- ২৩০। বর্তমানে অর্থরুপে ব্যবহৃত এবং অনুরূপে ব্যবহৃত হওয়ার জন্য কোন রাষ্ট্রে বা সার্বভৌম শক্তির ক্ষমতাধীনে স্ট্যাম্পযুক্ত ও ইসুকৃত ধাতব দ্রব্যকে মুদ্রা বলে।
- ২৩১। মুদ্রা জাল করা বা জাল করার পদ্ধতির কোন অংশ সম্পাদন করা
- ২৩২। বাংলাদেশের মুদ্রা জাল করা বা জাল করার পদ্ধতির কোন অংশ সম্পাদন করা
- ২৩৩। মুদ্রা জাল করার উদ্দেশ্যে যন্ত্রপাতি প্রস্তুত, ক্রয় বা বিক্রয় করা
- ২৩৪। বাংলাদেশের মুদ্রা জাল করার উদ্দেশ্যে যন্ত্রপাতি প্রস্তুত, ক্রয় বা বিক্রয় করা
- ২৩৫। মুদ্রা জাল করার উদ্দেশ্যে ব্যবহারের জন্য যন্ত্রপাতি বা দ্রব্যসামগ্রী দখলে রাখা
- ২৩৬। বাংলাদেশের বাহিবে মুদ্রা জাল করার জন্য বাংলাদেশে প্ররোচনা দেওয়া
- ২৩৭। জাল বলিয়া জানা সত্ত্বেও জাল মুদ্রা আমদানি বা রফতানি করা
- ২৩৮। : জাল বলিয়া জানা সত্ত্বেও জাল বাংলাদেশের মুদ্রা আমদানি বা রপ্তানি করা
- ২৩৯। যখন দখলে আসিয়াছিল তখন জাল বলিয়া জানা সত্ত্বেও জাল মুদ্রা দখলে রাখা এবং উহা কাহারও নিকট অর্পণ করা
- ২৪০। বাংলাদেশের মুদ্রা সম্পর্কে ঐরূপ অপরাধ করা
- ২৪১। যখন প্রথম দখলে আসিয়াছিল তখন জাল বলিয়া জানা ছিল না, কিন্তু পরে জাল বলিয়া জানা সত্ত্বেও উহা আসল বলিয়া অন্যের নিকট অর্পণ করা
- ২৪২। দখলে আসার সময় জাল বলিয়া জানা সত্ত্বেও কোন ব্যক্তি কর্তৃক জাল মুদ্রা দখলে রাখা
- ২৪৩। দখলে আসার সময় জাল বলিয়া জানা সত্ত্বেও কোন ব্যক্তি কর্তৃক জাল বাংলাদেশের মুদ্রা দখলে রাখা
- ২৪৪। টাকশালে নিযুক্ত ব্যক্তি কর্তৃক আইনে নির্ধারিত ওজন বা গঠন হইতে ভিন্নরূপ ওজন বা গঠনের মুদ্রা প্রস্তুত করা
- ২৪৫। টাকশাল হইতে মুদ্রা প্রস্তুত করার কোন যন্ত্র বেআইনীভাবে লইয়া যাওয়া
- ২৪৬। প্রতারণামূলকভাবে কোন মুদ্রার ওজন কম করা বা গঠন পরিবর্তন করা
- ২৪৭। প্রতারণামূলকভাবে বাংলাদেশের কোন মুদ্রার ওজন কম করা বা গঠন পরিবর্তন করা
- ২৪৮। ভিন্ন ধরণের মুদ্রা হিসাবে চালাইবার উদ্দেশ্যে কোন মুদ্রার আকৃতি পরিবর্তন করা
- ২৪৯। ভিন্ন ধরণের মুদ্রা হিসাবে চালাইবার উদ্দেশ্যে বাংলাদেশের মুদ্রার আকৃতি পরিবর্তন করা
- ২৫০। পরিবর্তিত বলিয়া জানা সত্ত্বেও কোন মুদ্রা অন্যের নিকট অর্পণ করা
- ২৫১। পরিবর্তিত বলিয়া জানা সত্ত্বেও বাংলাদেশের মুদ্রা অন্যের নিকট অর্পণ করা
- ২৫২। যখন দখলে আসিয়াছিল তখন পরিবর্তিত বলিয়া জানা সত্ত্বেও সেই মুদ্রা দখলে রাখা
- ২৫৩। যখন দখলে আসিয়াছিল তখন পরিবর্তিত বলিয়া জানা সত্বেও বাংলাদেশের মুদ্রা বলিয়া দখলে রাখা
- ২৫৪। যখন দখলে আসিয়াছিল তখন পরিবর্তিত বলিয়া জানা সত্বেও উহা প্রকৃত মুদ্রা বলিয়া অন্যের নিকট অর্পন করা।
- ২৫৫। সরকারী স্ট্যাম্প জাল করা
- ২৫৬। সরকারী স্ট্যাম্প জাল করার উদ্দেশ্যে যন্ত্রপাতি বা দ্রব্যসামগ্রী দখলে রাখা
- ২৫৭। সরকারী স্ট্যাম্প জাল করার উদ্দেশ্যে যন্ত্রপাতি প্রস্তুত, ক্রয় বা বিক্রয় করা
- ২৫৮। জাল সরকারী স্ট্যাম্প বিক্রয় করা
- ২৫৯।জাল সরকারী স্ট্যাম্প দখলে রাখা
- ২৬০। জালকৃত বলিয়া জানিয়াও তাহা সরকারী স্ট্যাম্প বলিয়া ব্যবহার করা
- ২৬১। সরকারী স্ট্যাম্পযুক্ত কোন বস্তু হইতে কোন লেখা তুলিয়া ফেলা বা সরকারের ক্ষতিসাধনের উদ্দেশ্যে কোন স্ট্যাম্প অপসারণ করা
- ২৬২। পূর্বে ব্যবহৃত হইয়াছে বলিয়া জানিয়াও সরকারী স্ট্যাম্প ব্যবহার করা
- ২৬৩। স্ট্যাম্প ব্যবহৃত হওয়ার চিহ্ন তুলিয়া ফেলা
- ২৬৩ক। অসত্য ষ্ট্যাম্প নিষিদ্ধকরণ
: ( )
২৩০। বর্তমানে অর্থরুপে ব্যবহৃত এবং অনুরূপে ব্যবহৃত হওয়ার জন্য কোন রাষ্ট্রে বা সার্বভৌম শক্তির ক্ষমতাধীনে স্ট্যাম্পযুক্ত ও ইসুকৃত ধাতব দ্রব্যকে মুদ্রা বলে।
বাংলাদেশী মুদ্রা (Bangladesh Coin):-
বাংলাদেশী মুদ্রা বলতে বাংলাদেশের সরকারের ক্ষমতাধীন অর্থরুপে ব্যবহারের জন্য স্ট্যাম্পযুক্ত ও ইসু্যকৃত ধাতবদ্রব্য বুঝাবে, এবং অর্থরুপে, ব্যবহার রহিত হওয়া সত্ত্বেও এই অধ্যায়ের উদ্দেশ্যাবলীর দিক হতে অনুরূপভাবে স্ট্যাম্পযুক্ত ও ইসুকৃত ধাতবদ্রব্য বাংলাদেশী মুদ্রা বলে পরিচিত হবে।
উদাহরণসমূহ – Illustrations
(ক) কড়িগুলো মুদ্রা নয়।
(খ) স্ট্যাম্পবিহীন তাম্রখণ্ড অর্থরুপে ব্যবহৃত হয়ে থাকলেও মুদ্রা নয়।
(গ) পদকগুলো মুদ্রা নয়, যেহেতু উহা অর্থরুপে ব্যবহারের জন্য নির্মিত হয় নাই।
(ঘ) কোম্পানির টাকা বলে অঙ্কিত মুদ্রা রানীর মুদ্রা বলে পরিগণিত হবে।
(ঙ) "ফারুখাবাদ” টাকা যা পূর্বে ভারত সরকারের ক্ষমতাধীনে অর্থরুপে ব্যবহৃত হত-তবুও বাংলাদেশী মুদ্রা, যদিও এটা আজও অনুরূপভাবে ব্যবহৃত হয় না।
২৩১। মুদ্রা জাল করা বা জাল করার পদ্ধতির কোন অংশ সম্পাদন করা
কোন ব্যক্তি মুদ্রা জাল করলে অথবা জ্ঞাতসারে মুদ্রা জালকরণ প্রক্রিয়ার অংশ বিশেষ সম্পাদন করলে, সে ব্যক্তি সাত বৎসর পর্যন্ত যেকোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে এবং তদুপরি অর্থদণ্ডেও দণ্ডিত হবে।
ব্যাখ্যা (Explanation):-
কোন ব্যক্তি প্রতারণা করার অভিপ্রায়ে, অথবা তার কাজের ফলে প্রতারণা সংঘটিত হবে জানা সত্ত্বেও, কোন খাটি মুদ্রাকে দেখতে অপর কোন মুদ্রার মতো করলে, সে অপরাধ করেছে বলে পরিগণিত হবে।
২৩২। বাংলাদেশের মুদ্রা জাল করা বা জাল করার পদ্ধতির কোন অংশ সম্পাদন করা
কোন ব্যক্তি বাংলাদেশের মুদ্রা জাল করলে কিংবা জ্ঞাতসারে বাংলাদেশের মুদ্রা জাল করার কোন প্রক্রিয়ার অংশবিশেষ অনুষ্ঠান করলে সে ব্যক্তি যাবজীবন কারাদণ্ডে অথবা দশ বৎসর পর্যন্ত যেকোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে এবং তদুপরি অর্থদণ্ডেও দণ্ডিত হবে ।
২৩৩। মুদ্রা জাল করার উদ্দেশ্যে যন্ত্রপাতি প্রস্তুত, ক্রয় বা বিক্রয় করা
কোন ছাঁচ বা যন্ত্র-মুদ্রা জাল করার জন্যে ব্যবহারকল্পে, অথবা উহা মুদ্রা জাল করার জন্য ব্যবহৃত হবে বলে জানা সত্ত্বেও, অথবা উহা মুদ্র জাল করার উদ্দেশ্যে ব্যবহৃত হবে বলে বিশ্বাস করার কারণ থাকা সত্ত্বেও কোন ব্যক্তি অনুরূপ কোন ছাঁচ বা যন্ত্র প্রস্তুত বা মেরামত করলে অথবা প্রস্তুত বা মেরামত প্রক্রিয়ার অংশবিশেষ সম্পাদন করলে, অথবা ক্রয়, বিক্রয় বা হস্তান্তর করলে, সে ব্যক্তি তিন বৎসর পর্যন্ত যেকোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে এবং তদুপরি অর্থদণ্ডেও দণ্ডিত হবে।
২৩৪। বাংলাদেশের মুদ্রা জাল করার উদ্দেশ্যে যন্ত্রপাতি প্রস্তুত, ক্রয় বা বিক্রয় করা
বাংলাদেশের মুদ্রা জাল করার জন্য কোন ছাঁচ বা যন্ত্র ব্যবহারকল্পে অথবা বাংলাদেশের মুদ্রা জাল করার জন্য উহা ব্যবহৃত হবে বলে জানা সত্ত্বেও, অথবা উহা বাংলাদেশের মুদ্রা জাল করার উদ্দেশ্যে ব্যবহৃত হবে বলে বিশ্বাস করার কারণ থাকা সত্ত্বেও কোন ব্যক্তি অনুরূপ কোন ছাচ বা যন্ত্র প্রস্তুত বা মেরামত করলে, অথবা প্রস্তুত বা মেরামত প্রক্রিয়ার অংশ বিশেষ সম্পাদন করলে, অথবা ক্রয়, বিক্রয় বা হস্তান্তর করলে সে ব্যক্তি সাত বৎসর পর্যন্ত যেকোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে এবং তদুপরি অর্থদণ্ডেও দণ্ডিত হবে।
২৩৫। মুদ্রা জাল করার উদ্দেশ্যে ব্যবহারের জন্য যন্ত্রপাতি বা দ্রব্যসামগ্রী দখলে রাখা
মুদ্রা জাল করার উদ্দেশ্যে অথবা তজ্জন্য ব্যবহৃত হবে বলে জানা সত্ত্বেও বা বিশ্বাস করার কারণ থাকা সত্ত্বেও কোন ব্যক্তি যদি কোন যন্ত্র বা দ্রব্য দখলে রাখে, তবে সে লোক তিন বৎসর পর্যন্ত যেকোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে তদুপরি অর্থদণ্ডেও দণ্ডিত হবে;
বাংলাদেশী মুদ্রার ক্ষেত্রে (If Bangladesh Coin):-
যে মুদ্রা জাল করার চেষ্টা করা হয়েছে, যদি তা বাংলাদেশ মুদ্রা হয়, তবে সে ব্যক্তি দশ বৎসর পর্যন্ত যেকোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে এবং তদুপরি অর্থদণ্ডেও দণ্ডিত হবে।
২৩৬। বাংলাদেশের বাহিবে মুদ্রা জাল করার জন্য বাংলাদেশে প্ররোচনা দেওয়া
কোন ব্যক্তি যদি বাংলাদেশের মধ্যে থেকে বাংলাদেশের বাইরে মুদ্রা জাল করার কাজে সহায়তা বা প্ররোচনা দান করে তবে, সে ব্যক্তি বাংলাদেশের মধ্যে অনুরূপ মুদ্রা জাল করার কার্যে সহায়তা বা প্ররোচনা দান করলে যেরূপে দণ্ডিত হত সেরূপে দণ্ডিত হবে।
২৩৭। জাল বলিয়া জানা সত্ত্বেও জাল মুদ্রা আমদানি বা রফতানি করা
মুদ্রা জাল বলে জানা সত্ত্বেও, অথবা উহা জাল বলে তার বিশ্বাস করার কারণ থাকা সত্ত্বেও কোন ব্যক্তি যদি বাংলাদেশের মধ্যে উহা আমদানি করে অথবা তথা হতে উহ্য রপ্তানি করে, তবে সে ব্যক্তি তিন বৎসর পর্যন্ত যেকোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে এবং তদুপরি অর্থদণ্ডেও দণ্ডিত হবে।
২৩৮। : জাল বলিয়া জানা সত্ত্বেও জাল বাংলাদেশের মুদ্রা আমদানি বা রপ্তানি করা
কোন জাল মুদ্রা বাংলাদেশের মুদ্রার জাল বলে জানা সত্ত্বেও, অথবা উহা বাংলাদেশের মুদ্রার জাল বলে তার বিশ্বাস করার কারণ থাকা সত্ত্বেও কোন ব্যক্তি যদি বাংলাদেশের মধ্যে উহা আমদানি করে অথবা তথা হতে উহ্য রপ্তানি করে, তবে সে ব্যক্তি যাবজীবন কারাদণ্ডে দণ্ডিত হবে, অধবা দশ বৎসর পস্থত যে কোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে, এবং তদুপরি অর্থদণ্ডেও দণ্ডিত হবে।
২৩৯। যখন দখলে আসিয়াছিল তখন জাল বলিয়া জানা সত্ত্বেও জাল মুদ্রা দখলে রাখা এবং উহা কাহারও নিকট অর্পণ করা
কোন ব্যক্তি যদি তার কাছে যে জাল মুদ্রা রয়েছে, তা লাভের পর উহা যে জাল তা জানা সত্ত্বেও, প্রতারণামূলকভাবে বা তা কর্তৃক প্রতারণা করার উদ্দেশ্যে উহা কোন ব্যক্তিকে হস্তান্তরন করে অথবা কোন ব্যক্তিকে উহা গ্রহণে বাধ্য করার চেষ্টা করে, তবে সে ব্যক্তি পাঁচ বৎসর পর্যন্ত যেকোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে, এবং তদুপরি অর্থদণ্ডেও দণ্ডিত হবে।
২৪০। বাংলাদেশের মুদ্রা সম্পর্কে ঐরূপ অপরাধ করা
কোন ব্যক্তি যদি তার কাছে বাংলাদেশের যে জাল মুদ্রা রয়েছে, তা লাভের পর উহা যে বাংলাদেশের মুদ্রার জাল তা জানা সত্ত্বেও, প্রতারণামূলকভাবে বা তদ্বারা প্রতারণা করার উদ্দেশ্যে উহা কোন ব্যক্তিকে হস্তান্তর করে বা কোন ব্যক্তিকে উহা গ্রহণে বাধ্য করার চেষ্টা করে, তবে সে ব্যক্তি দশ বৎসর পর্যন্ত যেকোন মেয়াদের সশ্রম বা বিনাশ্ৰম কারাদণ্ডে দণ্ডিত হবে এবং তদুপরি অর্থদণ্ডেও দণ্ডিত হবে।
২৪১। যখন প্রথম দখলে আসিয়াছিল তখন জাল বলিয়া জানা ছিল না, কিন্তু পরে জাল বলিয়া জানা সত্ত্বেও উহা আসল বলিয়া অন্যের নিকট অর্পণ করা
কোন ব্যক্তি যদি অন্য কোন ব্যক্তিকে এমন কোন জাল মুদ্রা খাঁটি মুদ্রা হিসেবে হস্তান্তর করে অথবা তার কোন ব্যক্তিকে খাটি মুদ্রা হিসেবে গ্রহণ করতে বাধ্য করার চেষ্টা করে, যা জাল বলে সে জানে কিছু প্রথম যখন সে উহা পায় তখন উহাকে জাল বলে জানত না, তবে সে ব্যক্তি দুই বৎসর পর্যন্ত যেকোন মেয়াদের বিনাশ্রম কারাদণ্ডে অথবা জাল মুদ্রার মূল্যের দশগুণ পর্যন্ত যেকোন পরিমাণ অর্থ দণ্ডে অথবা উভয়বিধ দণ্ডেই দণ্ডিত হবে।
উদাহরণ
Illustration
ক জনৈক মুদ্রা প্রস্তুতকার। সে তার সহায়তাকারী খ-কে প্রচলন করার জন্য কোম্পানির জাল টাকা দেয়। খ টাকাগুলি অপর একজন প্রচলনকারী গ-এর কাছে বিক্রয় করে। গ টাকাগুলি যে জাল, তা জেনে শুনিয়াই সেগুলি ক্রয় করে। গ, ঘ-এর নিকট থেকে ক্রীত পণ্যের মূল্যস্বরূপ ঘ-কে সে টাকাগুলি দেয়। টাকাগুলি যে জাল, তা না জেনেই ঘ সেগুলি গ্রহণ করে। কিন্তু গ্রহণ করার পর সে জানতে পারে যে, টাকাগুলি জাল। তথাপি টাকাগুলি যেন খাটি মুদ্রা, সেভাবে সে ঐগুলি হস্তান্তর করে। এই ক্ষেত্রে ঘ কেবলমাত্র এই ধারানুসারে দণ্ডিত হবে, কিন্তু খ ও গ দণ্ডিত হবে ২৩৯ বা ২৪০ ধারানুসারে-যার ক্ষেত্রে যে ধারা প্রয়োগযোগ্য।
২৪২। দখলে আসার সময় জাল বলিয়া জানা সত্ত্বেও কোন ব্যক্তি কর্তৃক জাল মুদ্রা দখলে রাখা
কোন ব্যক্তি জাল মুদ্রা পাওয়ার পর উহা মুদ্রার জাল বলে জানা সত্ত্বেও প্রতারণামূলকভাবে বা তা কর্তৃক প্রতারণা করার উদ্দেশ্যে উক্ত জাল মুদ্রা দখলে রাখলে, সে ব্যক্তি তিন বৎসর পর্যন্ত যেকোন মেয়াদের সশ্রম অথবা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে এবং তদুপরি অর্থদণ্ডেও দণ্ডিত হবে।
২৪৩। দখলে আসার সময় জাল বলিয়া জানা সত্ত্বেও কোন ব্যক্তি কর্তৃক জাল বাংলাদেশের মুদ্রা দখলে রাখা
কোন ব্যক্তি জাল মুদ্রা পাওয়ার পর উহা বাংলাদেশী মুদ্রার জাল বলে জানা সত্ত্বেও প্রতারণামূলক ভাবে বা তা কর্তৃক প্রতারণা করিবার উদ্দেশ্যে উক্ত জাল মুদ্রা দখলে রাখলে, সে ব্যক্তি সাত বৎসর পর্যন্ত যেকোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে, এবং তদুপরি অর্থদণ্ডেও দণ্ডিত হবে।
২৪৪। টাকশালে নিযুক্ত ব্যক্তি কর্তৃক আইনে নির্ধারিত ওজন বা গঠন হইতে ভিন্নরূপ ওজন বা গঠনের মুদ্রা প্রস্তুত করা
কোন ব্যক্তি যদি আইনানুগভাবে প্রতিষ্ঠিত বাংলাদেশের টাকশালে কার্যরত থেকে উক্ত টাকশাল হতে ইস্যুকৃত মুদ্রার ওজন বা গঠন প্রণালী আইনে নির্দিষ্ট ওজন বা গঠন প্রণালী হতে ভিন্নতর করার উদ্দেশ্যে কোন কাজ করে অথবা যা সে করতে আইনাসুরে বাধ্য তা না করে, তবে সে ব্যক্তি সাত বৎসর পর্যন্ত যেকোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে এবং তদুপরি অর্থদণ্ডেও দণ্ডিত হবে।
২৪৫। টাকশাল হইতে মুদ্রা প্রস্তুত করার কোন যন্ত্র বেআইনীভাবে লইয়া যাওয়া
কোন ব্যক্তি যদি আইনানুগভাবে প্রতিষ্ঠিত বাংলাদেশের কোন টাকশাল হতে আইনে প্রদত্ত ক্ষমতা ছাড়া কোন মুদ্রা তৈরী করার হাতিয়ার বা যন্ত্র নিয়ে যায়, তবে সে ব্যক্তি সাত বৎসর পর্যন্ত যেকোন মেয়াদের সশ্রম কিংবা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে এবং তদুপরি অর্থদণ্ডেও দণ্ডিত হবে।
২৪৬। প্রতারণামূলকভাবে কোন মুদ্রার ওজন কম করা বা গঠন পরিবর্তন করা
কোন ব্যক্তি যদি প্রতারণা মূলক ভাবে বা অসাধুভাবে কোন মুদ্রার উপর এমন কোন প্রক্রিয়া সম্পাদন করে, যার দরুণ সে মুদ্রার ওজন হ্রাস পায় বা উহার গঠন প্রণালী পরিবর্তিত হয়, তবে সে ব্যক্তি তিন বৎসর পর্যন্ত যেকোন মেয়াদের সশ্রম কিংবা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে এবং তদুপরি অর্থদন্ডে দণ্ডিত হবে।
ব্যাখ্যা (Explanation):-
কোন ব্যক্তি কোন মুদ্রার অংশবিশেষ খোদাই করে এইভাবে সৃষ্ট গহবরে অপর কোন বস্তু স্থাপন করলে সে ব্যক্তি সে মুদ্রার গঠন প্রণালী পরিবর্তন করেছে বলে পরিগণিত হবে।
২৪৭। প্রতারণামূলকভাবে বাংলাদেশের কোন মুদ্রার ওজন কম করা বা গঠন পরিবর্তন করা
কোন ব্যক্তি যদি প্রতারণামূলকভাবে বা অসাধুভাবে বাংলাদেশের কোন মুদ্রার উপর এমন কোন প্রক্রিয়া সম্পাদন করে, যার ফলে সে মুদ্রার ওজন হ্রাস পায় বা উহার গঠন প্রণালী পরিবর্তন হয়, তবে সে ব্যক্তি সাত বৎসর পর্যন্ত যেকোন মেয়াদের সশ্রম কিংবা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে এবং তদুপরি অর্থদণ্ডেও দণ্ডিত হবে।
২৪৮। ভিন্ন ধরণের মুদ্রা হিসাবে চালাইবার উদ্দেশ্যে কোন মুদ্রার আকৃতি পরিবর্তন করা
কোন ব্যক্তি যদি কোন মুদ্রার উপর কোনরূপ প্রক্রিয়া সম্পাদন কর্তৃক উহার আকার বা দৃশ্যরূপের পরিবর্তন করে এবং মুদ্রাটিকে ভিন্ন ধরনের মুদ্রা হিসেবে চালাবার অভিপ্রায়েই তা করে, তবে সে ব্যক্তি তিন বৎসর পর্যন্ত যেকোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে এবং তদুপরি অর্থদণ্ডেও দণ্ডিত হবে।
২৪৯। ভিন্ন ধরণের মুদ্রা হিসাবে চালাইবার উদ্দেশ্যে বাংলাদেশের মুদ্রার আকৃতি পরিবর্তন করা
কোন ব্যক্তি যদি বাংলাদেশী কোন মুদ্রার উপর কোনরূপ প্রক্রিয়া সম্পাদন কর্তৃক উহার আকার বা দৃশ্যরূপের পরিবর্তন সাধন করে এবং মুদ্রাটিকে ভিন্ন ধরনের মুদ্রা হিসেবে চালাবার অভিপ্রায়েই তা করে, তবে সে ব্যক্তি সাত বৎসর পর্যন্ত যেকোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে এবং তদুপরি অর্থদণ্ডেও দণ্ডিত হবে।
২৫০। পরিবর্তিত বলিয়া জানা সত্ত্বেও কোন মুদ্রা অন্যের নিকট অর্পণ করা
যদি কোন ব্যক্তি, যে মুদ্রা সম্পর্কে ২৪৬ বা ২৪৮ ধারায় বর্ণিত অপরাধ অনুষ্ঠিত হয়েছে, সে মুদ্রা রাখার পর, এবং যেক্ষেত্রে সে সে মুদ্রাটি পায়, সেক্ষেত্রে সে মুদ্রাটি সম্পর্কে অনুরূপ অপরাধ অনুষ্ঠিত হয়েছে বলে জানা সত্ত্বেও উহা রাখার পর প্রতারণামূলকভাবে কিংবা যাতে তদ্বারা প্রতারণা সংঘটিত হতে পারে তদুদ্দেশ্যে, অনুরূপ মুদ্রা অপর কোন ব্যক্তিকে হস্তান্তর করে বা অপর কোন ব্যক্তিকে উহা গ্রহণে বাধ্য করে, তবে উক্ত ব্যক্তি পাঁচ বৎসর পর্যন্ত যেকোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে এবং তদুপরি অর্থদণ্ডেও দণ্ডিত হবে।
২৫১। পরিবর্তিত বলিয়া জানা সত্ত্বেও বাংলাদেশের মুদ্রা অন্যের নিকট অর্পণ করা
কোন ব্যক্তি যদি যে মুদ্রা সম্পর্কে ২৪৭ বা ২৪৯ ধারায় বর্ণিত অপরাধ অনুষ্ঠিত হয়েছে, সে মুদ্রা রাখার পর এবং যেক্ষেত্রে সে সে মুদ্রাটি পায়, সেক্ষেত্রে উহা রাখার পর প্রতারণামূলকভাবে অথবা যাতে তদ্বারা প্রতারণা সংঘটিত হতে পারে তদুদ্দেশ্যে, অনুরূপ মুদ্রা অপর কোন ব্যক্তিকে হস্তান্তর করে বা কোন ব্যক্তিকে উহা গ্রহণে বাধ্য করে, তবে উক্ত ব্যক্তি দশ বৎসর পর্যন্ত যেকোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে এবং তদুপরি অর্থ দণ্ডেও দণ্ডিত হবে।
২৫২। যখন দখলে আসিয়াছিল তখন পরিবর্তিত বলিয়া জানা সত্ত্বেও সেই মুদ্রা দখলে রাখা
কোন ব্যক্তি যদি প্রতারণা মূলক ভাবে অথবা যাতে প্রতারণা সংঘটিত হতে পারে তদুদ্দেশ্যে, এমন কোন মুদ্রা দখলে রাখে, যা সম্পর্কে ২৪৬ কিংবা ২৪৮ ধারা দুইটির যেকোন একটিতে উল্লেখিত অপরাধ অনুষ্ঠিত হয়েছে, এবং যেক্ষেত্রে সে, সে মুদ্রাটি পায় সেক্ষেত্রে সে মুদ্রাটি সম্পর্কে অনুরূপ অপরাধ অনুষ্ঠিত হয়েছে জানা সত্ত্বেও উহা রাখে, তবে সে ব্যক্তি তিন বৎসর পর্যন্ত যেকোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে এবং তদুপরি অর্থদেণ্ডও দণ্ডিত হবে।
২৫৩। যখন দখলে আসিয়াছিল তখন পরিবর্তিত বলিয়া জানা সত্বেও বাংলাদেশের মুদ্রা বলিয়া দখলে রাখা
কোন ব্যক্তি যদি প্রতারণামূলক ভাবে অথবা যাতে প্রতারণা সংঘটিত হতে পারে তুদদ্দেশ্যে, এমন কোন মুদ্রা রাখে, যা সম্পর্কে ২৪৭ অথবা ২৪৯ ধারা দুইটির যেকোন একটিতে উল্লেখিত অপরাধ অনুষ্ঠিত হয়েছে এবং যেক্ষেত্রে সে সে মুদ্রাটি পায়, সেক্ষেত্রে সে মুদ্রাটি সম্পর্কে অনুরূপ অপরাধ অনুষ্ঠিত হয়েছে জানা সত্ত্বেও উহা রাখে, তবে সে ব্যক্তি পাচ বৎসর পর্যন্ত যেকোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে।
২৫৪। যখন দখলে আসিয়াছিল তখন পরিবর্তিত বলিয়া জানা সত্বেও উহা প্রকৃত মুদ্রা বলিয়া অন্যের নিকট অর্পন করা।
যখন দখলে আসিয়াছিল তখন পরিবর্তিত বলিয়া জানা থাকা সত্ত্বেও উহা প্রকৃত মুদ্রা বলিয়া অন্যের নিকট অর্পণ করা
যে মুদ্রার উপর ২৪৬, ২৪৭, ২৪৮ বা ২৪৯ ধারায় বর্ণিত কোন প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে, কিন্তু কোন ব্যক্তি সে মুদ্রাটি যখন প্রথম লাভ করে তখন সে মুদ্রার উপর যে উক্ত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে তা সে জানত না, এমন অবস্থায় সে মুদ্রাটি পাওয়ার পর যদি সে ব্যক্তি উক্ত মুদ্রাটি অপর কোন ব্যক্তিকে খাটি মুদ্রারূপে বা সে মুদ্রার মূল্য যা, তার চেয়ে ভিন্ন মূল্যের মুদ্রারূপে প্রদান করে অথবা অপর কোন ব্যক্তিকে সে মুদ্রাটি খাটি মুদ্রারূপে বা সে মুদ্রার মূল্য যা তার চেয়ে চেয়ে ভিন্ন মূল্যের মুদ্রারূপে গ্রহণ করতে বাধ্য করে, তবে উক্ত ব্যক্তি দুই বৎসর পর্যন্ত যেকোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে, অথবা যে মুদ্রারূপে পরিবর্তিত মুদ্রাটি চালানো হয় বা চালাবার চেষ্টা করা হয়, সে মুদ্রার দশগুণের সমান মূল্য পর্যন্ত যেকোন পরিমাণ অর্থ দণ্ডে দণ্ডিত হবে।
২৫৫। সরকারী স্ট্যাম্প জাল করা
কোন ব্যক্তি যদি সরকার দ্বারা রাজস্বের উদ্দেশ্যে প্রবর্তিত কোন স্ট্যাম্প জাল করে বা জ্ঞাতসারে অনুরূপ কোন স্ট্যাম্প জাল করার প্রক্রিয়ার অংশ বিশেষ সম্পাদন করে, তবে সে ব্যক্তি যাবজীবন কারাদণ্ডে অথবা দশ বৎসর পর্যন্ত যেকোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে এবং তাকে অর্থ দণ্ডেও দণ্ডিত হবে।
ব্যাখ্যা (Explanation):-
এক মূল্যের খাঁটি স্ট্যাম্পকে কোন ব্যক্তি যদি দেখতে অপর মূল্যের খাটি স্ট্যাম্পের মত করে লয়, তবে সে ব্যক্তি এই অপরাধ অনুষ্ঠান করে বলে পরিগণিত হবে।
২৫৬। সরকারী স্ট্যাম্প জাল করার উদ্দেশ্যে যন্ত্রপাতি বা দ্রব্যসামগ্রী দখলে রাখা
সরকার দ্বারা রাজস্বের উদ্দেশ্যে প্রবর্তিত কোন স্ট্যাম্প জাল করার উদ্দেশ্যে ব্যবহার করার জন্য, অথবা অনুরূপ স্ট্যাম্প জাল করার উদ্দেশ্যে ব্যবহার করা হবে বলে জানা সত্ত্বেও বা বিশ্বাস করার কারণ থাকা সত্ত্বেও কোন ব্যক্তি কোন যন্ত্রপাতি বা দ্রব্যসামগ্ৰী তার দখলে রাখে, তবে সে ব্যক্তি সাত বৎসর পর্যন্ত যেকোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে এবং তদুপরি অর্থ দণ্ডেও দণ্ডিত হবে।
২৫৭। সরকারী স্ট্যাম্প জাল করার উদ্দেশ্যে যন্ত্রপাতি প্রস্তুত, ক্রয় বা বিক্রয় করা
সরকার দ্বারা রাজস্বের উদ্দেশ্যে প্রবর্তিত কোন স্ট্যাম্প জাল করার উদ্দেশ্যে ব্যবহার করার জন্য, অথবা অনুরূপ কোন স্ট্যাম্প জাল করার উদ্দেশ্যে ব্যবহার করা হবে বলে জানা সত্ত্বেও বা বিশ্বাস করার কারণ থাকা সত্ত্বেও, কোন ব্যক্তি যদি কোন যন্ত্রপাতি প্রস্তুত করে বা প্রস্তুত প্রণালীর যেকোন অংশ সম্পাদন করে অথবা অনুরূপ কোন যন্ত্রপাতি ক্রয়ে, বিক্রয় বা বিলি ব্যবস্থা করে, তবে সে ব্যক্তি সাত বৎসর পর্যন্ত যেকোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে এবং তদুপরি অর্থ দণ্ডেও দণ্ডিত হবে।
২৫৮। জাল সরকারী স্ট্যাম্প বিক্রয় করা
কোন ব্যক্তি যদি সরকার দ্বারা রাজস্বের উদ্দেশ্যে প্রবর্তিত কোন স্ট্যাম্প জাল করে বিক্রয় করে বা বিক্রয়ার্থে বাজারে ছাড়ে, যা জাল বলে সে জানে বা তাহর বিশ্বাস করার কারণ রয়েছে, তবে সে ব্যক্তি সাত বৎসর পর্যন্ত যেকোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে এবং তদুপরি অর্থ দণ্ডেও দণ্ডিত হবে।
২৫৯।জাল সরকারী স্ট্যাম্প দখলে রাখা
কোন ব্যক্তি যদি এমন কোন স্ট্যাম্প দখলে রাখে, যা সরকার দ্বারা রাজস্বের উদ্দেশ্যে প্রবর্তিত স্ট্যাম্পের জাল বলে সে জানে এবং সে ব্যক্তি উহাকে একটি খাটি স্ট্যাম্প হিসেবে ব্যবহারের জন্য বা বিলি ব্যবস্থার জন্য রাখে অথবা যাতে উহা খাটি স্ট্যাম্পরূপে ব্যবহৃত হতে পারে তদুদ্দেশ্যেই দখলে রাখে, তবে সে ব্যক্তি সাত বৎসর পর্যন্ত যেকোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে এবং তদুপরি অর্থ দণ্ডেও দণ্ডিত হবে।
২৬০। জালকৃত বলিয়া জানিয়াও তাহা সরকারী স্ট্যাম্প বলিয়া ব্যবহার করা
কোন ব্যক্তি যদি কোন স্টাম্প সরকার দ্বারা রজস্বের উদ্দেশ্যে প্রবর্তিত স্ট্যাম্পের জাল বলে জানা সত্ত্বেও উহাকে প্রকৃত স্ট্যাম্পরূপে ব্যবহার করে, তবে সে ব্যক্তি সাত বৎসর পর্যন্ত যেকোন মেয়াদের সশ্রম কিংবা বিনাশ্রম কারাদণ্ডে অথবা অর্থ দণ্ডে অথবা উভয়বিধ দণ্ডেই দণ্ডিত হবে।
২৬১। সরকারী স্ট্যাম্পযুক্ত কোন বস্তু হইতে কোন লেখা তুলিয়া ফেলা বা সরকারের ক্ষতিসাধনের উদ্দেশ্যে কোন স্ট্যাম্প অপসারণ করা
কোন ব্যক্তি যদি প্রতারণামূলকভাবে বা সরকারের ক্ষতিসাধনকল্পে সরকার দ্বারা রাজস্বের উদ্দেশ্যে প্রবর্তিত স্ট্যাম্পযুক্ত কোন বস্তু হতে যে লেখা বা দলিলের জন্য স্ট্যাম্পটি ব্যবহৃত হয়েছে তা মুছে ফেলে, অথবা কোন লেখা বা দলিল হতে সে লেখা বা দলিলের জন্য ব্যবহৃত কোন স্ট্যাম্প অপসারণ করে, যাতে সে স্ট্যাম্পটি ভিন্ন কোন লেখা বা দলিলের জন্য ব্যবহার করা যায়, তবে উক্ত ব্যক্তি তিন বৎসর পর্যন্ত যেকোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে, অথবা অর্থ দণ্ডে অথবা উভয়বিধ দণ্ডেই দণ্ডিত হবে।
২৬২। পূর্বে ব্যবহৃত হইয়াছে বলিয়া জানিয়াও সরকারী স্ট্যাম্প ব্যবহার করা
কোন ব্যক্তি যদি সরকার দ্বারা রাজস্বের উদ্দেশ্যে প্রবর্তিত কোন স্ট্যাম্প ইতোপূর্বে ব্যবহৃত হয়েছে বলে জানা সত্ত্বেও প্রতারণামূলকভাবে বা সরকারের ক্ষতি করার উদ্দেশ্যে কোন অভিপ্রায়ে সে স্ট্যাম্প ব্যবহার করে, তবে সে ব্যক্তি দুই বৎসর পর্যন্ত যেকোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে অথবা অর্থ দণ্ডে অথবা উভয়বিধ দণ্ডেই দণ্ডিত হবে।
২৬৩। স্ট্যাম্প ব্যবহৃত হওয়ার চিহ্ন তুলিয়া ফেলা
কোন ব্যক্তি যদি প্রতারণামূলকভাবে বা সরকারের ক্ষতি করার উদ্দেশ্যে, সরকার দ্বারা রাজস্বের জন্য প্রবর্তিত কোন স্ট্যাম্প হতে সে স্ট্যাম্পটি যে ব্যবহৃত হয়েছে তার প্রমাণস্বরূপ প্রদত্ত অনুরূপ চিহ্ন মুছে বা অপসারণ করে ফেলে, অপসারণ করে, অথবা অনুরূপ যে স্ট্যাম্প হতে অনুরূপ চিহ্ন মুছে বা অপসারণ করে ফেলা হয়েছে জ্ঞাতসারে তা রাখে বা বিক্রয় করে বা বিলি-ব্যবস্থা করে, তবে সে ব্যক্তি তিন বৎসর পর্যন্ত যেকোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে অথবা অর্থ দণ্ডে অথবা উভয়বিধ দণ্ডেই দণ্ডিত হবে।
২৬৩ক। অসত্য ষ্ট্যাম্প নিষিদ্ধকরণ
(১) যদি কোন ব্যক্তি –
(ক) কোন জাল স্ট্যাম্প তৈরি করে, বা জ্ঞাতসারে প্রস্তুত করে বা অনুরূপ স্ট্যাম্পের ব্যবসা করে বা উহা বিক্রয় করে, অথবা কোন ডাক ব্যবস্থার উদ্দেশ্যে কোন জাল স্ট্যাম্প
(খ) কোন আইনসম্মত কারণ ব্যতীত তার কাছে কোন জাল স্ট্যাম্প রাখে, অথবা
(গ) কোন জাল স্ট্যাম্প প্রস্তুত করার জন্য কোন ছাচ, পেট, যন্ত্রপাতি বা দ্রব্যসামগ্রী প্রস্তুত করে, বা আইনসম্মত অজুহাত ব্যতীত তার কাছে অনুরূপ কোন ছাব, পেট, যন্ত্রপাতি বা দ্রব্যসামগ্রী রাখে, তবে সে ব্যক্তি দুইশত টাকা পর্যন্ত যেকোন পরিমাণ অর্থ দণ্ডে দণ্ডিত হবে।
(২) কোন ব্যক্তির কাছে অনুরূপ কোন স্ট্যাম্প বা জাল স্ট্যাম্প প্রস্তুত করার জন্য রক্ষিত কোন ছাচ, পেট, যন্ত্রপ্রাতি বা দ্রব্যসামগ্রী পাওয়া গেলে তা আটক ও বাজেয়াপ্ত করা যাবে।
(৩) এই ধারায় "ভূয়া স্ট্যাম্প" বলতে, মিথ্যাভাবে সরকার দ্বারা কোন ডাক মাশুলের হার নির্দেশের উদ্দেশ্যে প্রবর্তিত বলে ব্যবহৃত স্ট্যাম্প, অথবা কাগজ বা অপর কিছুর উপর সরকার দ্বারা তদুদ্দেশ্যে প্রবর্তিত কোন স্ট্যাম্পের অবিকল প্রতিলিপি অনুকরণ বা প্রতিকৃতি বুঝাবে।
(৪) এই ধারায় এবং ২৫৫ হতে ২৬৩ পর্যন্ত ধারাসমূহে (উভয় ধারা অন্তর্ভুক্ত) ডাক মাশুলের হার নির্দেশের উদ্দেশ্যে প্রবর্তিত স্ট্যাম্প প্রসঙ্গে বা অনুরূপ স্ট্যাম্পের আনুষঙ্গিক বিষয় প্রসঙ্গে ব্যবহৃত "সরকার” কথাটি কর্তৃক ১৭ ধারায় যা কিছুই বর্ণিত হয়ে থাকুক না কেন, তা সত্ত্বেও বাংলাদেশের কোন অংশ এবং মহারাণীর ডমিনিয়ন সমূহের কোন অংশে বা বৈদেশিক রাষ্ট্রের কোন অংশেও শাসনকার্য পরিচালনার জন্য আইনানুসারে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তিকে বা ব্যক্তিদিগকেও বুঝাবে।