03 Jun 2026 +880 1886 456688
image

Laws & Rules

মাল্টি-লেভেল মার্কেটিং কার্যক্রম (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩
Click here for Deep-Dive

মাল্টি-লেভেল মার্কেটিং কার্যক্রম (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩

দশম অধ্যায় : বিবিধ ( মাল্টি-লেভেল মার্কেটিং কার্যক্রম (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ )
৫০। ক্ষমতা অর্পণ

সরকার এই আইনের অধীন যে কোন ক্ষমতা বা দায়িত্ব, নির্দিষ্ট শর্ত সাপেক্ষে, উহার যে কোন কর্মকর্তাকে অর্পণ করিতে পারিবে

৫১। সরকার কর্তৃক কোন পণ্য বা সেবার বিক্রয় কার্যক্রম পরিচালনা

সরকার কর্তৃক কোন পণ্য বা সেবার বিক্রয় বা অন্যবিধ কার্যক্রম পরিচালনা মাল্টি-লেভেল মার্কেটিং কার্যক্রম হিসাবে গণ্য হইবে না।

৫২। বিধি প্রণয়নের ক্ষমতা

এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, বিধি প্রণয়ন করিতে পারিবে।

৫৪। ইংরেজীতে অনুদিত পাঠ প্রকাশ

এই আইন প্রবর্তনের পর সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, এই আইনের ইংরেজীতে অনুদিত একটি পাঠ প্রকাশ করিবে, যাহা এই আইনের নির্ভরযোগ্য ইংরেজী পাঠ (Authentic English Text) হইবে:

তবে শর্ত থাকে যে, এই বাংলা পাঠ ও উক্ত ইংরেজী পাঠের মধ্যে বিরোধের ক্ষেত্রে বাংলা পাঠ প্রাধান্য পাইবে।

৫৫। রহিতকরণ ও হেফাজত

(১) মাল্টি-লেভেল মার্কেটিং কার্যক্রম (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ২০১৩ (২০১৩ সনের ৬ নং অধ্যাদেশ) এতদ্বারা রহিত করা হইল।

(২) উপ-ধারা (১) এর অধীন রহিতকরণ সত্ত্বেও উক্ত অধ্যাদেশের অধীন কৃত সকল কাজ-কর্ম এবং গৃহীত ব্যবস্থা এই আইনের অধীনকৃত বা গৃহীত হইয়াছে বলিয়া গণ্য হইবে।

img