19 Apr 2026 +880 1886 456688
image

Laws & Rules

বাংলাদেশ এ্যাক্রেডিটেশন আইন, ২০০৬
Click here for Deep-Dive

চতুর্থ অধ্যায় : কর্মকর্তা ও কমর্চারী এবং অ্যাসেসর নিয়োগ ( Accreditation Act, 2006 )
২৮। মহাপরিচালক

(১) বোর্ডে একজন মহাপরিচালক থাকিবেন৷

(২) সরকার, শিল্প, বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে পর্যাপ্ত জ্ঞানসম্পন্ন একজন ব্যক্তিকে মহাপরিচালক নিযুক্ত করিবেন এবং তাহার চাকুরীর শর্তাদি সরকার কর্তৃক স্থিরীকৃত হইবে৷

(৩) মহাপরিচালকের পদ শূন্য ইহলে, কিংবা অনুপস্থিতি, অসুস্থতা বা অন্য কোন কারণে মহাপরিচালক তাহার দায়িত্‌্ব পালনে অসমর্থ হইলে শূন্য পদে নবনিযুক্ত মহাপরিচালক কার্যভার গ্রহণ না করা পর্যন্ত বিংবা মহাপরিচালক পুনরায় স্বীয় দায়িত্ব পালনে সমর্থ না হওয়া পর্যন্ত সরকার কর্তৃক মনোনীত কোন ব্যক্তি মহাপরিচালকের দায়িত্ব পালন করিবেন৷

(৪) মহাপরিচালক বোর্ডের সার্বক্ষণিক মুখ্য নির্বাহী কর্মকর্তা হইবেন, এবং তিনি-

(ক) বোর্ডের সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য দায়ী থাকিবেন;

(খ) বোর্ড কর্তৃক প্রদত্ত দায়িত্ব ও কার্যসম্পাদন করিবেন;

(গ) বোর্ডের প্রশাসন পরিচালনা করিবেন; এব

(ঘ) তাহার সামগ্রীক কর্মকান্ডের জন্য বোর্ডের নিকট দায়ী থাকিবেন৷

২৯। কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ

বোর্ড উহার কার্যাবলী সুষ্ঠুভাবে সম্পাদনের উদ্দেশ্যে, সরকার কর্তৃক অনুমোদিত সাংগঠনিক কাঠামো অনুযায়ী প্রয়োজনীয় সংখ্যক কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ করিবে এবং তাহাদের চাকুরীর শর্তাবলী প্রবিধান দ্বারা নির্ধারিত হইবে৷

৩০। অ্যাসেসর নিয়োগ

(১) বোর্ড উহার কার্যাবলী সুষ্ঠুভাবে সম্পাদনের উদ্দেশ্যে, চুক্তির ভিত্তিতে প্রয়োজনীয় সংখ্যক অ্যাসেসর নিয়োগ করিতে পারিবে এবং তাহাদের যোগ্যতা, সম্মানী ও অন্যান্য শর্তাদি বোর্ড কর্তৃক নির্ধারিত হইবে৷

(২) অ্যাসেসরদের কার্যাবলী হইবে নিম্নরূপ, যথাঃ-

(ক) কোন পরীক্ষাগার, সনদ প্রদানকারী প্রতিষ্ঠান, পরিদর্শন সংস্থা, প্রশিক্ষণ প্রতিষ্ঠান বা ব্যক্তিকে এ্যাক্রেডিটেশন সনদ প্রদানের লক্ষ্যে উহার কর্মকান্ড পরিদর্শন ও বোর্ডের নিকট উহার প্রতিবেদন উপস্থাপন;

(খ) এ্যাক্রেডিটেশন সনদ প্রদানের লক্ষ্যে কোন পরীক্ষাগার, সনদ প্রদানকারী সংস্থা, পরিদর্শন সংস্থা কর্তৃক ব্যবহৃত দ্রব্য, জিনিষ বা পদার্থ অথবা কোন প্রশিক্ষণ প্রতিষ্ঠান বা ব্যক্তি কর্তৃক ব্যবহৃত যন্ত্র, পদ্ধতি বা কার্যক্রমের নমুনা সংগ্রহকরণ ও বোর্ডের নিকট উহার প্রতিবেদন উপস্থাপন; এবং

(গ) বোর্ড কর্তৃক নির্ধারিত অন্য কোন দায়িত্ব পালন৷

img