02 Mar 2026 +880 1886 456688
image

Laws & Rules

জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন, ২০০৪
Click here for Deep-Dive

জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন, ২০০৪

অধ্যায়-১ : প্রারম্ভিক ( ২৯ )
১। সংক্ষিপ্ত শিরোনামা ও প্রবর্তন

(১) এই আইন জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন, ২০০৪ নামে অভিহিত হইবে ৷

 
 
 

(২) সরকার, সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, যেই তারিখ নির্ধারণ করিবে সেই তারিখে এই আইন কার্যকর হইবে ৷

২। সংজ্ঞা

বিষয় বা প্রসংগের পরিপন্থী না হইলে, এই আইনে,-

 
 
 
 

(ক) “অভিভাবক” অর্থ The Guardians and Wards Act, 1890 (Act VIII of 1890) এ সংজ্ঞায়িত অভিভাবক;

 
 
 
 

1[(খ) “ইউনিয়ন পরিষদ” অর্থ স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ (২০০৯ সনের ৬১ নং আইন) এর অধীন গঠিত কোন ইউনিয়ন পরিষদ;]

 
 
 
 

(গ) “ওয়ার্ড” অর্থ সিটি কর্পোরেশন বা পৌরসভা বা ইউনিয়ন পরিষদের কোন ওয়ার্ড;

 
 
 
 

2[(ঘ) “কাউন্সিলর” অর্থ সিটি কর্পোরেশন বা পৌরসভার কোন কাউন্সিলর;]

 
 
 
 

(ঙ) “ক্যান্টনমেন্ট” অর্থ Cantonments Act, 1924 (Act II of 1924) এর অধীন গঠিত কোন ক্যান্টনমেন্ট;

 
 
 
 

3[(চ) “জন্ম বা মৃত্যু সনদ” অর্থ নিবন্ধন বহিতে লিপিবদ্ধ তথ্যের ভিত্তিতে নিবন্ধক কর্তৃক প্রদত্ত জন্ম বা মৃত্যু সনদ;]

 
 
 
 

(ছ) “জন্ম” অর্থ কোন ব্যক্তির জীবিত ভূমিষ্ট হওয়া;

 
 

(জ) “নির্ধারিত” অর্থ এই আইনের অধীন প্রণীত বিধি দ্বারা নির্ধারিত;

 
 
 
 

(ঝ) “নিবন্ধক” অর্থ ধারা ৪ এর অধীন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি;

 
 
 
 

(ঞ) “নিবন্ধন” অর্থ নিবন্ধন বহিতে কোন ব্যক্তির জন্ম ও মৃত্যু নিবন্ধন করা;

 
 
 
 

4[(ট) “নিবন্ধন বহি” অর্থ হস্তলিখিত উপায়ে বা তথ্য প্রযুক্তির মাধ্যমে সৃজিত এমন কোন বহি, যাহাতে কোন ব্যক্তির জন্ম বা মৃত্যুর তথ্য লিপিবদ্ধ করা হয়;]

 
 
 
 

5[(ঠ) “পৌরসভা” অর্থ স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ (২০০৯ সনের ৫৮ নং আইন) এর অধীন গঠিত কোন পৌরসভা;]

 
 
 
 

6[(ড) “প্রশাসক” অর্থ স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯ (২০০৯ সনের ৬০ নং আইন) অথবা ক্ষেত্রমত, স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ (২০০৯ সনের ৫৮ নং আইন) এর অধীন কোন প্রশাসক;]

 
 
 
 

(ঢ) “ব্যক্তি” অর্থ কোন বাংলাদেশী বা বাংলাদেশে বসবাসকারী কোন বিদেশী এবং বাংলাদেশে আশ্রয় গ্রহণকারী কোন শরণার্থী;

 
 
 
 

(ণ) “মৃত্যু” অর্থ কোন ব্যক্তির জীবনাবসান হওয়া;

 
 
 
 

(ত) “সদস্য” অর্থ ইউনিয়ন পরিষদের কোন সদস্য;

 
 
 
 

(থ) “সরকার” অর্থ স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়; 7[***]

 
 
 
 

8[(দ) “সিটি কর্পোরেশন” অর্থ স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯ (২০০৯ সনের ৬০ নং আইন) এর অধীন প্রতিষ্ঠিত সিটি কর্পোরেশন; এবং]

 
 

9[(ধ) ‘‘রেজিস্ট্রার জেনারেল’’ অর্থ ধারা ৭ক এর অধীন নিয়োগপ্রাপ্ত রেজিস্ট্রার জেনারেল।]

৩। আইনের প্রাধান্য

অন্য কোন আইনে যাহা কিছুই থাকুক না কেন, এই আইন কার্যকর হইবার পর এই আইনের বিধান মোতাবেক কোন ব্যক্তির জন্ম বা মৃত্যু নিবন্ধন করিতে হইবে ৷

img