- ৫৩। এই বিধির বিধানসমূহের বলে অপরাধীরা যে সকল দণ্ডে সাজাপ্রাপ্ত হবে, সে সকল সাজা হচ্ছে:
- ৫৩ক । কারাবাস উল্লেখের ব্যাখ্যা
- ৫৪। মৃত্যুদন্ড হ্রাসকরণ
- ৫৫। যাবজ্জীবন কারাদন্ড হ্রাসকরণ
- ৫৫ক। রাষ্ট্রপতির বিশেষাধিকার সংরক্ষণ।
- ৫৭। দন্ড মেয়াদসমূহের ভগ্নাংশসমূহ
- ৬০। কারাবাসের কতিপয় ক্ষেত্রে দন্ড সম্পূর্ণরূপে বা অংশত সশ্রম বা বিনাশ্রম হইতে পারিবে
- ৬৩। অর্থদন্ডের পরিমাণ
- ৬৪। অর্থদন্ড অনাদায়ের দরুন কারাদন্ড দান
- ৬৫। যেক্ষেত্রে কারাবাস ও অর্থদন্ড বিধেয় সেই ক্ষেত্রে অর্থদন্ড অনাদায়ে কারাবাসের সীমা
- ৬৬। অর্থদন্ড অনাদায়ে কারাদন্ডের বর্ণনা
- ৬৭। কেবল অর্থদন্ডে দন্ডার্হ অপরাধের ক্ষেত্রে অর্থদন্ড অনাদায়ে কারাদন্ড
- ৬৮। অর্থদন্ড আদায় করিলে কারাদন্ডের সমাপ্তি হইবে
- ৬৯। অর্থদন্ডের আনুপাতির অংশ আদায় করা হইলে কারাদন্ডের সমাপ্তি হইবে
- ৭০। ছয় বৎসরের মধ্যে বা কারাবাসকালে আদায়যোগ্য অর্থদন্ডে দন্ডিত ব্যক্তির মৃত্যুর ফলে সম্পত্তি দায়মুক্ত হইবে না
- ৭১। কতিপয় অপরাধের সমবায়ে গঠিত অপরাধের শাস্তির সীমা
- ৭২। কতিপয় অপরাধের একটির জন্য দোষী ব্যক্তির শাস্তি- ইহা কি সম্পর্কে, রায়ে তাহার সন্দেহ প্রকাশকরণ
- ৭৩। নির্জন কারাবাস
- ৭৪। নির্জন কারাবাসের সীমা
- ৭৫। পূর্ববর্তী দন্ডের পরে ১২শ পরিচ্ছেদের বা ১৭শ পরিচ্ছেদের অধীনে কতিপয় অপরাধের জন্য বর্ধিত দন্ড
তৃতীয় অধ্যায় : শাস্তি ( )
৫৩। এই বিধির বিধানসমূহের বলে অপরাধীরা যে সকল দণ্ডে সাজাপ্রাপ্ত হবে, সে সকল সাজা হচ্ছে:
প্রথমত (First):- মৃত্যু দণ্ড ।
দ্বিতীয়ত (Secondly):- যাবজীবন কারাদণ্ড ।
তৃতীয়ত (Thirdly) :- বাতিল।
চতুর্থত (Fourthly):- কারাদণ্ড, যা দুই প্রকারের হতে পারে, যথা:-
(১) সশ্রম, অর্থাৎ কঠোর শ্রমসহ এবং
(২) বিনাশ্রম,
পঞ্চমত (Fifthly):- সম্পত্তির বাজেয়াপ্তি;
ষষ্ঠত (Sixthly):- অর্থদণ্ড ।
ব্যাখ্যা (Explanation):- যাবজ্জীবন কারাদণ্ড হলে, কারাদণ্ড অবশ্যই সশ্রম হবে।
৫৩ক । কারাবাস উল্লেখের ব্যাখ্যা
(১) (২) উপধারার শর্তাবলী সাপেক্ষে, সাময়িকভাবে প্রচলিত অপর যেকোন আইনে যেখানে যাবজীবন দ্বীপান্তর’-এর উল্লেখ রয়েছে, সেখানে উহা যাবজীবন ‘কারাবাস’ ধরতে হবে।
(২) বর্তমানে প্রচলিত যেকোন আইনে কোন মেয়াদের বা স্বল্প মেয়াদের জন্য যেকোনভাবে হোক না কেন, দ্বীপান্তরের উল্লেখ থাকলে উহা রদ বলে পরিগণিত হবে।
(৩) বর্তমানে প্রচলিত অপর যেকোন আইনে, যেখানে দ্বীপান্তর উলেখ রয়েছে:
(ক) সেখানে উহা যদি যাবজীবন দ্বীপান্তর বুঝায়, তবে উহাকে যাবজীবন কারাবাস ধরতে হবে;
(খ) সেখানে উহা যদি স্বল্পতর মেয়াদের দ্বীপান্তর বুঝায়, তবে উহা রদ হিসেবে গণ্য হবে।
৫৪। মৃত্যুদন্ড হ্রাসকরণ
মৃত্যুদন্ড দান করা যেতে পারে এইরূপ প্রত্যেক ক্ষেত্রে সরকার অপরাধকারীর সম্মতি ব্যতিরেকেই উক্ত দণ্ডকে এই বিধি ও আইন বলে ব্যবস্থিত অন্য যেকোন স্বল্প দণ্ডে রূপান্তরিত করতে পারবেন।
৫৫। যাবজ্জীবন কারাদন্ড হ্রাসকরণ
যে সকল মামলার ক্ষেত্রে যাবজ্জীবন কারাদণ্ডাজ্ঞা প্রদান করা হয়, তার প্রত্যেক ক্ষেত্রে সরকার অপরাধীর সম্মতি ব্যতীতই দণ্ডাজ্ঞহাস বর্ণ অনুর্ধ্ব ২০ বৎসর মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে পরিবর্তন করতে পারবেন। ।
৫৫ক। রাষ্ট্রপতির বিশেষাধিকার সংরক্ষণ।
৫৪ ধারা বা ৫৫ ধারার কোন বিধান দ্বারাই রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন, মৃত্যুদণ্ড মওকুফ বা স্থগিত করা বা দণ্ডাজ্ঞা হাসের অধিকার ক্ষুন্ন হবে না।
৫৭। দন্ড মেয়াদসমূহের ভগ্নাংশসমূহ
সাজার মেয়াদের ভগ্নাংশ হিসাবের ক্ষেত্রে, যাবজ্জীবন কারদন্ড ত্রিশ বৎসর মেয়াদের কারাদন্ডের সমান বলে গণনা করা হবে।
৬০। কারাবাসের কতিপয় ক্ষেত্রে দন্ড সম্পূর্ণরূপে বা অংশত সশ্রম বা বিনাশ্রম হইতে পারিবে
যে মামলায় অপরাধীকে সশ্রম বা বিনাশ্রম যে কোন প্রকারের (বা উভয় প্রকারেরই) কারাদণ্ডে দণ্ডিত করা যায়, সেরূপ প্রত্যেক ক্ষেত্রে অনুরূপ দোষীকে দন্ডদানকারী আদালত দন্ডাদেশে অনুরূপ কারাদন্ড সমগ্রভাবে সশ্রম হবে, অথবা অনুরূপ কারাদণ্ড সমগ্রভাবে বিনাশ্রম হবে, অথবা অনুরূপ কারাদণ্ডে যে কোন অংশবিশেষ সশ্রম বা অবশিষ্টাংশ বিনাশ্রম হবে বলে নির্দেশ করতে পারবেন।
৬৩। অর্থদন্ডের পরিমাণ
যেক্ষেত্রে কোন অর্থ দণ্ডের পরিমাণ কি পর্যন্ত হতে পারে তা উল্লেখ করা হয় নাই, সেক্ষেত্রে অপরাধীকে যে অর্থ দণ্ডে দণ্ডিত করা যেতে পারে, সে অর্থদণ্ডের পরিমাণ অসীম হতে পারে কিন্তু তা অত্যাধিক হবে না।
৬৪। অর্থদন্ড অনাদায়ের দরুন কারাদন্ড দান
যেক্ষেত্রে অপরাধটি কারাদণ্ড ও অর্থদণ্ড উভয়বিধ দণ্ডেই দণ্ডনীয়, সেরূপ প্রত্যেক ক্ষেত্রে অপরাধীকে কারাদণ্ডসহ বা কারাদণ্ড ছাড়া অর্থ দণ্ডে দণ্ডিত করা হলে, এবং যেখানে অপরাধটি কারাদণ্ডে কিংবা অর্থ দণ্ডে, অথবা শুধু অর্থ দণ্ডে দণ্ডনীয়, সেক্ষেত্রে অপরাধীকে অর্থ দণ্ডে দণ্ডিত করা হলে; অনুরূপ অপরাধীকে দণ্ডদানকারী আদালত দণ্ডাদেশে এইরূপ নির্দেশদান করতে পারবেন যে, অর্থদণ্ড অনাদায়ে অপরাধী কোন নির্দিষ্ট মেয়াদের কারাদণ্ড ভোগ করবে এবং অর্থদণ্ড অনাদায়ের জন্য অপরাধীর বিরুদ্ধে প্রদত্ত অনুরূপ কারাদণ্ড অপরাধীকে তৎপূর্বে কোন কারাদণ্ডে দণ্ডিত করা হয়ে থাকলে সে পূর্ব প্রদত্ত কারাদণ্ডের অতিরিক্ত স্বরূপ হবে, অথবা কোন দণ্ডাদেশ হাস বা পরিবর্তন করা হলে অপরাধী যে কারাদণ্ডে দণ্ডযোগ্য হবে, অর্থ অনাদায়ের জন্য প্রদত্ত কারাদণ্ড তার অতিরিক্ত স্বরূপ হবে।
৬৫। যেক্ষেত্রে কারাবাস ও অর্থদন্ড বিধেয় সেই ক্ষেত্রে অর্থদন্ড অনাদায়ে কারাবাসের সীমা
আদালত অপরাধীকে অর্থদন্ড অনাদায়ে যে কারাদণ্ডে দণ্ডিত হওয়ার আদেশ করবেন, উহার মেয়াদ অপরাধটির জন্য নির্দিষ্ট সর্বোচ্চ মেয়াদের এক-চতুর্থাংশের বেশি হবে না, যদি অপরাধটি কারাদণ্ড ও অর্থদণ্ড উভয়বিধ দণ্ডেই দণ্ডনীয় হয়।
৬৬। অর্থদন্ড অনাদায়ে কারাদন্ডের বর্ণনা
অর্থদণ্ড অনাদায়ে প্রদত্ত কারাদণ্ডের ধরন, অপরাধটির জন্য অপরাধীকে যে ধরনের কারাদণ্ডে দণ্ডিত করা যেত সেরূপ হৰে।
৬৭। কেবল অর্থদন্ডে দন্ডার্হ অপরাধের ক্ষেত্রে অর্থদন্ড অনাদায়ে কারাদন্ড
অপরাধটি যদি শুধু অর্থদণ্ড কর্তৃক দণ্ডনীয় হয়, তবে অর্থদণ্ড অনাদায়ের জন্য আদালত যে কারাদণ্ডের আদেশ দিবেন, তা বিনাশ্রম হবে এবং অর্থদণ্ড অনাদায়ের জন্য আদালত অপরাধীকে যে মেয়াদের জন্য কারাদণ্ডে দণ্ডিত করার আদেশ দিবেন, তা নিম্নে নির্দেশিত বিভিন্ন পরিমাণের অধিক হবে না, যথা: অর্থদণ্ডের পরিমাণ পঞ্চাশ টাকার বেশি না হলে, অনূর্ধ্ব দুই মাস পর্যন্ত যে কোন মেয়াদে; অর্থদণ্ডের পরিমাণ একশত টাকার অধিক না হলে, অনতিরিক্ত চার মাস পর্যন্ত যে কোন মেয়াদ; এবং এতদ্ব্যতীত অপর যে কোন ক্ষেত্রে অনধিক ছয় মাস পর্যন্ত যে কোন মেয়াদ ।
৬৮। অর্থদন্ড আদায় করিলে কারাদন্ডের সমাপ্তি হইবে
যে অর্থদণ্ড অনাদায়ে কারাদণ্ড দেওয়া হয়েছে, সে অর্থদণ্ড প্রদত্ত হলে অথবা আইনগত কার্যক্রমের মাধ্যমে আদায়ীকৃত হলে আসামীর কারামুক্তি হবে।
৬৯। অর্থদন্ডের আনুপাতির অংশ আদায় করা হইলে কারাদন্ডের সমাপ্তি হইবে
যদি অর্থদন্ড অনাদায়ের জন্য প্রদত্ত কারাদণ্ডের নির্দিষ্ট মেয়াদ শেষ হওয়ার পূর্বে অর্থদণ্ডেও এমন একটি আনুপাতিক অংশ প্রদত্ত অথবা আদায়ীকৃত হয় যে, অর্থদণ্ডে ও অনাদায়ের জন্য প্রদত্ত কারাদণ্ডের মেয়াদের যে অংশ উত্তীর্ণ হয়েছে, তা অর্থদণ্ডে ও এখনও অপ্রদত্ত বা অনাদায়ীকৃত অংশের সাথে আনুপাতিক হার অপেক্ষা কম নয়, তবে আসামীর কারামুক্তি হবে।
উদাহরণ
Illustration
ক একশত টাকা অর্থ দণ্ডে এবং অর্থদণ্ড অনাদায়ে চার মাসের জন্য কারাদণ্ডে দণ্ডিত হয়। এইক্ষেত্রে, কারাদণ্ডের একমাস উত্তীর্ণ হওয়ার আগে যদি অর্থদণ্ডের পচাত্তর টাকা । প্রদত্ত বা আদায়ীকৃত হয়, তবে প্রথম মাসটি উত্তীর্ণ হওয়ার সাথেই সাথেই ক-কে মুক্তি দেওয়া হবে। যদি প্রথম মাসটি উত্তীর্ণ হওয়ার সময় অথবা উহার পরবর্তী এমন কোন সময়, যখন পর্যন্ত ক কারারুদ্ধই আছে, পচাত্তর টাকা প্রদত্ত বা আদায়ীকৃত হয়, তবে সঙ্গে সঙ্গেই ক-কে মুক্তি দেওয়া হবে। যদি কারাদণ্ডের দুই মাস উত্তীর্ণ হওয়ার পূর্বে পঞ্চাশ টাকা প্রদত্ত বা আদায়ীকৃত হয়, তবে দুই মাস উত্তীর্ণ হওয়ার সঙ্গে সঙ্গেই ক-কে মুক্তি দেওয়া হবে। যদি উক্ত দুই মাস উত্তীর্ণ হওয়ার সময় অথবা উহার পরবর্তী এমন কোন সময়, যে পর্যন্ত ক কারারুদ্ধ আছে, পঞ্চাশ টাকা প্রদত্ত বা আদায়ীকৃত হয়, তবে সঙ্গে সঙ্গেই ক-কে মুক্তি দেওয়া হবে।
৭০। ছয় বৎসরের মধ্যে বা কারাবাসকালে আদায়যোগ্য অর্থদন্ডে দন্ডিত ব্যক্তির মৃত্যুর ফলে সম্পত্তি দায়মুক্ত হইবে না
অর্থদণ্ড বা উহার কোন অপরিশোধিত অংশ দণ্ডাদেশ দানের পরবর্তী ছয় বৎসরের মধ্যে যে কোন সময়ে আদায় করা যাবে, এবং উক্ত দণ্ডাদেশবলে অপরাধী যদি ছয় বৎসর হতেও দীর্ঘতর মেয়াদের জন্য কারাদণ্ডে দণ্ডিত হয়, তবে অর্থদণ্ড বা উহার কোন অপরিশোধিত অংশ উক্ত কারাদণ্ডের মেয়াদ শেষ হওয়ার আগে যে কোন সময়ে আদায় করা হবে; অপরাধীর মৃত্যুর পর তার যে সম্পত্তি তার দায় পরিশোধ আইনতঃ দায়গ্ৰস্ত হতে পারে, অপরাধীর মৃত্যুর ফলে অনুরূপ সম্পত্তি দায়মুক্ত হবে না।
৭১। কতিপয় অপরাধের সমবায়ে গঠিত অপরাধের শাস্তির সীমা
যখন কোন অপরাধ এমন কয়েকটি আনুষঙ্গিক অংশের সমন্বয়ে উদ্ভূত, যে আনুষঙ্গিক অংশগুলির প্রতিটিই স্বত্ব একটি অপরাধ, তখন অপরাধীকে তৎকর্তৃক অনুষ্ঠিত এইরূপ অপরাধগুলির একটি বেশি অপরাধের জন্য বিহিত দণ্ডের অধিক দণ্ডে দণ্ডিত করা হবে না, যদি না স্পষ্টত: তদ্রুপ বিহিত হয়।
যখন কোন অপরাধ, অপরাধের সংজ্ঞা নির্দেশ বা দণ্ডদানের জন্য সংশ্লিষ্ট সময়ে বলবৎ কোন আইনের দুই বা ততোধিক সংজ্ঞায় পড়ে, অথবা যখন কয়েকটি কাজের মধ্যে কোন একটি বা একাধিক কাজ স্বত্বঃ বা স্বতন্ত্রভাবে একটি অপরাধ হয়, কিন্তু সবগুলির সম্মিলনে একটি ভিন্ন অপরাধ হয়,
তখন অপরাধীর বিচারকারী আদালত অনুরূপ অপরাধগুলির যে কোন একটির জন্য যতটা কঠোর সাজা দিতে পারেন, অপরাধীকে তার চেয়ে কঠোরতর সাজায় সাজাপ্রাপ্ত করবেন না।
উদাহরণসমূহ – Illustrations :
(ক) ক চ-কে পঞ্চাশ ঘা বেত মারে। ক একইভাবে সম্পূর্ণ প্রহার দ্বারা ইচ্ছাকৃতভাবে চ-কে আহত করেছে, আবার আলাদাভাবে পঞ্চাশটি ঘায়ের প্রতিটি ঘা দ্বারাও ক ইচ্ছাকৃতভাবে চ-কে আহত করেছে। যদি প্রতিটি ঘায়ের জন্য আলাদা আলাদাভাবে বিচার করা হয় এবং প্রতিটি ঘায়ের জন্য এক বৎসর করে কারাদণ্ড দেওয়া হয়, তবে পঞ্চাশটি ঘায়ের জন্য ক-কে পঞ্চাশ বৎসর মেয়াদের জন্য কারাদণ্ডে দণ্ডিত করতে হবে। কিন্তু তা না করে তাকে (ক-কে) সম্পূর্ণ প্রহারের জন্য একটিমাত্র দণ্ডে দণ্ডিত করা হবে।
(খ) কিন্তু ক যখন চ-কে প্রহার করছে তখন যদি ছ এসে তাতে বাধা দেয় এবং ক উদ্দেশ্যমূলকভাবে ছ-কেও প্রহার করে তবে চ-কেও ইচ্ছাকৃতভাবে আহত করার জন্য ক যে অপরাধ সংঘটন করে ছ-কে প্রহার করার কাজটি সে একই অপরাধের অঙ্গীভূত বা অংশবিশেষ হবে না। সুতরাং এই ক্ষেত্রে কচ-কে ইচ্ছাকৃতভাবে আহত করার জন্য একটি দণ্ডে দণ্ডিত হবে এবং ছ-কে প্রহার করার জন্য অপর আরেকটি দণ্ডে দণ্ডিত হবে।
৭২। কতিপয় অপরাধের একটির জন্য দোষী ব্যক্তির শাস্তি- ইহা কি সম্পর্কে, রায়ে তাহার সন্দেহ প্রকাশকরণ
যেক্ষেত্রে এই মর্মে রায় দেওয়া হয় যে, কোন ব্যক্তি রায়ে উল্লেখিত কয়েকটি অপরাধের মধ্যে কোন একটির জন্য অপরাধী, কিন্তু উল্লেখিত অপরাধগুলির মধ্যে ঠিক কোনটির জন্য উক্ত ব্যক্তি অপরাধ তৎসম্পর্কে সন্দেহের অবকাশ রয়েছে, সেক্ষেত্রে যদি সবকয়টি অপরাধের জন্য একইরূপ দণ্ডের বিধান না থাকে, তবে যে অপরাধটির জন্য বিহিত সাজা সবচাইতে কম অপরাধীকে সে অপরাধটির জন্যই দণ্ডিত করতে হবে।
৭৩। নির্জন কারাবাস
যদি কোন ব্যক্তিকে এমন কোন অপরাধের জন্য দণ্ডিত করা হয়, যে অপরাধের জন্য আদালত এই আইনবলে তাকে সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করতে পারেন তবে, আদালত তার দণ্ডাজ্ঞার মাধ্যমেই আদেশ করতে পারবেন যে অপরাধীকে তার বিরুদ্ধে প্রদত্ত কারাদণ্ডের মেয়াদের কোন অংশবিশেষের বা কয়েকটি অংশের জন্য-যা সর্বসাকুল্যে তিন মাসের বেশি হতে পারবে না-নির্জন কারাবাসে আবদ্ধ রাখা হবে বিভিন্ন ক্ষেত্রে কতসময়ের জন্য অপরাধীকে নির্জন কারাবাসে আবদ্ধ রাখা হবে তা নিম্নে নির্দেশ করা যাচ্ছে:
কারাদণ্ডের মেয়াদ ছয় মসের অধিক না হলে অনধিক এক মাস পর্যন্ত;
কারাদণ্ডের মেয়াদ ছয় মাসের অধিক কিন্তু এক বৎসরের অনধিক হলে অনধিক দুই মাস পর্যন্ত;
কারাদণ্ডের মেয়াদ এক বৎসরের অধিক হলে অনধিক তিন মাস পর্যন্ত ।
৭৪। নির্জন কারাবাসের সীমা
নির্জন কারাবাস আদেশ কার্যকরীকরণে অনুরূপ কারাবাসের মেয়াদ কোন ক্ষেত্রেই একাদিক্রমে ১৪ দিনের বেশি হবে না এবং কারাবাসের মেয়াদসমূহের মধ্যবর্তী বিরতিকালের মেয়াদও কারাবাসের মেয়াদ অপেক্ষা কম হবে না; প্রদত্ত কারাদণ্ডের মেয়াদ তিন মাসের বেশি হলে প্রদত্ত কারাদণ্ডের সমগ্র মেয়াদের মধ্যে কোন এক মাসে নির্জন কারাবাসের মেয়াদ সাত দিনের বেশি হবে না এবং অনুরূপ কারাবাসের মেয়াদসমূহের মধ্যবর্তী বিরতিকালের মেয়াদ অপেক্ষা কম হবে না।
৭৫। পূর্ববর্তী দন্ডের পরে ১২শ পরিচ্ছেদের বা ১৭শ পরিচ্ছেদের অধীনে কতিপয় অপরাধের জন্য বর্ধিত দন্ড
কোন ব্যক্তি যদি -(ক) বাংলাদেশের কোন আদালত দ্বারা এই বিধির দ্বাদশ অধ্যায়ের অথবা সপ্তদশ অধ্যায়ের বিধানমতে দণ্ডনীয় কোন অপরাধের জন্য তিন বৎসর বা তদূৰ্ব্ব মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হওয়ার পর, কিংবা
(খ) বাতিল ।
উক্ত দুইটি অধ্যায়ের কোন একটির বিধানমতে অনুরূপ মেয়াদের অনুরূপ কারাদণ্ডে দণ্ডনীয় কোন অপরাধে অপরাধী সাব্যস্ত হয় তবে সে ব্যক্তি অনুরূপ প্রতিটি পরবর্তী অপরাধের জন্য যাবজীবন কারাদণ্ডে অথবা দশ বৎসর পর্যন্ত মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডনীয় হবে।