প্রথম অধ্যায় : প্রারম্ভিক ( ভোক্তা অধিকার, ২০০৯ )
১। সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন
(১) এই আইন ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ নামে অভিহিত হইবে।
(২) এই আইন অবিলম্বে কার্যকর হইবে।
৩। এই আইন অতিরিক্ত গণ্য হওয়া
এই আইনের বিধানাবলী সংশ্লিষ্ট বিষয়ে আপাততঃ বলবৎ অন্য কোন আইনের কোন বিধানকে ক্ষুণ্ন না করিয়া উহার অতিরিক্ত হিসাবে কার্যকর হইবে।
৪। আইনের প্রয়োগ হইতে অব্যাহতি
সরকার, সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, যে কোন সেবা বা এলাকাকে নির্ধারিত মেয়াদের জন্য এই আইনের প্রয়োগ হইতে অব্যাহতি প্রদান করিতে পারিবে।