02 Mar 2026 +880 1886 456688
image

Laws & Rules

দন্ডবিধি, ১৮৬০
Click here for Deep-Dive

দন্ডবিধি, ১৮৬০

প্রথম অধ্যায় : সূচনা ( )
১। বিধির শিরোনাম ও কার্যকারিতার সীমা

এই আইন ‘দণ্ডবিধি নামে অভিহিত হবে এবং ইহা বাংলাদেশের সর্বত্র কার্যকর হবে।

২। বাংলাদেশের অভ্যন্তরে সংঘটিত অপরাধসমূহের শাস্তি

বাংলাদেশের মধ্যে এই বিধির আওতায় প্রণীত বিধানের পরিপন্থি কোন কার্য করলে অথবা বিধানের নির্দেশ অনুযায়ী কোন কার্য না করলে প্রত্যেক ব্যক্তি এই বিধির আওতায় সাজার জন্য দায়ী হবেন এবং অপর কোনভাবে নয়

৩। বাংলাদেশের বাহিরে সংঘটিত কিন্তু আইনবলে বাংলাদেশের অভ্যন্তরে বিচারযোগ্য অপরাধ সমূহের শাস্তি

বাংলাদেশের বাইরে সংঘটিত কোন ব্যক্তির অপরাধের জন্য যে কোন বাংলাদেশী আইনবলে তার বিচার করা গেলে বাংলাদেশের বাইরে সে ব্যক্তির কাজের জন্য এই দণ্ডবিধির বিধানানুসারে তার বিচার করা হবে এবং কাজটি বাংলাদেশের মধ্যে সংঘটিত হলে যেভাবে বিচার করা হত ঠিক সেভাবেই বিচার করা হবে।

৪। রাষ্ট্রের সীমানার বাহিরে সংঘটিত অপরাধ সমূহের ক্ষেত্রে প্রতিবিধির আওতা সম্প্রসারণ

নিম্নোক্ত ব্যক্তিগণ দ্বারা সংঘটিত কোন অপরাধের ক্ষেত্রেও এই বিধির বিধানগুলো প্রয়োগযোগ্য হবে;

 (১) বাংলাদেশের বাইরে অবস্থিত কোন জায়গায় বাংলাদেশের নাগরিক,                                          

 (২) বাতিল।    

 (৩) বাতিল।

 (৪) বাংলাদেশে রেজিষ্ট্রকৃত যে কোন জাহাজ বা বিমান পোতে আরোহী যে কোন ব্যক্তি উক্ত জাহাজ কিংবা বিমান পোতে যেখানেই থাকুক না কেন।

ব্যাখ্যা (Explanation)- এই ধারা মতে যে কার্য বাংলাদেশের মধ্যে সংঘটিত হলে এই বিধি অনুযায়ী দণ্ডনীয় হত তা বাংলাদেশের বাইরে সংঘটিত হলে তার অপরাধ কথাটির আওতাভুক্ত হবে।

উদাহরণসমূহ

Illustrations

(ক) ক বাংলাদেশের একজন নাগরিক। সে জাপানে খুনের অপরাধ সংঘটন করে । বাংলাদেশের যে কোন স্থানে, যেখানে তার সন্ধান পাওয়া যাবে, খুনের দায়ে তাকে বিচার ও শাস্তি প্রদান করা যাবে।

(খ) খ একজন ইউরোপীয় বৃটিশ প্রজা। সে রংপুরে একটি খুনের অপরাধ সংঘটন করে। বাংলাদেশের যে কোন স্থানে, যেখানে তার সন্ধান পাওয়া যাবে, খুনের দায়ে তার বিচার ও শাস্তি প্রদান করা যাবে।

(গ) বাংলাদেশে সরকারের চাকুরীরত বিদেশী নাগরিক গ খুলনায় একটি হত্যাকাণ্ড সংঘটিত করে। বাংলাদেশের যে স্থানে তাকে পাওয়া যাবে, সে স্থানেই তাকে বিচার করে সাজা প্রদান করা যাবে।

(ঘ) খুলনায় বসবাসকারী ব্রিটিশ নাগরিক ঘ ঙ-কে চট্টগ্রামে একটি হত্যাকাণ্ড অনুষ্ঠিত করার জন্য প্ররোচিত করে। ঘ হত্যাকাণ্ডে প্ররোচনা দানের অপরাধে দোষী সাব্যস্ত হবে।

৫।এই আইন কতিপয় আইনকে ক্ষুন্ন করিবে না

এই আইনের কোন কিছুই বা প্রজাতন্ত্রের আওতায় কর্যরত কর্মকর্তা, সৈনিক, নাবিক বা বৈমানিকদের বিদ্রোহের ও কর্মত্যাগের জন্য দণ্ডপ্রদান সংক্রান্ত কোন আইনের বিধান অথবা কোন বিশেষ বা স্থানীয় আইনের বিধানের কোন কিছুই বাতিল, পরিবর্তন, স্থগিত বা প্রভাবিত হবে না।

img