- ২৪। জাতীয় ডিএনএ ডাটাবেইজ প্রতিষ্ঠা
- ২৫। জাতীয় ডিএনএ ডাটাবেইজের সংরক্ষণ
- ২৬। জাতীয় ডিএনএ ডাটাবেইজে প্রবেশাধিকার সংরক্ষিত
- ২৭। আন্তর্জাতিক আইন প্রয়োগকারী সংস্থার সহিত সহযোগিতা
পঞ্চম অধ্যায় : জাতীয় ডিএনএ ডাটাবেইজ ( ডিএনএ আইন, ২০১৪ )
২৪। জাতীয় ডিএনএ ডাটাবেইজ প্রতিষ্ঠা
(১) সরকার, ডিএনএ ল্যাবরেটরী কর্তৃক সম্পাদিত ডিএনএ প্রোফাইল সম্বলিত নিম্নবর্ণিত ইনডেক্সসমূহ সমন্বয়ে একটি জাতীয় ডিএনএ ডাটাবেইজ প্রতিষ্ঠা করিবে, যথা :-
(ক) অপরাধস্থল ইনডেক্স;
(খ) সাজাপ্রাপ্ত অপরাধী ইনডেক্স;
(গ) অজ্ঞাত ব্যক্তিদের ইনডেক্স; এবং
(ঘ) সরকার কর্তৃক সময় সময় নির্ধারিত অন্য কোন ইনডেক্স।
(২) উপ-ধারা (১) এ বর্ণিত ইনডেক্সসমূহে ডিএনএ বিশ্লেষণের মাধ্যমে প্রাপ্ত ডিএনএ প্রোফাইল এবং ডিএনএ সংক্রান্ত অন্যান্য তথ্যাদি অন্তর্ভুক্ত থাকিবে।
২৫। জাতীয় ডিএনএ ডাটাবেইজের সংরক্ষণ
বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে জাতীয় ডিএনএ ডাটাবেইজে ডিএনএ প্রোফাইল নিরাপদে সংরক্ষণ করিতে হইবে।
২৬। জাতীয় ডিএনএ ডাটাবেইজে প্রবেশাধিকার সংরক্ষিত
এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, বিধি দ্বারা নির্ধারিত ব্যক্তি ব্যতীত অন্য কোন ব্যক্তির জাতীয় ডিএনএ ডাটাবেইজে প্রবেশাধিকার সংরক্ষিত থাকিবে।
২৭। আন্তর্জাতিক আইন প্রয়োগকারী সংস্থার সহিত সহযোগিতা
এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, ডিএনএ বিষয়ে আন্তর্জাতিক আইন প্রয়োগকারী সংস্থা বা অন্য কোন রাষ্ট্রের আইন প্রয়োগকারী সংস্থার সহিত প্রয়োজনীয় সহযোগিতা প্রদান, সমন্বয় সাধন এবং এতদ্সংশ্লিষ্ট তথ্য আদান-প্রদান করা যাইবে, এবং উক্ত উদ্দেশ্যে, প্রয়োজনে, আন্তর্জাতিকভাবে স্বীকৃত কোন প্রতিষ্ঠান বা নেটওয়ার্কের অন্তর্ভুক্ত হওয়া যাইবে।