19 Apr 2026 +880 1886 456688
image

Laws & Rules

দন্ডবিধি, ১৮৬০
Click here for Deep-Dive

দন্ডবিধি, ১৮৬০

একবিংশ অধ্যায় : মানহানি সম্পর্কিত ( ৫৫ )
৪৯৯। মানহানি

কোন ব্যক্তি যদি অন্য কোন ব্যক্তির খ্যাতি বা সুনাম নষ্ট করার উদ্দেশ্যে বা তার খ্যাতি বা সুনাম ক্ষুণ্ন হবে বলে জানা সত্ত্বেও বা তার বিশ্বাস করার কারণ থাকা সত্ত্বেও কথিত বা লিখিত আকারে বা চিহ্ন কর্তৃক বা দৃশ্যমান প্রতীকের সাহায্যে সে ব্যক্তি সম্পর্কে কোন নিন্দাবাদ প্রণয়ন বা প্রকাশ করে, তবে নিম্নে নির্দিষ্ট ব্যতিক্রমসমূহ ছাড়া অন্যসব ক্ষেত্রে, সে ব্যক্তি উক্ত অন্য ব্যক্তির মানহানি করে বলে পরিগণিত হইবে।

ব্যাখ্যা (Explanation) ১ :- যে মৃত ব্যক্তির জীবদ্দশায় তার সম্পর্কে কোন নিন্দা করা হলে তার মানহানি ঘটত, সে মৃত ব্যক্তি সম্পর্কে অনুরূপ কোন নিন্দাবাদ এবং মৃত ব্যক্তির পরিবারের-পরিজনের বা অন্যান্য কারো কাছে আত্মীয়ের নিকট গ্লানি ঘটানোর উদ্দেশ্যে অনুরূপ নিন্দাবাদ করা, মানহানি বলে পরিগণিত হইবে।

ব্যাখ্যা (Explanation) ২:- কোন কোম্পানী বা সংঘ বা ব্যক্তিসমষ্টি সম্পর্কে সমষ্টিগতভাবে কোন নিন্দাবাদ করা মানহানি বলে পরিগণিত হতে পারে।

ব্যাখ্যা (Explanation) ৩:- বিদ্রূপকর বা বিদ্রূপাত্মকভাবে ব্যক্ত কোন নিন্দাবাদ মানহানির সামিল হতে পারে।

ব্যাখ্যা (Explanation) ৪:- কোন ব্যক্তি সম্পর্কে কোন নিন্দাবাদ প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে অন্যান্য ব্যক্তির দৃষ্টিতে সে ব্যক্তির নৈতিকতা বা ব্যক্তিগত চরিত্র হেয় হয় বললে, অথবা তার সম্পর্কে ধারণা করা ব্যক্তির সামাজিক অবস্থান হ্রাস পায় বা তার ব্যক্তিগত পেশাগত সুনাম ক্ষুণ্ন হয় অথবা তার দেহগত অবস্থা বা তার অবস্থা সাধারণভাবে অরুচিকর বলে গণ্য হয়, সে অবস্থার জন্য বিদ্বেষ সৃষ্টি না করলেও, সে ব্যক্তি সম্পর্কে উক্ত নিন্দাবাদ তার খ্যাতি বা সুনাম নষ্ট করে বলে পরিগণিত হয়।

উদাহরণসমূহ (Illustrations):-
(ক) চ খ-এর ঘড়ি চুরি করেছে বলে বিশ্বাস সৃষ্টি করার উদ্দেশ্যে ক বলে ‘চ অতি সৎ, সে কখনও খ-এর ঘড়ি চুরি করে নাই’। ক-এর এই কাজ কোন ব্যতিক্রমের অধীনে না পড়লে ইহা মানহানি বলে পরিগণিত হবে।

(খ) খ-এর ঘড়ি চ চুরি করেছে, সে সম্পর্কে ক-কে জিজ্ঞাসা করা হয়। খ-এর ঘড়িটি চ চুরি করেছে বলে বিশ্বাস জন্মাবার উদ্দেশ্যে ক চ-এর প্রতি ইঙ্গিত করে। ক-এর এই কাজ কোন ব্যতিক্রমের অধীনে না পড়লে ইহা মানহানি বলে পরিগণিত হবে।

(গ) চ খ-এর ঘড়ি চুরি করেছে বলে বিশ্বাস জন্মাবার উদ্দেশ্যে খ-এর ঘড়ি নিয়ে চ-এর পলিয়ে যাওয়ার একটি চিত্র অঙ্কন করে। ক-এর এই কাজ কোন ব্যতিক্রমের অধীনে না পড়লে ইহা মানহানি বলে পরিগণিত হবে।

প্রথম ব্যতিক্রম (First Exception):- জনকল্যাণের প্রয়োজনে সত্য দোষারোপ করা (Imputation of truth which public good require to be made or published):-

কোন ব্যক্তি সম্পর্কে সত্য দোষারোপ করা মানহানি বলে পরিগণিত হবে না, যদি উক্ত দোষারোপ জনকল্যাণের উদ্দেশ্যে প্রণীত বা প্রকাশ করা হয়। ইহা জনকল্যাণের জন্য কিনা তা একটি বিচার্য বিষয়।


দ্বিতীয় ব্যতিক্রম (Second Exception):জনসেবার প্রতি সরকারি কর্মচারীর আচরণ (Public conduct of public servants):-

কোন সরকারি কর্মচারী দায়িত্ব সম্পাদন ব্যবস্থায় তার আচরণ অথবা সে আচরণে তার চরিত্র যতটুকু পর্যন্ত প্রাসঙ্গিক, কেবল ততটুকু পর্যন্ত তার চরিত্র সম্পর্কে সরল মনে সরল বিশ্বাসে কোন মতামত প্রকাশ করলে তাহার দ্বারা কাহারও মানহানির অপরাধ হবে না।


তৃতীয় ব্যতিক্রম (Third Exception):কোন গণসমস্যা সম্পর্কে কোন ব্যক্তির আচরণ (Conduct of any person touching any public question):-

যেকোন গণসমস্যা সম্পর্কে কোন ব্যক্তির আচরণ সম্পর্কে এবং সে আচরণে সে ব্যক্তির কোন মতামত প্রকাশ করা মানহানি বলে পরিগণিত হবে না।

উদাহরণ (Illustration)

যদি -এর আচরণ সম্পর্কে কোনরূপ মতামত প্রকাশ করে কোন গণ-সমস্যা সম্পর্কে সরকারের কাছে দরখাস্ত দাখিল করে কোন গণ সমস্যার সম্পর্কে কোন সভা আহ্বানের বিজ্ঞপ্তিতে স্বাক্ষর দান করে, অনুরূপ কোন সভায় সভাপতির আসন গ্রহণ অথবা যোগদান করে, জনসাধারণের সমর্থন কামনা করে কোন সমিতি গঠন করে বা কোন সমিতিতে যোগদান করে, কোন পরিস্থিতিতে জনসাধারণের স্বার্থ সংশ্লিষ্ট দায়সমূহ সুস্থুভাবে সম্পাদনের জন্য কোন বিশেষ ব্যক্তিকে উৎসাহিত করে বা কোন বিশেষ প্রার্থীর পক্ষে প্রচার কার্য চালায়, তবে -এর কার্যক্রম মানহানি বলে পরিগণিত হবে না।


চতুর্থ ব্যতিক্রম (Fourth Exception):আদালতসমূহের কার্যক্রমের রিপোর্ট প্রকাশ করা (Publication of reports of proceedings of Courts):-

কোন আদালত বা বিচারালয়ের কার্যক্রমের অথবা অনুরূপ কার্যক্রমের ফলে কোন বক্তব্যের সত্য রিপোর্ট প্রকাশ করা মানহানি বলে পরিগণিত হবে না।

ব্যাখ্যা (Explanation):- কোন বিচারালয়ের বিচারের পূর্ববর্তী কার্যক্রম হিসাবে প্রকাশ আদালতের অধস্তনকারী কোন ন্যায়ালয় বা অপর কোন কর্তৃপক্ষ উপরোক্ত ধারার অর্থ অনুসারে একটি আদালত।


পঞ্চম ব্যতিক্রম (Fifth Exception):আদালতে সিদ্ধান্তকৃত মামলার দোষগুণাবলী বা সাক্ষীদের সংশ্লিষ্ট অন্যান্য আচরণ (Merits of case decided in Court or Conduct of witnesses and others concerned):-

কোন বিচারালয় বা আদালত কর্তৃক সিদ্ধান্তকৃত কোন দেওয়ানি বা ফৌজদারি মামলার প্রধান দোষগুণাবলী সম্পর্কে বা অনুরূপ কোন মামলার সাথে সংশ্লিষ্ট পক্ষ, সাক্ষী বা এজেন্ট হিসাবে সংশ্লিষ্ট কোন ব্যক্তির আচরণ অথবা সে আচরণে সে ব্যক্তির চরিত্র যতদূর পর্যন্ত তার চরিত্র সম্পর্কে সরল মনে বা সরল বিশ্বাস কোন মতামত প্রকাশ করলে তা মানহানি বলে পরিগণিত হবে না।

উদাহরণসমূহ – Illustrations

() বলল- মামলায় -এর সাক্ষ্য এত পরস্পর বিরোধী যে, আমার মনে হয় হয় বোকা, না হয় অসৎ। যদি সরল মনে বা সরল বিশ্বাস এই মত প্রকাশ করে থাকে, তবে তা সংবিধানের আওতায় সুরক্ষিত হবে, সে যে মত প্রকাশ করেছে, সে মত সাক্ষী হিসেবে - আচরণের সাথে - চরিত্র যতদূর পর্যন্ত প্রাসঙ্গিক, কেবল ততদূর পর্যন্ত - চরিত্র সম্পর্কে, তার বেশি নয়।

() কিন্তু যদি বলে- “ যে বিচারে যে সাক্ষ্য দান করেছে, তা আমি বিশ্বাস করি না; কেননা আমি জানি, সে অসৎ ব্যক্তি”, তবে এই ব্যতিক্রমের অধীনে থাকিবে না। কেননা, -এর চরিত্র সম্পর্কে যে মত প্রকাশ করেছে, তা সাক্ষী হিসেবে -এর আচরণের উপর ভিত্তি করে করা হয় নাই।


ষষ্ঠ ব্যতিক্রম (Sixth Exception): গণ-অনুষ্ঠানের গুণাবলী (Merits of public performance):- কোন কাজের সম্পাদক দ্বারা জনসাধারণের বিচারার্থ উপস্থাপিত কাজের গুনাগুন সম্পর্কে অথবা কার্যটিতে উহার সম্পাদকের চরিত্র যতদুর মানহানি বলে পরিগণিত হবে না।

উদাহরণসমূহ (Illustrations)

() কোন ব্যক্তি যদি একটি পুস্তক প্রকাশ করেন, তবে সে ব্যক্তি উক্ত পুস্তকটি জনসাধারণের অভিমতের জন্য দাখিল করেন বলে পরিগণিত হবে।

(খ) কোন ব্যক্তি যদি প্রকাশ্যভাবে কোন বক্তৃতা দান করেন, তবে সে ব্যক্তি বক্তুতাটি জনসাধারণের অভিমতের জন্য দাখিল করেন বলে পরিগণিত হবে।



৫০০। মানহানির শাস্তি

কোন ব্যক্তি যদি অন্য কোন ব্যক্তির মানহানি করে, তবে উক্ত ব্যক্তি দুই বৎসর পর্যন্ত যেকোন মেয়াদের বিনাশ্রম কারাদণ্ডে অথবা অর্থ দণ্ডে অথবা উভয়বিধ দণ্ডেই দণ্ডিত হবে।

৫০১। মানহানিকর বলিয়া পরিচিত বিষয় মুদ্রণ বা খোদাইকরণ

কোন ব্যক্তি যদি এমন কোন বস্তু মুদ্রণ করে বা খোদাই করে যে বস্তু অন্য কোন ব্যক্তির ষানহানিকর বলে সে জানে বা তার বিশ্বাস করার সঙ্গত কারণ রয়েছে, তবে উক্ত ব্যক্তি দুই বৎসর পর্যন্ত যেকোন মেয়াদের বিনাশ্ৰম কারাদণ্ডে, অথবা অর্থ দণ্ডে, অথবা উভয়বিধ দণ্ডেই দণ্ডিত হবে।

৫০২। মানহানির বিষয় সম্বলিত মুদ্রিত বা খোদাইকৃত বস্তু বিক্রয়

যদি কোন ব্যক্তি মুদ্রিত বা খোদাই করা এমন মানহানিকর বিষয় সম্বলিত কোন দ্রব্য বিক্রয় করে বা বিক্রয়ার্থে উপস্থাপন করে যে মালিকের বস্তুটি সে দ্রব্যে রয়েছে বলে সে জানে, তবে সে ব্যক্তি দুই বৎসর পর্যন্ত যেকোন মেয়াদের বিনাশ্রম কারাদণ্ডে, অথবা অর্থ দণ্ডে, অথবা উভয়বিধ দণ্ডেই দণ্ডিত হবে।

img