02 Mar 2026 +880 1886 456688
image

Laws & Rules

সমবায় সমিতি আইন, ২০০১
Click here for Deep-Dive

দ্বিতীয় অধ্যায় : সমবায় অধিদপ্তর ( সমবায় সমিতি আইন, ২০০১ )
৫। সমবায় অধিদপ্তর

(১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে সমবায় অধিদপ্তর নামে একটি অধিদপ্তর থাকিবে৷

(২) অধিদপ্তরের প্রধান কার্যালয় থাকিবে ঢাকায়৷

(৩) সরকার প্রয়োজন মনে করিলে দেশের যে কোন স্থানে অধিদপ্তরের শাখা কার্যালয় স্থাপন করিতে পারিবে৷

৬। নিবন্ধক 1[ও মহাপরিচালক] এবং অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী

(১) অধিদপ্তরের একজন নিবন্ধক থাকিবেন, যিনি মহাপরিচালক নামেও অভিহিত হইবেন।]

(২) নিবন্ধককে তাঁহার দায়িত্ব সম্পাদনে সহায়তা করার জন্য অধিদপ্তরে প্রয়োজনীয় সংখ্যক অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী থাকিবে৷

(৩) নিবন্ধকসহ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীদের নিয়োগ এবং চাকুরীর শর্তাবলী সরকার কর্তৃক প্রণীত বিধি দ্বারা নির্ধারিত হইবে৷

৭। নিবন্ধক কর্তৃক ক্ষমতার্পণ

নিবন্ধক এই ধারার অধীন তাঁহার ক্ষমতা ও দায়িত্ব ব্যতীত অন্যান্য ধারার অধীন তাঁহার উপর অর্পিত ক্ষমতা ও দায়িত্ব অধিদপ্তরের যে কোন কর্মকর্তা বা কর্মচারীকে 1[বা সরকারি কোন কর্মকর্তাকে বা সুনির্দিষ্ট কাজের জন্য এই আইনের অধীন নিবন্ধিত কোন সমবায় সমিতিকে] সংশ্লিষ্ট ধারার বিধান সাপেক্ষে অর্পণ করিতে পারিবেন৷

img