউচ্যুয়ালাইজেশন ( এক্সচেঞ্জেস ডিমিউচ্যুয়ালাইজেশন আইন, ২০১৩ )
৪। এক্সচেঞ্জ এর ডিমিউচ্যুয়ালাইজেশন

(১) এই আইন কার্যকর হইবার পর ধারা ৫ অনুযায়ী স্কীম দাখিল এবং এই আইনের অন্যান্য বিধানাবলী অনুসরণ ও কমিশন কর্তৃক নির্ধারিত কার্যক্রম সম্পন্ন করিয়া বিদ্যমান এক্সচেঞ্জ এর সিকিউরিটিজ লেনদেনের অধিকার (Trading Right) উহার মালিকানা ও ব্যবস্থাপনা হইতে পৃথকীকরণের মাধ্যমে ডিমিউচ্যুয়ালাইজ করিতে হইবে।

(২) এই আইন কার্যকর হইবার পর নিম্নলিখিত শর্তাবলী পরিপালন না করিয়া কোন এক্সচেঞ্জ অথবা কোন ব্যক্তি সিকিউরিটিজ লেনদেনের উদ্দেশ্যে এক্সচেঞ্জ কর্তৃক পরিচালিত কোন কার্যক্রম পরিচালনা বা সেবা প্রদান করিতে পারিবে না, যদি না,-

(ক) উক্ত এক্সচেঞ্জ কমিশন কর্তৃক নিবন্ধিত হয়;

(খ) উহা শেয়ার দ্বারা সীমাবদ্ধ একটি পাবলিক কোম্পানী হিসাবে নিবন্ধিত হয়;

(গ) উহা ডিমিউচ্যুয়ালাইজড হয়।

৫। ডিমিউচ্যুয়ালাইজেশন এর জন্য স্কীম দাখিল

এই আইন কার্যকর হইবার তারিখ হইতে ৯০ (নববই) দিনের মধ্যে বিদ্যমান এক্সচেঞ্জ ডিমিউচ্যুয়ালাইজেশন স্কীমসহ নিম্নলিখিত তথ্যাদি কমিশন এর নিকট দাখিল করিবে, যথাঃ-

(ক) উহার সংঘস্মারক ও সংঘবিধি পরিবর্তন সংক্রান্ত প্রস্তাব যাহাতে অন্যান্য বিষয়ের মধ্যে পরিচালনা পরিষদের সদস্য হইবার জন্য প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতার বিস্তারিত বিবরণ থাকিতে হইবে;

(খ) উহার প্রাথমিক শেয়ারহোল্ডারদের নামের তালিকা এবং তাহাদের প্রত্যেকের নামে নগদ অর্থের বিনিময় ব্যতিরেকে (For consideration other than cash) বরাদ্দতব্য শেয়ারের পরিমাণ;

(গ) ডিমিউচ্যুয়ালাইজেশন এর জন্য প্রাতিষ্ঠানিক পরিচালনা কাঠামো (Governance Structure) সংক্রান্ত Board and Administration Regulations , অথবা অনুরূপ বিধানাবলীর খসড়া;

(ঘ) প্রস্তাবিত প্রথম পরিচালনা পরিষদের পরিচালকদের তালিকা

(ঙ) কমিটিসমূহের কাঠামো এবং উক্ত কমিটিসমূহে স্বতন্ত্র পরিচালকদের ভূমিকার বিস্তারিত বিবরণ;

(চ) কমিশন কর্তৃক নির্ধারিত যে কোন তারিখে এক্সচেঞ্জ এর আর্থিক মূল্যায়ন প্রতিবেদন যাহা ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো, ডিভিডেন্ড ডিসকাউন্ট, এন্টারপ্রাইজ ভ্যালু, সদস্যদের সম্মিলিত মূলধনের নীট সম্পদ মূল্য এবং ভবিষ্যৎ আয়ের বর্তমান মূল্য এর সংমিশ্রনে, অথবা কমিশনের নিকট গ্রহণযোগ্য যে কোন আন্তর্জাতিকভাবে স্বীকৃত পদ্ধতি অনুসরণে, কমিশন কর্তৃক নিবন্ধিত কোন মার্চেন্ট ব্যাংকার অথবা বিদেশী ইনভেস্টমেন্ট ব্যাংক কর্তৃক প্রস্ত্তত করিতে হইবে;

(ছ) কমিশন কর্তৃক নির্ধারিত যে কোন তারিখে তৎকর্তৃক অনুমোদিত কোন নিরীক্ষক কর্তৃক প্রস্ত্ততকৃত এক্সচেঞ্জ এর দায় ও সম্পদের পুনঃমূল্যনির্ধারণ (Re-valuation) এবং উহার ভিত্তিতে ১০ (দশ) টাকা অভিহিত মূল্যে (Face Value) শেয়ারের সংখ্যা নির্ধারণ;

(জ) উহার ইস্যূতব্য শেয়ারসংখ্যাসহ অনুমোদিত এবং পরিশোধিত মূলধন সংক্রান্ত প্রস্তাব;

(ঝ) সংশ্লিষ্ট যে সকল বিধানাবলীর পরিবর্তন করিতে হইবে সেইগুলির খসড়া সংশোধনী প্রস্তাব;

(ঞ) স্বার্থ-সংঘাত নিয়ন্ত্রণ এবং বিনিয়োগকারীর স্বার্থ সংরক্ষণ পদ্ধতি;

(ট) স্ব-নিয়ন্ত্রক এর দায়িত্ব হইতে ব্যবসা কার্যক্রম পৃথকীকরণের পদ্ধতি;

(ঠ) শেয়ার মালিকানা বিস্তৃতকরণ পদ্ধতি এবং উহা অর্জনের জন্য সময়সীমা;

(ড) নতুন ট্রেক-হোল্ডারদের অন্তর্ভুক্তির ক্ষেত্রে এক্সচেঞ্জ কর্তৃক যোগ্যতা, ফি নির্ধারণ, এবং অন্যান্য আনুষ্ঠানিকতা প্রতিপালনের জন্য সময়সীমা নির্দিষ্টকরণ;

(ঢ) অন্যূন ৩ (তিন) বৎসরের ব্যবসায় পরিকল্পনাসহ উহার লভ্যাংশ সংক্রান্ত নীতিমালা (policy on dividend), সম্ভাব্য মূলধনী ব্যয় (Capital expenditure) এবং অর্থায়নের উৎস সংক্রান্ত বিবরণী;

(ণ) ডিমিউচ্যুয়ালাইজেশন এর জন্য প্রয়োজনীয় অথবা উহার সহিত সম্পর্কিত অন্য যে কোন বিষয়।

৬। স্কীম অনুমোদন

(১) ধারা ৫ অনুযায়ী দাখিলকৃত স্কীম প্রাপ্তির পর অনধিক ৬০ (ষাট) দিনের মধ্যে কমিশন তৎকর্তৃক প্রয়োজনীয় বলিয়া বিবেচিত সংশোধনসহ বা সংশোধন ব্যতিরেকেই উক্ত স্কীম অনুমোদন করিবে।

(২) উপ-ধারা (১) অনুযায়ী কোন সংশোধন বা পরিবর্তন করিবার ক্ষেত্রে বিদ্যমান এক্সচেঞ্জকে শুনানীর সুযোগ প্রদান করিতে হইবে ।

(৩) দাখিলকৃত স্কীম ও তথ্যাদির মধ্যে অসম্পূর্ণতা থাকিলে উহা দূরীকরণের জন্য কমিশন সময় নির্দিষ্ট করিয়া বিদ্যমান এক্সচেঞ্জকে নির্দেশনা প্রদান করিতে পারিবে।

(৪) বিদ্যমান এক্সচেঞ্জ কর্তৃক নির্দিষ্ট সময়ের মধ্যে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণে ব্যর্থতার ক্ষেত্রে, কমিশন, সংশ্লিষ্ট দলিলাদি প্রস্তুত করিয়া উহার সিদ্ধান্ত বিদ্যমান এক্সচেঞ্জকে প্রতিপালনের জন্য জানাইয়া দিতে পারিবে এবং উক্ত দলিলাদি প্রস্তুতের জন্য কোন মার্চেন্ট ব্যাংকার বা কোন নিরীক্ষক নিয়োগের প্রয়োজন হইলে, উহার যাবতীয় ব্যয় সংশ্লিষ্ট বিদ্যমান এক্সচেঞ্জ বহন করিবে।

(৫) উপ-ধারা (৪) এর অধীন কমিশন কর্তৃক প্রস্তুতকৃত দলিলাদি বা গৃহীত কোন সিদ্ধান্ত চূড়ান্ত বলিয়া গণ্য হইবে এবং উহা সংশ্লিষ্ট এক্সচেঞ্জ এবং উহার সদস্যবৃন্দের জন্য বাধ্যকর হইবে

৭। অনুমোদিত স্কীম প্রকাশনা

বিদ্যমান এক্সচেঞ্জ স্কীম অনুমোদন প্রাপ্তির ৭ (সাত) দিনের মধ্যে অনুমোদিত স্কীম-

(ক) সকল সদস্যের নিকট বণ্টন করিবে;

(খ) সংশ্লিষ্ট এক্সচেঞ্জের ওয়েব সাইটে প্রকাশ করিবে;

(গ) দুইটি বাংলা এবং দুইটি ইংরেজীতে প্রকাশিত বহুল প্রচারিত জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশ করিবে; এবং

(ঘ) সরকারি গেজেটে প্রকাশের ব্যবস্থা গ্রণ করিবে।

৮। সংঘস্মারক ও সংঘবিধি পরিবর্তন, শেয়ার বরাদ্দ, ইত্যাদি

 স্কীম অনুমোদন প্রাপ্তির ৩০ (ত্রিশ) দিনের মধ্যে বিদ্যমান এক্সচেঞ্জ-

(ক) উহার শেয়ারহোল্ডারদের সাধারণ সভায় অনুমোদিত স্কীম, সংঘস্মারক ও সংঘবিধি পরিবর্তন এবং ডিমিউচ্যুয়ালাইজড এক্সচেঞ্জ এর প্রথম পরিচালনা পরিষদ এর পরিচালকগণের তালিকা বিশেষ সিদ্ধান্ত হিসাবে গ্রহণ (adopt) করিবে

(খ) প্রাথমিক শেয়ারহোল্ডারগণের অনুকূলে অজড় (Dematerialized) অবস্থায় শেয়ার বরাদ্দ করিবে, যাহা কোন সময় বা কোন কারণেই জড় (Rematerialized) অবস্থায় রূপান্তর করা যাইবে না;

(গ) প্রাথমিক শেয়ারহোল্ডারের অনুকূলে বরাদ্দকৃত শেয়ারের অন্যূন ৬০ (ষাট) শতাংশ শেয়ার একটি ব্লকড হিসাবে ধারা ১৪ অনুযায়ী হস্তান্তরের সময় পর্যন্ত জমা রাখিবে;

(ঘ) প্রাথমিক শেয়ারহোল্ডারকে ব্লকড হিসাবে জমাকৃত উহার শেয়ারের সংখ্যা উল্লেখপূর্বক একটি করিয়া সনদ প্রদান করিবে; এবং

(ঙ) প্রাথমিক শেয়ারহোল্ডারকে একটি করিয়া ট্রেডিং রাইট এনটাইটেলমেন্ট সার্টিফিকেট (ট্রেক) প্রদান করিবে।

৯। সংঘস্মারক ও সংঘবিধি দাখিল, ইত্যাদি

(১) বিদ্যমান এক্সচেঞ্জ ধারা ৮ এর দফা (ক) অনুযায়ী সংঘস্মারক ও সংঘবিধি পরিবর্তনের বিশেষ সিদ্ধান্ত গ্রহণের ৭ (সাত) দিনের মধ্যে উহা কমিশন এবং রেজিস্ট্রারের নিকট নিম্নলিখিত কাগজাদি দাখিল করিবে, যথাঃ-

(ক) গৃহীত সংঘস্মারক ও সংঘবিধির একটি অনুলিপি;

(খ) সংঘস্মারক ও সংঘবিধি পরিবর্তন সংক্রান্ত বিশেষ সিদ্ধান্তের অনুলিপি;

(গ) উহার প্রথম পরিচালনা পরিষদ এর পরিচালকদের বিবরণ (Particulars of Directors) 

(ঘ) উহার শেয়ার বরাদ্দ সংক্রান্ত প্রতিবেদনের (Return of allotment of shares) অনুলিপি;

(ঙ) প্রাথমিক শেয়ারহোল্ডারের অনুকূলে অজড় অবস্থায় শেয়ার বরাদ্দ করা হইয়াছে মর্মে উহার নিরীক্ষক কর্তৃক ইস্যুকৃত প্রত্যয়নপত্র; এবং

(চ) প্রাথমিক শেয়ারহোল্ডারের অনুকূলে বরাদ্দকৃত শেয়ারের অন্যূন ৬০ (ষাট) শতাংশ ব্লকড হিসাবে জমা করা হইয়াছে মর্মে ডিপজিটরির প্রত্যয়নপত্র।

(২) উপ-ধারা (১) এ উল্লিখিত কাগজাদি দাখিল হওয়ার পর উক্ত কাগজাদি সম্পর্কে সংশ্লিষ্ট বিধি-বিধান অনুসরণের বিষয়ে সন্তুষ্ট হইলে, রেজিস্ট্রার, দাখিল হওয়ার অনধিক ১৪ (চৌদ্দ) দিনের মধ্যে-

(ক) গৃহীত সংঘস্মারক ও সংঘবিধি নিবন্ধিকৃত করিয়া নিবন্ধন প্রত্যায়নপত্র প্রদান করিবেন; এবং

(খ) গ্যারাণ্টি দ্বারা সীমাবদ্ধ পাবলিক কোম্পানী হইতে শেয়ার দ্বারা সীমাবদ্ধ পাবলিক কোম্পানীতে রূপান্তরের প্রমাণস্বরূপ সংশ্লিষ্ট এক্সচেঞ্জ এর অনুকুলে একটি পুনঃনিবন্ধন সনদ প্রদান করিবেন।

(৩) এই আইন দ্বারা নর্ধারিত দায়িত্ব হস্তান্তরের সময় পর্যন্ত এক্সচেঞ্জের প্রথম পরিচালনা পরিষদ উহার উপর অর্পিত দায়িত্ব পালন করিবে।

৯।ভ সংঘস্মারক ও সংঘবিধি দাখিল, ইত্যাদি

(১) বিদ্যমান এক্সচেঞ্জ ধারা ৮ এর দফা (ক) অনুযায়ী সংঘস্মারক ও সংঘবিধি পরিবর্তনের বিশেষ সিদ্ধান্ত গ্রহণের ৭ (সাত) দিনের মধ্যে উহা কমিশন এবং রেজিস্ট্রারের নিকট নিম্নলিখিত কাগজাদি দাখিল করিবে, যথাঃ-

(ক) গৃহীত সংঘস্মারক ও সংঘবিধির একটি অনুলিপি;

(খ) সংঘস্মারক ও সংঘবিধি পরিবর্তন সংক্রান্ত বিশেষ সিদ্ধান্তের অনুলিপি;

(গ) উহার প্রথম পরিচালনা পরিষদ এর পরিচালকদের বিবরণ (Particulars of Directors) ;

(ঘ) উহার শেয়ার বরাদ্দ সংক্রান্ত প্রতিবেদনের (Return of allotment of shares) অনুলিপি;

(ঙ) প্রাথমিক শেয়ারহোল্ডারের অনুকূলে অজড় অবস্থায় শেয়ার বরাদ্দ করা হইয়াছে মর্মে উহার নিরীক্ষক কর্তৃক ইস্যুকৃত প্রত্যয়নপত্র; এবং

(চ) প্রাথমিক শেয়ারহোল্ডারের অনুকূলে বরাদ্দকৃত শেয়ারের অন্যূন ৬০ (ষাট) শতাংশ ব্লকড হিসাবে জমা করা হইয়াছে মর্মে ডিপজিটরির প্রত্যয়নপত্র।

(২) উপ-ধারা (১) এ উল্লিখিত কাগজাদি দাখিল হওয়ার পর উক্ত কাগজাদি সম্পর্কে সংশ্লিষ্ট বিধি-বিধান অনুসরণের বিষয়ে সন্তুষ্ট হইলে, রেজিস্ট্রার, দাখিল হওয়ার অনধিক ১৪ (চৌদ্দ) দিনের মধ্যে-

(ক) গৃহীত সংঘস্মারক ও সংঘবিধি নিবন্ধিকৃত করিয়া নিবন্ধন প্রত্যায়নপত্র প্রদান করিবেন; এবং

(খ) গ্যারাণ্টি দ্বারা সীমাবদ্ধ পাবলিক কোম্পানী হইতে শেয়ার দ্বারা সীমাবদ্ধ পাবলিক কোম্পানীতে রূপান্তরের প্রমাণস্বরূপ সংশ্লিষ্ট এক্সচেঞ্জ এর অনুকুলে একটি পুনঃনিবন্ধন সনদ প্রদান করিবেন।

(৩) এই আইন দ্বারা নির্ধারিত দায়িত্ব হস্তান্তরের সময় পর্যন্ত এক্সচেঞ্জের প্রথম পরিচালনা পরিষদ উহার উপর অর্পিত দায়িত্ব পালন করিবে।

১১।ডিমিউচ্যুয়ালাইজেশন পরবর্তী পালনীয় শর্তাদি

(১) বিদ্যমান অন্য কোন আইনে যাহা কিছুই থাকুক না কেন, ডিমিউচ্যুয়ালাইজড এক্সচেঞ্জ, নিম্নলিখিত শর্তাদি আবশ্যিকভাবে পালন করিবে, যথাঃ-

(ক) ডিমিউচ্যুয়ালাইজেশন এর তারিখ হইতে ৯০ (নববই) দিনের মধ্যে সংঘবিধি অনুযায়ী নির্বাচন সম্পন্ন করিয়া পরিচালনা পরিষদের প্রথম সভা অনুষ্ঠান করিবে;

(খ) লেনদেনের অধিকার হইতে উহার মালিকানা ও ব্যবস্থাপনা পৃথক করিবে;

(গ) অনুমোদিত স্কীম-এ বর্ণিত যোগ্যতা ও শর্তাদি অনুযায়ী ট্রেডিং রাইট এণ্টাইটেলমেন্ট সার্টিফিকেট প্রদান করিবে;

(ঘ) কমিশনের লিখিত পূর্বানুমোদন সাপেক্ষে, বিশেষ সিদ্ধান্তবলে, নতুন শেয়ার ইস্যু করিবে

(২) ডিমিউচ্যুয়ালাইজড এক্সচেঞ্জ এর পরিচালনা পরিষদের চেয়ারম্যানসহ সংখ্যাগরিষ্ঠ সদস্য স্বতন্ত্র পরিচালক হইবেন।

(৩) ডিমিউচ্যুয়ালাইজড এক্সচেঞ্জ এর পরিচালনা পরিষদ স্বতন্ত্র পরিচালকদের মধ্য হইতে চেয়ারম্যান নির্বাচন করিবে।

img