- ১৪১। বেআইনী সমাবেশ
- ১৪২। বেআইনী সমাবেশের সদস্য হওয়া
- ১৪৩। বেআইনী সমাবেশের সদস্য হওয়ার শাস্তি
- ১৪৪। কোন মারাত্মক অস্ত্রসহ বেআইনি সমাবেশে যোগদান করা
- ১৪৫। কোন বেআইনী সমাবেশ ভঙ্গ করিবার নির্দেশ দেওয়া হইয়াছে জানিয়াও উহাতে যোগদান করা বা উহাতে অবস্থান করা
- ১৪৬। দাঙ্গা
- ১৪৭। : দাঙ্গার শাস্তি
- ১৪৮। মারাত্মক অস্ত্রে সজ্জিত হইয়া দাঙ্গা অনুষ্ঠানকরণ
- ১৪৯। সাধারণ উদ্দেশ্যের বাস্তবায়নে অনুষ্ঠিত অপরাধের জন্য বেআইনী সমাবেশের প্রত্যেক সদস্য দোষী
- ১৫০। বেআইনী সমাবেশে অংশগ্রহণের জন্য লোক ভাড়া করা বা নিয়োগ করা
- ১৫১। ছত্রভঙ্গ হওয়ার আদেশের জ্ঞাতসারে পাঁচ বা ততোধিক ব্যক্তির সমাবেশে যোগদান করা বা থাকিয়া যাওয়া
- ১৫২। দাঙ্গা দমনকারী সরকারী কর্মচারীকে আক্রমন করা বা বাধা দেওয়া
- ১৫৩। দাঙ্গার কারণ ঘটানোর উদ্দেশ্যে উসকানি দেওয়া
- ১৫৩ক। বিভিন্ন শ্রেণীর মধ্যে শত্রুতা বর্ধন করা
- ১৫৩খ। রাজনৈতিক কার্যকলাপে অংশগ্রহনের জন্য ছাত্রগণকে প্ররোচিত করা
- ১৫৪। জমির মালিক বা দখলদার কর্তৃক দাঙ্গা প্রভৃতির খবর না দেওয়া
- ১৫৫। যে ব্যক্তির উপকারার্থে দাঙ্গা অনুষ্ঠিত হয় তাহার দায়িত্ব
- ১৫৬। যে ব্যক্তির লাভের জন্য দাঙ্গা হয় সেই মালিক বা দখলকারের প্রতিনিধি কর্তৃক উহা প্রতিরোধের সঙ্গত ব্যবস্থা গ্রহণ না করা
- ১৫৭। বেআইনী সমাবেশের জন্য ভাড়া করা লোকদের আশ্রয় দেয়া
- ১৫৮। বেআইনী সমাবেশ বা দাঙ্গায় অংশগ্রহণের জন্য ভাড়াটিয়া হইয়া যাওয়া
- ১৫৯। মারামারি
- ১৬০। মারামারির শাস্তি
: ( )
১৪১। বেআইনী সমাবেশ
পাচ বা ততোধিক সমাবেশকে ‘বেআইনী সমাবেশ’ সেক্ষেত্রেই বলা হয়, যেক্ষেত্রে উক্ত সমাবেশের ব্যক্তিদের ব্যক্তির সাধারণ লক্ষ্য হয়-
প্রথম (First):- বাংলাদেশের সরকার বা আইনসভাকে অথবা কোন সরকারী কর্মচারীকে অনুরূপ কর্মচারীর আইনসম্মত ক্ষমতা প্রয়োগের সময় অপরাধমূলক বলপ্রয়োগ অথবা অপরাধমূলক বলপ্রয়োগের হুমকি কর্তৃক ভীতি প্রদর্শন করা; কিংবা
দ্বিতীয় (Second):- কোন আইনের অথবা কোন আইনগত ব্যবস্থার কার্যকরীকরণে বাধা সৃষ্টি করা; কিংবা
তৃতীয় (Third):- কোন ব্যক্তির দুষ্কর্ম বা অপরাধমূলক অনধিকার প্রবেশ অথবা অন্যবিধ অপরাধ অনুষ্ঠিত করা; কিংবা –
চতুর্থ (Fourth):- কোন ব্যক্তির প্রতি অপরাধমূলক বলপ্রয়োগ করে বা অপরাধমূলক বলপ্রয়োগের হুমকি প্রদর্শন করে কোন সম্পত্তির দখল গ্রহণ করা, অথবা কোন ব্যক্তিকে পথের অধিকার ভোগ হতে বঞ্চিত করা অথবা জল ব্যবহারের অধিকার হতে বঞ্চিত করা অথবা তাকে তার দখলে অবস্থিত অপর কোন অশরীর অধিকার থেকে বঞ্চিত করা অথবা কোন অধিকার বা কল্পিত অধিকার প্রতিষ্টা করা; কিংবা
পঞ্চম (Fifth):- অপরাধমূলক বল প্রয়োগ করে বা অপরাধমূলক বল প্রয়োগের হুমকি প্রদর্শন করে কোন ব্যক্তিকে সে আইনতঃ বাধ্য নয় এমন একটি কার্য সম্পাদনে বাধ্য করা অথবা যে কার্যটি করতে সে আইনত বাধ্য বা অধিকারী তা সম্পাদন হতে বিরত করা।
ব্যাখ্যা (Explanation):- যে সমাবেশ, সমাবিষ্ট হওয়াকালে বেআইনী ছিল না তা পরে বেআইনী সমাবেশ হতে পারে।
১৪২। বেআইনী সমাবেশের সদস্য হওয়া
কোন ব্যক্তি যদি কি কি অবস্থায় কোন সমাবেশ বেআইনী সমাবেশে পরিণত হয়, তৎসম্পর্কে জ্ঞাত থাকা সত্ত্বেও ইচ্ছাপূর্বক সে সমাবেশে যোগদান করে বা সে সমাবেশে মিলিত থাকে, তবে সে ব্যক্তি একটি বেআইনী সমাবেশে যোগদানকারী ব্যক্তি বলে পরিগণিত হয়।
১৪৩। বেআইনী সমাবেশের সদস্য হওয়ার শাস্তি
কোন ব্যক্তি যদি বেআইনী সমাবেশে যোগদান করে, তবে তাকে ছয় মাস পর্যন্ত যেকোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে অথবা অর্থ দণ্ডে অথবা উভয়বিধ দণ্ডেই দণ্ডিত করা যাবে।
১৪৪। কোন মারাত্মক অস্ত্রসহ বেআইনি সমাবেশে যোগদান করা
কোন ব্যক্তি যদি মারাত্মক অস্ত্রে সজ্জিত হয়ে অথবা যে বস্তু অপরাধের হাতিয়ার হিসেবে ব্যবহার করলে মৃত্যু ঘটতে পারে তা কর্তৃক সজ্জিত হয়ে কোন বেআইনী সমাবেশে যোগদান করে, তবে সে ব্যক্তি দুই বৎসর পর্যন্ত যেকোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে অথবা অর্থ দত্ত্বে অথবা উভয়বিধ দণ্ডেই দণ্ডিত হবে।
১৪৫। কোন বেআইনী সমাবেশ ভঙ্গ করিবার নির্দেশ দেওয়া হইয়াছে জানিয়াও উহাতে যোগদান করা বা উহাতে অবস্থান করা
কোন বেআইনী সমাবেশকে আইন-নির্দেশিত পদ্ধতিতে ছত্রভঙ্গ করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা সত্ত্বেও কোন ব্যক্তি উক্ত বেআইনী সমাবেশে যোগদান করলে বা উক্ত বেআইনী সমাবেশে থাকলে তাকে দুই বৎসর পর্যন্ত যেকোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে অথবা উভয়বিধ দণ্ডেই দণ্ডিত করা যাবে।
১৪৬। দাঙ্গা
কোন বেআইনী সমাবেশের সাধারণ উদ্দেশ্য বাস্তবায়নে উক্ত বেআইনী সমাবেশ দ্বারা বা উক্ত বেআইনী সমাবেশে যোগদানকারী কোন ব্যক্তি কর্তৃক বল বা উগ্রতা প্রয়োগ করা হলে, উক্ত বেআইনী সমাবেশে যোগদানকারী প্রত্যেক ব্যক্তি দাঙ্গার অপরাধে অপরাধী সাব্যস্ত হবে।
১৪৭। : দাঙ্গার শাস্তি
কোন ব্যক্তি দাঙ্গার অপরাধে অপরাধী সাব্যস্ত হলে, তাকে দুই বৎসর পর্যন্ত যেকোন মেয়াদের সশ্রম কিংবা বিনাশ্রম কারাদণ্ডে অথবা অর্থ দণ্ডে অথবা উভয়বিধ দণ্ডেই দণ্ডিত করা যাবে।
১৪৮। মারাত্মক অস্ত্রে সজ্জিত হইয়া দাঙ্গা অনুষ্ঠানকরণ
মারাত্মক অস্ত্রে সজ্জিত হয়ে অথবা যে বস্তু অপরাধের হাতিয়ার হিসেবে ব্যবহার করলে মৃত্যু ঘটাতে পারে তা কর্তৃক সজ্জিত হয়ে কোন ব্যক্তি দাঙ্গ করার অপরাধে অপরাধী সাব্যস্ত হলে, সে ব্যক্তি তিন বৎসর পর্যন্ত যে কোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে অথবা উভয়বিধ দণ্ডেই দণ্ডিত হবে।
১৪৯। সাধারণ উদ্দেশ্যের বাস্তবায়নে অনুষ্ঠিত অপরাধের জন্য বেআইনী সমাবেশের প্রত্যেক সদস্য দোষী
যদি কোন বেআইনী সমাবেশে যোগদানকারী ব্যক্তি দ্বারা উক্ত বেআইনী উদ্দেশ্য পূরণকল্পে কোন অপরাধ অনুষ্ঠিত হয়, অথবা উক্ত সাধারণ উদ্দেশ্য পূরণকল্পে যে অপরাধটি অনুষ্ঠিত হতে পারে বলে উক্ত বেআইনী সমাবেশের ব্যক্তিগণ জানত তা অনুষ্ঠিত হয়, তবে উক্ত অপরাধটি অনুষ্ঠিত হওয়ার সময়ে উজ বেআইনী সমাবেশে যোগদানকারী প্রত্যেক ব্যক্তি উক্ত অপরাধে অপরাধী হবে।
১৫০। বেআইনী সমাবেশে অংশগ্রহণের জন্য লোক ভাড়া করা বা নিয়োগ করা
যদি কেউ কোন ব্যক্তিকে কোন বেআইনী সমাবেশে যোগদানের জন্য ভাড়া করে বা নিরত করে বা নিযুক্ত করে বা উৎসাহিত করে বা অনুরূপ ভাড়া করার বা নিরত করার বা নিযুক্ত করার ব্যাপারে সহায়তা করে, তবে সে বেআইনী সমাবেশে যোগদানকারীর মত দণ্ডিত হবে, এবং অনুরূপ ভাড়া করার বা নিরত করার বা নিযুক্ত করার ফলে বেআইনী সমাবেশে যোগদানকারীর মত দণ্ডিত হবে, এবং অনুরূপ ভাড়া করার বা নিরত করার বা নিযুক্ত করার ফলে বেআইনী সমাবেশে যোগদানকারী উক্ত ব্যক্তি কোন অপরাধ সংঘটন করলে তজ্জন্য সে নিজে বেআইনী সমাবেশে যোগদান করলে বা নিজে অপরাধটি করলে সেভাবে দণ্ডিত হত, সেভাবেই দণ্ডিত হবে।
১৫১। ছত্রভঙ্গ হওয়ার আদেশের জ্ঞাতসারে পাঁচ বা ততোধিক ব্যক্তির সমাবেশে যোগদান করা বা থাকিয়া যাওয়া
পাচ বা ততোধিক সংখ্যক ব্যক্তির যে সমাবেশ শান্তি ভঙ্গ করতে পারে বলে সম্ভাবনা থাকে, তাকে ছত্রভঙ্গ করার নির্দেশ প্রদত্ত হওয়ার পর কোন ব্যক্তি জ্ঞাতসারে উহাতে যোগদান করলে বা শরীক হয়ে থাকলে ছয় মাস পর্যন্ত যেকোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে বা অর্থ দণ্ডে অথবা উভয়বিধ দণ্ডেই দণ্ডিত হবে।
ব্যাখ্যা (Explanation):-
যদি সমাবেশটি ১৪১ ধারার অর্থ অনুযায়ী একটি বেআইনী সমাবেশ হয়, তবে অপরাধী ১৪৫ ধারা মতে দণ্ডিত হবে।
১৫২। দাঙ্গা দমনকারী সরকারী কর্মচারীকে আক্রমন করা বা বাধা দেওয়া
কোন সরকারী কর্মচারী অনুরূপ সরকারী কর্মচারী হিসেবে তার কর্তব্য সম্পাদন উদ্দেশ্যে একটি অবৈধ সমাবেশ ছত্রভঙ্গ করার অথবা দাঙ্গা দমন করার প্রচেষ্টাকালে কোন ব্যক্তি যদি তাকে আক্রমণ করে অথবা আক্রমণ করার হুমকি প্রদর্শন করে, অথবা বাধাদান করে বা বাধাদান করার চেষ্টা করে, অথবা অনুরূপ সরকারী কর্মচারীর প্রতি অপরাধমূলক বলপ্রয়োগ করে বা করার হুমকি প্রদর্শন করে বা চেষ্টা করে, তবে সে ব্যক্তি তিন বৎসৱ পর্যন্ত যেকোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে অথবা অর্থ দণ্ডে অথবা উভয়ৰিধ দণ্ডেই দণ্ডিত হবে।
১৫৩। দাঙ্গার কারণ ঘটানোর উদ্দেশ্যে উসকানি দেওয়া
কোন ব্যক্তি যদি দুরভিসন্ধি মূলক ভাবে, বা বেপরোয়াভাবে কোন বেআইনী কার্য করে কাউকে উস্কানি দেয় এবং এইরূপ উস্কানি দিয়ে দাঙ্গার অপরাধ সংঘটনই কাজটির উদ্দেশ্য হয় অথবা এইরূপ প্ররোচনা দানের ফলে দাঙ্গার অপরাধ অনুষ্ঠিত হতে পারে বলে উক্ত ব্যক্তির জানা থাকে, তবে-অনুরূপ উস্কানির ফলে দাঙ্গার অপরাধটি অনুষ্ঠিত হলে, উক্ত ব্যক্তি এক বৎসর পর্যন্ত যেকোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে অথবা অর্থ দণ্ডে অথবা উভয়বিধ দণ্ডেই দণ্ডিত হবে এবং এইরূপ প্ররোচনাদানের ফলে দাঙ্গার অপরাধটি অনুষ্ঠিত না হলে, সে ব্যক্তি ছয় মাস পর্যন্ত যেকোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে অথবা অর্থ দণ্ডে, অথবা উভয়বিধ দণ্ডেই দন্তিত হবে।
১৫৩ক। বিভিন্ন শ্রেণীর মধ্যে শত্রুতা বর্ধন করা
কোন ব্যক্তি যদি কোন উচ্চারিত বা লিখিত কথা কর্তৃক অথবা চিহ্ন কর্তৃক অথবা দৃশ্যমান প্রতীক কর্তৃক অথবা অপর কোনভাবে বাংলাদেশের জনসাধারণের বিভিন্ন শ্রেণীর মধ্যে শক্রতার মনোভাব বা বিদ্বেষ সৃষ্টি করে বা সৃষ্টি করার চেষ্টা করে, তবে সে ব্যক্তি দুই বৎসর পর্যন্ত যেকোন মেয়াদের কারাদণ্ডে অথবা অর্থ দণ্ডে অথবা উভয়বিধ দণ্ডেই দণ্ডিত হবে।
ব্যাখ্যা (Explanation):-
বাংলাদেশের জনসাধারণের বিভিন্ন শ্রেণীর মধ্যে বৈরিতা বা বিদ্বেষের মনোভাবপ্রসূত, বিষয়ারার বা যেসব বিষয় অনুরূপ বৈরিতা বা বিদ্বেষের মনোভাব সৃষ্টি করতে পারে বলে মনে হয়, সেসব বিষয় দূরীকরণের সৎ উদ্দেশ্য প্রণোদিত হয়ে এবং কোনরূপ দুরভিসন্ধিমূলক উদ্দেশ্য ছাড়া তৎসমূহের প্রতি দৃষ্টি আকর্ষণ করলে তা এই ধারার অর্থ অনুযায়ী অপরাধ বলে পরিগণিত হবে না।
১৫৩খ। রাজনৈতিক কার্যকলাপে অংশগ্রহনের জন্য ছাত্রগণকে প্ররোচিত করা
কোন ব্যক্তি যদি উচ্চারিত বা লিখিত কোন কথা কর্তৃক কিংবা কোন দৃশ্যমান প্রতীক কর্তৃক বা অপর কোনভাবে কোন ছাত্রকে বা ছাত্র গোষ্ঠীকে কিংবা ছাত্রদের সাথে সম্পর্কযুক্ত বা ছাত্রদের ব্যাপারে আগ্ৰহাৰিত কোন প্রতিষ্ঠানকে কোনরূপ রাজনৈতিক কার্যকলাপে অংশগ্রহণ করতে প্ররোচনা দান করলে, সে ব্যক্তি দুই বৎসর পর্যন্ত মেয়াদের কারাদণ্ডে, বা অর্থ দণ্ডে বা উভয়বিধ দণ্ডেই দণ্ডিত হবে।
১৫৪। জমির মালিক বা দখলদার কর্তৃক দাঙ্গা প্রভৃতির খবর না দেওয়া
কোন বেআইনী সমাবেশ বা দাঙ্গা সংঘটিত হলে যে ভূমি বা জমির উপর অনুরূপ বেআইনী সমাবেশ বা দাঙ্গা অনুষ্টিত হয় উহার মালিক বা দখলকার এবং উহাতে কোন স্বত্বের অধিকারী বা দাবীদার যেকোন ব্যক্তি নিম্নোক্ত অবস্থায় অনধিক এক হাজার টাকা পর্যন্ত অর্থ দণ্ডে দণ্ডিত হবে-যদি সে বা তার প্রতিনিধি বা তার ম্যানেজার অনুরূপ অপরাধ অনুষ্ঠিত হয়েছে বা হচ্ছে জানা সত্ত্বেও অথবা অনুরূপ অপরাধ অনুষ্ঠিত হতে পারে বলে বিশ্বাস করার কারণ থাকা সত্ত্বেও তার বা তাদের সাধ্যমত যথাশীঘ্ৰ নিকটতম থানার প্রধান অফিসারকে অবহিত না করে; এবং অপরাধটি অচিরেই অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে তার বা তাদের বিশ্বাস করার কারণ থাকা সত্ত্বেও উহা প্রতিরোধ করার জন্য তার বা তাদের আয়ত্তাধীন সকল আইনসম্মত উপায় অবলম্বন না করে; এবং অপরাধটি অনুষ্ঠিত হওয়ার সময় বেআইনী সমাবেশ বা বা দাঙ্গা ছত্রভঙ্গ করার বা দমন করার জন্য তার বা তাদের আয়ত্তাধীন সকল আইনসম্মত উপায় অবলম্বন না করে।
১৫৫। যে ব্যক্তির উপকারার্থে দাঙ্গা অনুষ্ঠিত হয় তাহার দায়িত্ব
যে ভূমি সম্পর্কে দাঙ্গা অনুষ্ঠিত হয়েছে, দাঙ্গাটি যদি ভূমির মালিক বা দখলদারের অথবা উক্ত স্বাৰ্থ বা স্বত্বের দাবিদার কোন ব্যক্তির অথবা যে বিরোধীয় বিষয়টি নিয়ে দাঙ্গার সূত্রপাত হয়েছে উহাতে কোন স্বাৰ্থ বা স্বত্বের দাবিদার কোন ব্যক্তির স্বার্থে বা স্বপক্ষে অথবা যে ব্যক্তি উহ্য হতে কোনভাবে উপকৃত হয়েছে তার স্বার্থে বা স্বপক্ষে অনুষ্ঠিত হয়, তবে অনুরূপ ব্যক্তি অর্থ দণ্ডে দণ্ডিত হবে-যদি উক্ত ব্যক্তি বা তার প্রতিনিধি বা তার ম্যানেজার অনুরূপ দাঙ্গা অনুষ্ঠিত হতে পারে অথবা যে বেআইনী সমাবেশ দ্বারা অনুরূপ দাঙ্গা অনুষ্ঠিত হবে তা অনুষ্ঠিত হতে পারে বলে তার বা তাদের বিশ্বাস করার কারণ থাকা সত্ত্বেও অনুরূপ দাঙ্গা বা সমাবেশ নিরোধ করার এবং উহা দমন ও ছত্রভঙ্গ করার জন্য যথাক্রমে তার বা তাদের আয়ত্তাধীন সকল আইনসম্মত উপায় অবলম্বন না করে।
১৫৬। যে ব্যক্তির লাভের জন্য দাঙ্গা হয় সেই মালিক বা দখলকারের প্রতিনিধি কর্তৃক উহা প্রতিরোধের সঙ্গত ব্যবস্থা গ্রহণ না করা
যে ভূমি সম্পর্কে দাঙ্গা অনুষ্ঠিত হয়েছে, দাঙ্গাটি যদি সে ভূমির মালিক বা দখলকারের অথবা উক্ত ভূমিতে স্বাৰ্থ বা স্বত্বের দাবিদার কোন ব্যক্তির স্বার্থে বা স্বপক্ষে অথবা যে বিরোধীয় বিষয়টি নিয়ে দাঙ্গার সূত্রপাত হয়েছে উহাতে কোন স্বাৰ্থ বা স্বত্বের দাবিদার কোন ব্যক্তির স্বার্থে বা স্বপক্ষে অথবা যে ব্যক্তি উহা হতে কোনভাবে উপকৃত হয়েছে তার স্বার্থে বা স্বপক্ষে অনুষ্ঠিত হয়, তবে-অনুরূপ ব্যক্তির প্রতিনিধি বা ম্যানেজার অর্থ দণ্ডে দণ্ডিত হবে। যদি অনুরূপ প্রতিনিধি বা ম্যানেজার অনুরূপ দাঙ্গা অনুষ্ঠিত হবে তা অনুষ্ঠিত হতে পারে বলে তার বিশ্বাস করার এবং উহা দমন ও ছত্রভঙ্গ করার জন্য যথাক্রমে তার আয়ত্তাধীন সকল আইনসম্মত উপায় অবলম্বন না করে।
১৫৭। বেআইনী সমাবেশের জন্য ভাড়া করা লোকদের আশ্রয় দেয়া
কোন ব্যক্তি যদি কোন বেআইনী সমাবেশে যোগদান করার জন্য কোন ব্যক্তিকে ভাড়া করা হয়েছে বা নিযুক্ত করা হয়েছে অথবা অনুরূপ কোন ব্যক্তি অনুরূপ উদ্দেশ্যে ভাড়াটিয়া হতে বা নিযুক্ত হতে যাচ্ছে জানা সত্ত্বেও অনুরূপ ব্যক্তিকে বা অনুরূপ ব্যক্তিদের তার দখলাধীন বা তত্ত্বাবধানাধীন বা নিয়ন্ত্রণাধীন কোন গৃহে বা বাড়িতে বা স্থানে আশ্রয়দান করে, গ্রহণ করে বা সমাবিষ্ট করে, তবে তাকে ছয় মাস পর্যন্ত যে কোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে অথবা অর্থ দণ্ডে অথবা উভয়বিধ দণ্ডেই দণ্ডিত করা হবে।
১৫৮। বেআইনী সমাবেশ বা দাঙ্গায় অংশগ্রহণের জন্য ভাড়াটিয়া হইয়া যাওয়া
কোন ব্যক্তি যদি ১৪১ ধারায় বর্ণিত কার্যসমূহের যে কোন একটি সম্পাদিত করার বা সম্পাদিত করতে সাহায্য করার উদ্দেশ্যে নিযুক্ত হয় বা ভাড়াটিয়া হয় অথবা নিযুক্ত জুড়ে । ভাড়াটিয়া হতে প্রস্তাব করে বা চেষ্টা করে, তবে সে ব্যক্তি ছয় মাস পর্যন্ত যে কোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে অথবা অর্থ দণ্ডে অথবা উভয়বিধ দন্ডে দন্ডিত হবে।
অথবা অন্ত্রে সজ্জিত হয়ে যাওয়া (Or to go armed) এবং কোন ব্যক্তি যদি উপযুক্তভাবে নিযুক্ত হয়ে বা ভাড়াটিয়া হয়ে মারাত্মক অস্ত্রে অথবা যে বস্তু অপরাধের দ্বারা সজ্জিত হয়ে যায় বা সজ্জিত হয়ে কার্যে ব্যাপৃত হয় বা সজ্জিত হয়ে যেতে প্রস্তাব করে, তবে সে ব্যক্তি দুই বৎসর পর্যন্ত যে কোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে অথবা অর্থ দণ্ডে অথবা উভয়বিধ দণ্ডেই দণ্ডিত হবে।
১৫৯। মারামারি
যদি দুই বা ততোধিক ব্যক্তি কোন প্রকাশ্য স্থানে মারামরি করে শান্তিভঙ্গ করে, তবে তারা “মারামারি” করেছে বলে পরিগণিত হয়।
১৬০। মারামারির শাস্তি
কোন ব্যক্তি যদি মারামারির অপরাধ সংঘটন করে, তবে সে ব্যক্তি এক মাস পর্যন্ত যে কোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে অথবা একশত টাকা পর্যন্ত যে কোন পরিমাণ অর্থ দণ্ডে অথবা উভয়বিধ দণ্ডেই দণ্ডিত হবে।