02 Mar 2026 +880 1886 456688
image

Laws & Rules

দন্ডবিধি, ১৮৬০
Click here for Deep-Dive

দন্ডবিধি, ১৮৬০

: ( )
২৬৪। ওজনের জন্য প্রতারণা-মূলকভাবে মিথ্যা যন্ত্রপাতি ব্যবহার করা

কোন ব্যক্তি যদি প্রতারণামূলকভাবে ওজনের জন্য এমন কোন যন্ত্র ব্যবহার করে, যা মিথ্যা বলে সে জানে, তবে-সেই ব্যক্তি এক বৎসর পর্যন্ত যেকোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে, অথবা অর্থ দণ্ডে, অথবা উভয়বিধ দণ্ডেই দণ্ডিত হবে।

২৬৫। প্রতারণামূলকভাবে মিথ্যা ওজন বা পরিমাপ ব্যবহার করা

কোন ব্যক্তি যদি প্রতারণামূলকভাবে কোন মিথ্যা ওজন কিংবা দৈর্ঘ্যের বা ধারণশক্তির মাপ ব্যবহার করে, অথবা প্রতারণামূলকভাবে কোন ওজনকে কিংবা দৈর্ঘ্যের বা ধারণশক্তির মাপকে উহা অপেক্ষা ভিন্ন ওজন কিংবা দৈর্ঘ্য বা ধারণশক্তির মাপ হিসেবে ব্যবহার করে, তবে সে ব্যক্তি এক বৎসর পর্যন্ত যেকোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে অথবা অর্থ দণ্ডে অথবা উভয়বিধ দণ্ডেই দণ্ডিত হবে।

২৬৬। প্রতারণামূলক ব্যবহারের উদ্দেশ্যে মিথ্যা ওজন বা পরিমাপের যন্ত্র দখলে রাখা

কোন ব্যক্তি যদি এমন কোন ওজন, পরিমাপ যন্ত্র বা বাটখারা কিংবা দৈর্ঘ্য বা ধারণ ক্ষমতা মাপবার যন্ত্র রাখে, যা মিথ্যা বলে সে জানে, এবং উহা যাতে প্রতারণামূলকভাবে ব্যবহৃত হতে পারে তদুদ্দেশ্যেই রাখে, তবে সে ব্যক্তি এক বৎসর পর্যন্ত যেকোন মেয়াদের সশ্রম অথবা বিনাশ্রম কারাদণ্ডে, অথবা অর্থ দণ্ডে, অথবা উভয়বিধ দণ্ডেই দণ্ডিত হবে।

২৬৭। অপ্রকৃত বাটখারা বা মাপকাঠি প্রস্তুত বা বিক্রয় করা

কোন ব্যক্তি যদি এমন কোন ওজন বা বাটখারা কিংবা দৈর্ঘ্য বা ধারণশক্তির পরিমাপ যন্ত্র তৈরি করে, বিক্রয় করে বা লেনদেন করে, যা মিথ্যা বলে সে জানে, এবং উহা যাতে সত্য বলে ব্যবহার করা যায়, সে উদ্দেশ্যেই তা করে অথবা উহা সত্য বলে ব্যবহৃত হওয়ার আশঙ্কা রয়েছে জানা সত্ত্বেও তা করে, তবে সে ব্যক্তি এক বৎসর পর্যন্ত যেকোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে অথবা উভয়বিধ দণ্ডেই দণ্ডিত হবে।

img