03 Jun 2026 +880 1886 456688
image

Laws & Rules

মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২
Click here for Deep-Dive

মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২

অষ্টম অধ্যায় : টার্নওভার কর আরোপ ও আদায় ( মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ )
৬৩। টার্নওভার কর আরোপ ও আদায়

(১) তালিকাভুক্ত বা তালিকাভুক্তিযোগ্য ব্যক্তি তাহার অর্থনৈতিক কার্যক্রমের টার্নওভারের উপর 1[৪ (চার)] শতাংশ হারে টার্নওভার কর প্রদান করিবেন:

2[***]

(২) কোন তালিকাভুক্ত ব্যক্তির কোন কর মেয়াদে প্রদেয় টার্নওভার কর, উক্ত কর মেয়াদের দাখিলপত্র পেশ করিবার পূর্বে পরিশোধ করিতে হইবে।

(৩) প্রদেয় টার্নওভার কর নিরূপণ ও আদায় পদ্ধতি, হিসাবরক্ষণ, টার্নওভার কর প্রত্যর্পণ, ন্যায়-নির্ণয়ন এবং অন্যান্য সংশ্লিষ্ট বিষয় বিধি দ্বারা নির্ধারিত হইবে।

3[(৪) তালিকাভুক্ত ব্যক্তি কর্তৃক ক্রয়কৃত উপকরণের উপর পরিশোধিত মূল্য সংযোজন কর বা টার্নওভার কর রেয়াত গ্রহণ কিংবা হ্রাসকারী সমন্বয় করা যাইবে না।]

img