- ৫১. পরিস্কার পরিচ্ছন্নতা
- ৫২. বায়ু চলাচল ও তাপমাত্রা
- ৫৩. ধূলা-বালি ও ধোঁয়া
- ৫৪. বর্জ্য পদার্থ অপসারন
- ৫৫. কৃত্রিম আর্দ্রকরণ
- ৫৬. অতিরিক্ত ভীড়
- ৫৭. আলোর ব্যবস্থা
- ৫৮. পান করার পানি
- ৫৯. শৌচাগার ও প্রক্ষালন কক্ষ
- ৬০৷. আবর্জনা বাক্স ও পিকদানী
পঞ্চম অধ্যায় : স্বাস্থ্য রক্ষা ব্যবস্থা ( )
৫১. পরিস্কার পরিচ্ছন্নতা
৫১৷ প্রত্যেক প্রতিষ্ঠানকে পরিস্কার-পরিচ্ছন্ন রাখিতে হইবে এবং কোন নর্দমা, পায়খানা বা অন্য কোন জঞ্জাল হইতে উত্থিত দূষিত বাষ্প হইতে মুক্ত রাখিতে হইবে, এবং বিশেষ করিয়া-
(ক)
প্রতিষ্ঠানের মেঝে, কর্মকতগ, সিড়ি, যাতায়াতের পথ হইতে প্রতিদিন
ঝাড়ু দিয়া ময়লা ও
আবর্জনা উপযুক্ত পন্থায় অপসারণ করিতে হইবে;
(খ)
প্রত্যেক কর্মকগর মেঝে সপ্তাহে অন্ত্মতঃ
একদিন ধৌত করিতে হইবে,
এবং প্রয়োজনে ধৌত কাজে জীবানুনাশক
ব্যবহার করিতে হইবে;
(গ)
যে ক্ষেত্রে কোন উত্পাদন প্রক্রিয়ার
কারণে কোন মেঝে এমনভাবে
ভিজিয়া যায় যে, ইহার
জন্য পানি নিষ্কাশনের প্রয়োজন
হয়, সেক্ষেত্রে পানি নিষ্কাশনের উপযুক্ত
ব্যবস্থা করিতে হইবে;
(ঘ)
প্রতিষ্ঠানের সকল আভ্যন্ত্মরীণ দেওয়াল,
পার্টিশন, ছাদ, সিড়ি, যাতায়াতপথ-
১)
রং বা বার্নিশ করা
থাকিলে, প্রত্যেক তিন বত্সরে অন্ত্মতঃ
একবার পুনঃ রং বা
বার্নিশ করিতে হইবে,
(২)
রং অথবা বার্নিশ করা
এবং বহির্ভাগ মসৃণ হইলে, প্রতি
চৌদ্দ মাসে অন্ত্মতঃ একবার
উহা বিধিদ্বারা নির্ধারিত পন্থায় পরিস্কার করিতে হইবে,
(৩)
অন্যান্য ক্ষেত্রে, প্রতি চৌদ্দ মাসে অন্ত্মতঃ একবার
চুনকাম বা রং করিতে
হইবে, এবং
(ঙ)
দফা (ঘ) তে উল্লিখিত
কার্যাবলী সম্পন্ন করার তারিখ বিধি
দ্বারা নির্ধারিত রেজিস্টারে লিপিবদ্ধ করিয়া রাখিতে হইবে৷
৫২. বায়ু চলাচল ও তাপমাত্রা
৫২৷ (১) প্রত্যেক প্রতিষ্ঠানের প্রতিটি কর্ম-কক্ষে নির্মল বায়ু প্রবাহের জন্য পর্যাপ্ত বায়ু চলাচল ব্যবস্থা রাখিতে হবে৷
(২)
উক্তরূপ প্রত্যেক কতেগ এমন তাপমাত্রা
বজায় রাখিবার উপযুক্ত ব্যবস্থা রাখিতে হইবে যাহাতে সেখানে
কর্মরত শ্রমিকগণ মোটামুটি আরামে কাজ করিতে পারেন,
এবং যাহাতে শ্রমিকগণের স্বাস্থ্য হানি রোধ হয়৷
(৩)
উপ-ধারা (২) এর প্রয়োজনে
কতেগর দেওয়াল এবং ছাদ এমনভাবে
তৈরী করিতে হইবে যাহাতে উক্ত
তাপমাত্রা বৃদ্ধি না পায়, এবং
যতদূর সম্ভব কম থাকে৷
(৪)
যে ক্ষেত্রে, কোন প্রতিষ্ঠানের কাজের
প্রকৃতি এমন হয় যে,
ইহাতে অত্যধিক উচ্চ তাপ সৃষ্টি
হওয়ার সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে যে উত্স হইতে
উক্তরূপ উচ্চ তাপ সৃষ্টি
হইতেছে উহাকে বা উহার উত্তপ্ত
অংশকে তাপ অপরিবাহী বস্তু
দ্বারা মুড়িয়া বা অন্য কোন
পন্থায় শ্রমিকগণের কর্ম-কক্ষ হইতে
আলাদা করার জন্য যতদূর
সম্ভব উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করিতে হইবে৷
(৫)
যদি সরকারের নিকট ইহা প্রতীয়মান
হয় যে, কোন প্রতিষ্ঠানের
অতি উচ্চ তাপমাত্রা উহার
পার্শ্ব দেওয়াল, ছাদ বা জানালা
চুনকাম করিয়া, স্প্রে করিয়া, অথবা তাপ অপরিবাহী
করিয়া, বা পর্দা দিয়া,
অথবা ছাদের উচ্চতা বৃদ্ধি করিয়া, অথবা অন্য কোন
বিশেষ পন্থায় হ্রাস করা সম্ভব হয়,
তাহা হইলে সরকার উক্ত
প্রতিষ্ঠানে উল্লিখিত যে কোন উপযুক্ত
ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দিতে
পারিবে৷
৫৩. ধূলা-বালি ও ধোঁয়া
৫৩৷ (১) কোন প্রতিষ্ঠানে উত্পাদন প্রক্রিয়া চলার কারণে যদি কোন ধুলা-বালি বা ধোঁয়া বা অন্য কোন দূষিত বস্তু এমন প্রকৃতির বা এমন পরিমাণে নির্গত হয় যে, উহাতে সেখানে কর্মরত শ্রমিকগণের পক্ষে স্বাস্থ্যহানির বা অস্বস্তিকর হওয়ার সম্ভাবনা থাকে, তাহা হইলে কোন কর্ম-কক্ষে উহা যাহাতে জমিতে না পারে এবং শ্রমিকের প্রশ্বাসের সাথে শরীরে প্রবেশ করিতে না পারে ইহার কার্যকর ব্যবস্থা গ্রহণ করিতে হইবে, এবং এই উদ্দেশ্যে যদি কোন নির্গমন যন্ত্রপাতির প্রয়োজন হয়, তাহা হইলে উহা উক্ত ধূলা-বালি, ধোঁয়া বা অন্য দূষিত বস্তুর উত্সের যতদূর সম্ভব কাছাকাছি স্থানে স্থাপন করিতে হইবে, এবং ঐ স্থান যতদূর সম্ভব ঘিরিয়া রাখিতে হইবে৷
(২)
কোন প্রতিষ্ঠানে কোন অন্তর্দহ ইঞ্জিন
চালানো যাইবে না যদি না
উহার বাষ্পাদি নির্গমন পথ উন্মুক্ত বাতাসের
দিকে হয়, এবং কোন
অন্তর্দহ ইঞ্জিন কোন কর্ম-কক্ষে
চালানো যাইবে না যদি না
শ্রমিকগণের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর হইতে পারে উহা
হইতে নির্গত এমন ধোঁয়া জমা
না হওয়ার জন্য কার্যকর ব্যবস্থা
গ্রহণ করা হয়৷
৫৪. বর্জ্য পদার্থ অপসারন
৫৪৷ প্রত্যেক প্রতিষ্ঠানকে উহার উত্পাদন প্রক্রিয়ার কারণে সৃষ্ট কোন বর্জ্য পদার্থ অপসারণ করার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করিতে হইবে৷
৫৫. কৃত্রিম আর্দ্রকরণ
৫৫৷ (১) যদি কোন প্রতিষ্ঠানে বাতাসের আর্দ্রতা কৃত্রিম উপায়ে বৃদ্ধি করা হয়, তাহা হইলে সেই উদ্দেশ্যে ব্যবহৃত পানি সরকারী পানি সরবরাহ ব্যবস্থা হইতে অথবা অন্য কোন পানীয় জলের উত্স হইতে সংগ্রহ করিতে হইবে, অথবা উহা ব্যবহারের পূর্বে উপযুক্তভাবে শোধন করিতে হইবে৷
(২)
যদি কোন পরিদর্শকের নিকট
ইহা প্রতীয়মান হয় যে, উক্ত
উদ্দেশ্যে ব্যবহৃত কোন পানি উপ-ধারা (১) এর বিধান
অনুযায়ী কার্যকরভাবে শোধন করা হয়
নাই, তাহা হইলে তিনি
মালিককে লিখিত আদেশ দিয়া, আদেশে
উল্লিখিত সময়ের মধ্যে উহাতে উল্লিখিত ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দিতে
পারিবেন৷
৫৬. অতিরিক্ত ভীড়
৫৬৷(১) কোন প্রতিষ্ঠানের কোন কর্ম-কক্ষে উহাতে কর্মরত শ্রমিকগণের স্বাস্থ্য হানি হয় এই প্রকার অতিরিক্ত ভীড় করা যাইবে না৷
(২)
উপরিউক্ত বিধানের হানি না করিয়া,
প্রত্যেক কর্মকক্ষে কর্মরত প্রত্যেক শ্রমিকের জন্য অন্ততঃ ৯.৫ কিউবিক মিটার
পরিমাণ জায়গার ব্যবস্থা করিতে হইবে৷
ব্যাখ্যাঃ
এই উপ-ধারার প্রয়োজনে,
কোন ঘরের উচ্চতা মেঝে
হইতে ৪.২৫ মিটারের
অধিক হইলে ইহা বিবেচনায়
আনা হইবে না৷
(৩)
যদি প্রধান পরিদর্শক লিখিত আদেশ দ্বারা কোন
মালিককে অনুরোধ করেন তাহা হইলে
কোন প্রতিষ্ঠানের প্রত্যেক কর্মকক্ষে এই ধারার বিধান
অনুযায়ী সর্বোচ্চ কতজন লোক কাজ
করিতে পারিবেন, তত্সম্পর্কে তাহাকে একটি নোটিশ লটকাইয়া
দিতে হইবে৷
(৪)
প্রধান পরিদর্শক লিখিত আদেশ দ্বারা কোন
প্রতিষ্ঠানের কর্মকক্ষকে এই ধারার বিধান
হইতে রেহাই দিতে পারিবেন, যদি
তিনি এ মর্মে সন্তুষ্ট
হন যে, উহাতে কর্মরত
শ্রমিকগণের স্বাস্থ্যের প্রয়োজনে এই বিধান মানার
প্রয়োজন নাই৷
৫৭. আলোর ব্যবস্থা
৫৭৷ (১) কোন প্রতিষ্ঠানের প্রত্যেক অংশে, যেখানে শ্রমিকগণ কাজ করেন বা যাতায়াত করেন, যথেষ্ট স্বাভাবিক বা কৃত্রিম বা উভয়বিধ আলোর ব্যবস্থা করিতে হইবে৷
(২)
প্রত্যেক প্রতিষ্ঠানের কর্মকক্ষ আলোকিত করার জন্য ব্যবহৃত
সকল কাঁচের জানালা এবং ছাদে বসানো
জানালাসমূহের উভয় পার্শ্ব পরিষ্কার
রাখিতে হইবে, এবং যতদূর সম্ভব
প্রতিবন্ধকতা মুক্ত রাখিতে হইবে৷
(৩)
প্রত্যেক প্রতিষ্ঠানে-
(ক)
কোন স্বচ্ছ পদার্থ বা বাতি হইতে
বিচ্ছুরিত বা প্রতিফলিত আলোকচ্ছটা,
অথবা
(খ)
কোন শ্রমিকের চোখের উপর চাপ পড়িতে
পারে বা তাহার দুর্ঘটনার
ঝুঁকি থাকিতে পারে, এরূপ কোন ছায়া
সৃষ্টি, প্রতিরোধ করিবার জন্য কার্যকর ব্যবস্থা
থাকিতে হইবে৷
৫৮. পান করার পানি
৫৮৷ (১) প্রত্যেক প্রতিষ্ঠানে, উহাতে কর্মরত সকল শ্রমিকের পান করার জন্য উহার কোন সুবিধাজনক স্থানে পর্যাপ্ত বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থা করিতে হইবে৷
(২)
প্রত্যেক পানি সরবরাহের স্থানকে
বাংলায় æপান করার পানি”
কথাগুলি স্পষ্টভাবে লিখিয়া দিয়া চিহ্নিত করিতে
হইবে৷
(৩)
যে সমস্ত প্রতিষ্ঠানে সাধারণতঃ দুইশত পঞ্চাশ জন বা ততোধিক
শ্রমিক নিযুক্ত থাকেন, সে সকল প্রতিষ্ঠানে
গ্রীষ্মকালে পান করার পানি
ঠান্ডা করিয়া সরবরাহ করার ব্যবস্থা করিতে
হইবে৷
(৪)
মাত্রাতিরিক্ত তাপ উদ্রেককারী যন্ত্রের
সন্নিকটে কাজ করার কারণে
শ্রমিকের শরীরে পানি শূন্যতার সৃষ্টি
হইলে, ঐ সকল শ্রমিকের
জন্য ওরাল রিহাইড্রেশন থেরাপির
ব্যবস্থা করিতে হইবে৷
৫৯. শৌচাগার ও প্রক্ষালন কক্ষ
৫৯৷ প্রত্যেক প্রতিষ্ঠানে-
(ক) উহাতে কর্মরত শ্রমিকগণ কাজের সময়ে যাহাতে সহজে ব্যবহার করিতে পারেন এরূপ সুবিধাজনক স্থানে বিধি দ্বারা নির্ধারিত প্রকারে প্রয়োজনীয় সংখ্যক 64[স্বাস্থ্য সম্মত শৌচাগার ও প্রক্ষালন কক্ষের] ব্যবস্থা করিতে হইবে;
(খ)
উক্ত শৌচাগার ও প্রক্ষালন কক্ষ
পুরুষ এবং মহিলা শ্রমিকগণের
জন্য স্বতন্ত্রভাবে ব্যবস্থা করিতে হইবে;
(গ)
শৌচাগার ও প্রক্ষালন কক্ষগুলিতে
যথেষ্ট আলো, বাতাস এবং
সার্বক্ষণিক পানির ব্যবস্থা রাখিতে হইবে; এবং
(ঘ)
উক্ত শৌচাগার ও প্রক্ষালন কক্ষ
মালিকের নিজ খরচে জীবানুনাশক
ও পরিষ্কারক ব্যবহারের মাধ্যমে সব সময় পরিষ্কার
ও স্বাস্থ্যসম্মত রাখিতে হইবে৷
৬০৷. আবর্জনা বাক্স ও পিকদানী
৬০৷ (১) প্রত্যেক প্রতিষ্ঠানের সুবিধাজনক স্থানে যথেষ্ট সংখ্যক আবর্জনা ফেলার বাক্স ও পিকদানীর ব্যবস্থা থাকিতে হইবে, এবং এইগুলিকে পরিষ্কার ও স্বাস্থ্যসম্মত অবস্থায় রাখিতে হইবে৷
(২)
কোন প্রতিষ্ঠানের আঙ্গিনার মধ্যে কোন ব্যক্তি অনুরূপ
বাক্স ও পিকদানী ব্যতীত
অন্য কোথাও ময়লা আবর্জনা কিংবা
থুথু ফেলিতে পারিবেন না৷
(৩)
এই বিধান এবং উহা লঙ্ঘন
শাস্তিযোগ্য অপরাধ-ইহা উল্লেখ করিয়া
প্রত্যেক প্রতিষ্ঠানের বিভিন্ন উপযুক্ত স্থানে এরূপভাবে নোটিশ লটকাইয়া দিতে হইবে যাহাতে
ইহা সহজেই সকলের দৃষ্টিগোচর হয়৷