- ২৩৭। ভবিষ্য তহবিল গঠন ও বিধি প্রণয়ন ।
- ২৩৮। ভবিষ্য তহবিলে সদস্য হইবার যোগ্যতা
- ২৩৯। হিসাব নম্বর বন্টন
- ২৪০। ট্রাস্টি বোর্ডের সদস্য মনোনয়ন
- ২৪১। সদস্যের মেয়াদ ও পদত্যাগ
- ২৪২। সদস্যের অযোগ্যতা
- ২৪৩। সদস্যের অপসারণ
- ২৪৪। বোর্ডের সচিব
- ২৪৫। ট্রাস্টি বোর্ডের সভা
- ২৪৬। সভার কোরাম
- ২৪৭। সিদ্ধান্ত গ্রহণ
- ২৪৮। সভার কার্যবিবরণী
- ২৪৯। কর্মচারী নিয়োগ
- ২৫০। চাঁদা
- ২৫১। চাকরির অবসানের কারণে রিটার্ন
- ২৫২। ভবিষ্য তহবিলের হিসাব পরিচালনা
- ২৫৩। মালিকের হিসাবরক্ষণ ও বিবরণী
- ২৫৪। তহবিলের কার্যপদ্ধতির উপর বার্ষিক প্রতিবেদন
- ২৫৫। রাজস্ব হিসাব
- ২৫৬। সদস্যের হিসাব
- ২৫৭। তহবিলের অর্থ বিনিয়োগ
- ২৫৮। পরিচালনা ব্যয়
- ২৫৯। হিসাবের ধরন
- ২৬০। হিসাব নিরীক্ষা
- ২৬১। লভ্যাংশ বা মুনাফা
- ২৬২। নমিনী মনোনয়ন
- ২৬৩। তহবিলে জমা অর্থ পরিশোধের শর্ত
- ২৬৪। মৃত সদস্যের জমা অর্থ প্রদান
- ২৬৫। ভবিষ্য তহবিলে অর্থ পরিশোধ
- ২৫৬। সদস্যের হিসাব
- ২৬৬। তহবিল হইতে অগ্রিম গ্রহণ
- ২৬৭। বোর্ডের কার্যক্রম পরিচালনা
- ২৬৮। লংঘন, ইত্যাদির জন্য শাস্তি
- ২৬৯। ভবিষ্য তহবিলের প্রযোজ্যতা
- ২৭০। চা-বাগানে বিদ্যমান ভবিষ্য তহবিল
- ২৭১। ভবিষ্য তহবিলে সদস্য হইবার বাধ্যবাধকতা
- ২৭২। হিসাব নম্বর বন্টন
- ২৭৩। ট্রাস্টি বোর্ডের সভা
- ২৭৪। সভার কোরাম
- ২৭৫। সভার কার্যবিবরণী
- ২৭৬। ফি ও ভাতা
- ২৭৭। নিয়ন্ত্রকের বেতন, ব্যয় মঞ্জুর ও কর্মচারী নিয়োগের ক্ষমতা
- ২৭৮। চাঁদা
- ২৭৯। সদস্যগণ মালিকের দেয় চাঁদার অংশ পরিশোধ করিবেন না
- ২৮০। রিটার্ণ
- ২৮১। মালিক কতৃর্ক হিসাবরক্ষণ
- ২৮২। ভবিষ্য তহবিলের হিসাব
- ২৮৩। সদস্যের হিসাব
- ২৮৪। তহবিলের অর্থ বিনিয়োগ
- ২৮৫। পরিচালনা ব্যয়
- ২৮৬। হিসাব নিরীক্ষা
- ২৮৭। বাজেট
- ২৮৮। মুনাফা
- ২৮৯। নমিনি মনোনয়ন
- ২৯০। জীবন বীমা পলিসিতে অর্থ প্রদান
- ২৯১। বোনাস হইতে উত্তোলিত অর্থ সঞ্চয়
- ২৯২। পলিসিসমূহের পুনঃস্বত্ব নিয়োগ
- ২৯৩। তহবিলে জমা অর্থ পরিশোধের শর্ত
- ২৯৪। সদস্যের হিসাব স্থানান্তর
- ২৯৫। মৃত সদস্যের জমা অর্থ প্রদান
- ২৯৬। চাকরিচ্যূত সদস্যের অর্থ পরিশোধ
- ২৯৭। ভবিষ্য তহবিলে অর্থ পরিশোধ
- ২৯৮। সদস্যের হিসাবের বার্ষিক বিবরণী
- ২৯৯। তহবিলের কার্যপদ্ধতির উপর বার্ষিক প্রতিবেদন
- ৩০০। বোর্ডের কার্যক্রম পরিচালনা
- ৩০১। নির্দেশাবলী জারির ক্ষমতা
- ৩০৩। সংবাদপত্র প্রতিষ্ঠানে ভবিষ্য তহবিল গঠন ও বিধি প্রণয়ন
- ৩০২। লংঘন, ইত্যাদির জন্য শাস্তি
- ৩০৪। তহবিলে শ্রমিকদের অংশগ্রহণ
- ৩০৫। হিসাব নম্বর বন্টন
- ৩০৬। বোর্ডের সচিব
- ৩০৭। ট্রাস্টি বোর্ডের সভা
- ৩০৮। সভার কার্যবিবরণী
- ৩০৯। চাঁদা
- ৩১০। চলতি হিসাব
- ৩১১। রিটার্ন
- ৩১২। মালিক কর্তৃক হিসাব সংরক্ষণ
- ৩১৩। ভবিষ্য তহবিলের হিসাব
- ৩১৪। তহবিলের কার্যপদ্ধতির উপর বার্ষিক প্রতিবেদন
- ৩১৫। রাজস্ব হিসাব
- ৩১৬। সদস্যের হিসাব
- ৩১৭। তহবিলের অর্থ বিনিয়োগ
- ৩১৮। পরিচালন ব্যয়
- ৩১৯। হিসাব নিরীক্ষা
- ৩২০। মুনাফা
- ৩২১। মনোনয়ন
- ৩২২। মৃত সদস্যের জমা অর্থ প্রদান
- ৩২৩। ভবিষ্য তহবিলে অর্থ পরিশোধ
- ৩২৪। সদস্যের হিসাবের বার্ষিক বিবরণী
- ৩২৬। বোর্ডের কার্যক্রম পরিচালনা
- ৩২৭। লংঘন, ইত্যাদির জন্য শাস্তি
ষোড়শ অধ্যায় : ভবিষ্য তহবিল ( বিএলআর-২০১৫ )
২৩৭। ভবিষ্য তহবিল গঠন ও বিধি প্রণয়ন ।
(১) কোন বেসরকারি প্রতিষ্ঠানে ভবিষ্য তহবিল গঠন ও পরিচালনা আইনের সপ্তদশ অধ্যায়, এই বিধিমালা ও প্রতিষ্ঠানের নিজস্ব অনুমোদিত চাকরি বিধি দ্বারা পরিচালিত হইবে।
(২) কোন বেসরকারি প্রতিষ্ঠান ভবিষ্য তহবিল গঠন ও পরিচালনার উদ্দেশ্যে নিজস্ব বিধি প্রণয়ন করিতে পারিবে:
তবে শর্ত থাকে যে, নিজস্ব বিধির কোন বিধান আইনের সপ্তদশ অধ্যায় ও এই বিধিমালার বিধানের পরিপন্থি হইতে পারিবে না।
(৩) কোন বেসরকারি প্রতিষ্ঠানে ভবিষ্য তহবিল গঠন করা হইলে প্রতিষ্ঠানের নিজস্ব বিধিমালার অবর্তমানে উহা এই বিধিমালা দ্বারা পরিচালিত হইবে।
(৪) ভবিষ্য তহবিল গঠনের সংগে সংগে ধারা ২৬৪ এর বিধান অনুযায়ী প্রতিষ্ঠানের মালিক এতদুদ্দেশ্যে একটি ট্রাস্টি বোর্ড গঠন করিবেন।
(৫) ধারা ২৬৪ (১০) মোতাবেক প্রতিষ্ঠানের অন্যূন তিন-চর্তুাংশ শ্রমিক মালিকের নিকট লিখিত দরখাস্ত পেশ করিলে প্রতিষ্ঠানের মালিক এতদুদ্দেশ্যে ভবিষ্য তহবিল পরিচালনা করিবার জন্য একটি ট্রাস্টি বোর্ড গঠন করিতে বাধ্য থাকিবে।
(৬) এই অধ্যায়ের উদ্দেশ্য পূরণকল্পে, শ্রমিক বলিতে মালিক বা অংশীদার বা পরিচালনা বোর্ডের সদস্য ব্যতীত পদমর্যদা নির্বিশেষে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে কর্মরত সকলকে বুঝাইবে।
২৩৮। ভবিষ্য তহবিলে সদস্য হইবার যোগ্যতা
(১) কোন প্রতিষ্ঠানে আইন ও এই বিধিমালার অধীন গঠিত ভবিষ্য তহবিলে উক্ত প্রতিষ্ঠানে নিয়োজিত মালিক বা অংশীদার বা পরিচালনা বোর্ডের সদস্য ব্যতীত পদমর্যাদা নির্বিশেষে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে কর্মরত যাহাদের চাকরিকাল ন্যূনতম এক বৎসর পূর্ণ হইয়াছে এমন প্রত্যেকেই সদস্য হইবেন:
তবে শর্ত থাকে যে, বেআইনী লক-আউট, আইনসম্মত ধর্মঘট, লে-অফের দিনসমূহ এবং সাপ্তাহিক ছুটি, পীড়া ছুটি, নৈমিত্তিক ছুটি, অনধিক ষোল সপ্তাহের প্রসূতি কালীন ছুটি এবং অনুমোদিত অন্য যে কোন ছুটি বা অবকাশের দরুন শ্রমিকের অনুপস্থিতি প্রতিষ্ঠানে তাহার চাকরির ধারাবাহিকতাকে ক্ষুণœ করিবে না।
(২) তহবিলের সদস্য হইবার যোগ্যতা অর্জনের ১৫ (পনের) দিনের মধ্যে মালিক সংশ্লিষ্ট শ্রমিক-কর্মচারী ও তাহার মনোনীত উত্তরাধিকারীর নাম ও অন্যান্য তথ্যাবলি প্রত্যয়নসহ ফরম ৬৭ অনুযায়ী ট্রাস্টি বোর্ডের নিকট দাখিল করিবেন।
(৩) যদি যোগদানের সময় মনোনয়ন দেওয়া না হইয়া থাকে, সদস্য হইবার ১০ (দশ) কর্মদিবসের মধ্যে শ্রমিক-কর্মচারী ও তাহার মনোনীত ব্যক্তির এক কপি করিয়া পাসপোর্ট সাইজের ছবিসহ মনোনয়ন দাখিল করিতে শ্রমিককে মালিক নির্দেশ প্রদান করিবেন এবং উক্ত নির্দেশ প্রাপ্তির পরবর্তী ১০(দশ) দিনের মধ্যে সংশ্লিষ্ট শ্রমিক-কর্মচারী নির্ধারিত ফরমে তাহার তথ্যাবলি মালিকের নিকট দাখিল করিবেন, যাহা মালিক প্রাপ্ত হইবার ৫(পাঁচ) কর্মদিবসের মধ্যে প্রত্যয়নসহ ট্রাষ্টি বোর্ডের নিকট প্রেরণ করিবেন।
(৪) কোন শ্রমিকের ভবিষ্য তহবিলের সদস্য হইবার বা সদস্যপদ অব্যাহত থাকিবার ব্যাপারে অথবা সদস্য হইবার তারিখ সম্পর্কে কোন প্রশ্ন উত্থাপিত হইলে সেই সম্পর্কে ট্রাষ্টি বোর্ড সিদ্ধান্ত প্রদান করিবে।
(৫) বোর্ডের সিদ্ধান্তের বিরুদ্ধে উহা অবহিত হইবার ৩০ (ত্রিশ) দিনের মধ্যে সংক্ষুদ্ধ শ্রমিক কল-কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক অথবা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার নিকট আপিল দায়ের করিতে পারিবেন।
(৬) উক্তরূপ আপিল দায়ের হইলে যাহার নিকট উহা দায়ের করা হইয়াছে তিনি উভয় পক্ষকে শুনানির সুযোগ প্রদান করিয়া আপিল দায়েরের ৩০ (ত্রিশ) দিনের মধ্যে উহা নিষ্পত্তি করিবেন।
২৩৯। হিসাব নম্বর বন্টন
মালিকের নিকট হইতে তথ্য পাইবার পর ট্রাস্টি বোর্ড, যথা শীঘ্র সম্ভব, সংশ্লিষ্ট শ্রমিককে বোর্ড কর্তৃক নির্ধারিত উপায়ে ফরম-৬৮ অনুযায়ী একটি হিসাব নম্বর মঞ্জুর এবং উহা মালিক ও মালিকের মাধ্যমে সংশ্লিষ্ট শ্রমিককে অবহিত করিবে।
২৪০। ট্রাস্টি বোর্ডের সদস্য মনোনয়ন
(১) প্রতিষ্ঠানের ভবিষ্য তহবিলের ট্রাস্টি বোর্ড অনধিক ৭ (সাত) সদস্য সমন্বয়ে গঠিত হইবে।
(২) মালিককের প্রতিনিধি মালিক কর্তৃক মনোনীত হইবেন:
তবে শর্ত থাকে যে, এইরূপ মনোনয়নের ক্ষেত্রে হিসাব বিভাগের কর্মকর্তাকে অগ্রাধিকার প্রদান করিতে হইবে।
(৩) শ্রমিক পক্ষের প্রতিনিধি হিসাবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের যৌথ দরকষাকষি প্রতিনিধি শ্রমিক প্রতিনিধির মনোনয়ন প্রদান করিবে:
তবে শর্ত থাকে যে, যেখানে যৌথ দরকষাকষি প্রতিনিধি নাই, সেখানে বিদ্যমান ট্রেড ইউনিয়নসমূহ শ্রমিক প্রতিনিধির মনোনয়ন প্রদান করিবে:
আরও শর্ত থাকে যে, যেখানে কোন ট্রেড ইউনিয়ন সংগঠন নাই সেই ক্ষেত্রে অংশগ্রহণকারী কমিটির শ্রমিক প্রতিনিধিগণের দ্বারা শ্রমিক প্রতিনিধি মনোনীত হইবেন:
আরও শর্ত থাকে যে, যেখানে যৌথ দরকষাকষি প্রতিনিধি বা ট্রেড ইউনিয়ন সংগঠন বা অংশগ্রহণকারী কমিটি নাই, সেই ক্ষেত্রে কল্যাণ কর্মকর্তার তত্বাবধানে উক্ত প্রতিষ্ঠানের শ্রমিকদের মধ্য হইতে শ্রমিক প্রতিনিধি মনোনয়ন করিতে হইবে।
(৪) প্রতিষ্ঠানের মালিক এবং শ্রমিকদের সমান সংখ্যক প্রতিনিধি ট্রাস্টি বোর্ডের সদস্য হইবেন।
(৫) সদস্যগণ নিজেদের মধ্য হইতে ১ (এক) বৎসরের জন্য পর্যায়ক্রমে একজনকে ভাইস চেয়ারম্যান মনোনীত করিবেন।
২৪১। সদস্যের মেয়াদ ও পদত্যাগ
(১) সকল সদস্যের মেয়াদ হইবে তাহার মনোনয়নের তারিখ হইতে পরবর্তী ২ (দুই) বৎসর।
(২) যে কোন সদস্য চেয়ারম্যানের উদ্দেশ্যে স্বাক্ষরযুক্ত পত্রে স্বীয় পদ ত্যাগ করিতে পারিবেন এবং চেয়ারম্যান কর্তৃক উহা গৃহীত হইবার তারিখ হইতে উক্ত পদটি শূন্য বলিয়া গণ্য হইবে।
২৪২। সদস্যের অযোগ্যতা
কোন ব্যক্তি বিধি ২৪০ এর অধীন সদস্য হইবার বা থাকিবার যোগ্য হইবেন না, যদি
(ক) উপযুক্ত আদালত তাহাকে অপ্রকৃতিস্থ বা দেউলিয়া বলিয়া ঘোষণা করে;
(খ) তিনি ইতিপূর্বে পরপর দুইবার বোর্ডের সদস্য হিসাবে মনোনীত হইয়া থাকেন;
(গ) তিনি নৈতিক স্খলনজনিত কোন অপরাধে দোষী সাব্যস্ত হইয়া আদালত কর্তৃক অন্যূন ১ (এক) বৎসরের কারাদন্ডে দন্ডিত হন এবং তাহার মুক্তি লাভের পর পাঁচ
বৎসর অতিবাহিত না হইয়া থাকে; এবং
(ঘ) তিনি চেয়ারম্যানের অনুমতি ব্যতীত বোর্ডের পর পর তিনটি সভায় অনুপস্থিত থাকেন।
২৪৩। সদস্যের অপসারণ
বোর্ড সরকারের অনুমোদন সাপেক্ষে বিধি ২৪০ এ উল্লিখিত যে কোন মনোনীত সদস্যকে লিখিত আদেশ দ্বারা অপসারণ করিতে পারিবে, যদি তিনি
(ক) আইন ও এই বিধিমালার অধীন তাহার উপর অর্পিত দায়িত্ব পালনে ব্যর্থ হন বা অস্বীকার করেন, বা সরকারের বিবেচনায় উক্ত দায়িত্ব সম্পাদনে অক্ষম
বিবেচিত হন;
(খ) সরকারের বিবেচনায় সদস্য হিসাবে তাহার পদের অপব্যবহার করিয়া থাকেন; এবং
(গ) প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ভবিষ্য তহবিল সংক্রান্ত বিষয়ে লাভজনক কিছু অর্জন করিয়া থাকেন বা অধিকারে রাখেন।
২৪৪। বোর্ডের সচিব
ট্রাস্টি বোর্ডের সদস্যগণ, চেয়ারম্যান ব্যতীত অন্যান্য সদস্যদের মধ্য হইতে একজনকে বোর্ডের সচিব হিসাবে মনোনীত করিবেন।
২৪৫। ট্রাস্টি বোর্ডের সভা
(১) প্রতি চার মাসে অন্তত একবার ট্রাস্টি বোর্ডের সভা অনুষ্ঠিত হইবে এবং চেয়ারম্যানের সহিত আলোচনাক্রমে বোর্ড সচিব প্রতিটি সভার তারিখ, স্থান ও সময় নির্ধারণ করিবেন এবং উক্ত তারিখের অন্তত সাত দিন পূর্বে প্রত্যেক ট্রাস্টির ঠিকানায় রেজিস্ট্রি ডাকযোগে বা ট্রাস্টিগণের নিকট গ্রহণযোগ্য অন্য কোন উপায়ে সভার নোটিস প্রেরণ করিতে হইবে, তবে জরুরি সভার ক্ষেত্রে উক্তরূপ নোটিস সভা অনুষ্ঠানের তিন দিন পূর্বে প্রেরণ করা যাইবে।
(২) উপ-বিধি (১) এ যাহা কিছুই থাকুক না কেন, ভবিষ্য তহবিলের সদস্যদের অন্যূন অর্ধেক সংখ্যক সদস্যের নিকট হইতে লিখিতভাবে অনুরুদ্ধ হইলে সচিব, চেয়ারম্যানের সহিত পরামর্শক্রমে, অনুরোধ প্রাপ্তির ১০ (দশ) দিনের মধ্যে বোর্ডের সভা আহবান করিবেন।
(৩) চেয়ারম্যান বোর্ডের প্রতিটি সভায় সভাপতিত্ব করিবেন এবং কোন সভায় চেয়ারম্যান অনুপস্থিত থাকিলে ভাইস চেয়ারম্যান সভায় সভাপতিত্ব করিবেন এবং তিনি উক্ত সভার সিদ্ধান্তসহ কার্যবিবরণী স্বাক্ষর করিবেন।
২৪৬। সভার কোরাম
(১) ট্রাস্টি বোর্ডের সভায় কোরাম পূর্ণ হইবার জন্য মালিকপক্ষের ও শ্রমিকপক্ষের প্রতিনিধিত্বকারী অন্তত একজন করিয়া ট্রাস্টিসহ অর্ধেকের অধিক ট্রাস্টির উপস্থিতি থাকিতে হইবে।
(২) উপ-বিধি (১) এ যাহা কিছুই থাকুক না কেন, কোন সভায় এক ঘন্টার মধ্যে কোরাম গঠিত না হইলে, সভাটি মুলতবি হইয়া যাইবে এবং পরবর্তী দশ দিনের মধ্যে মুলতবি সভা অনুষ্ঠিত হইতে হইবে এবং যদি উক্ত মুলতবি সভায় পুনরায় কোরাম গঠিত না হয়, তাহা হইলে তৃতীয়বারের সভায় যে কোন সংখ্যক ট্রাস্টির উপস্থিতিই কোরাম হিসাবে গণ্য হইবে।
২৪৭। সিদ্ধান্ত গ্রহণ
প্রতিষ্ঠানের ভবিষ্য তহবিল সংক্রান্ত সকল বিষয় বোর্ডের সভায় উত্থাপিত হইবে এবং সভায় উপস্থিত ট্রাস্টিদের সংখ্যাগরিষ্ঠ ভোটে সিদ্ধান্ত গৃহীত হইবে এবং কোন বিষয়ে সমসংখ্যক ভোট প্রদত্ত হইলে চেয়ারম্যান নির্ণায়ক বা কাষ্টিং ভোট প্রদান করিবেন।
২৪৮। সভার কার্যবিবরণী
উপস্থিত ট্রাস্টিদের নাম উল্লেখসহ প্রত্যেক সভার কার্যবিবরণী সভা অনুষ্ঠানের পরবর্তী ৭ (সাত) দিনের মধ্যে প্রত্যেক ট্রাস্টিকে ও সরকারকে প্রদান করিতে হইবে, যাহা বোর্ডের পরবর্তী সভায় দৃঢ়ীকরণ করিতে হইবে।
২৪৯। কর্মচারী নিয়োগ
তহবিলের প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য বোর্ড প্রয়োজনে কর্মচারী নিয়োগ করিতে পারিবে।
২৫০। চাঁদা
(১) শ্রমিকের মজুরি যেভাবেই প্রদান করা হউক না কেন, মাসিক মূল মজুরির অন্যূন সাত শতাংশ এবং অনধিক আট শতাংশ ভিত্তিতে হিসাব করিয়া পরিশোধযোগ্য চাঁদার হার নির্ধারণ করিতে হইবে।
(২) মালিক কর্তৃক সংশ্লিষ্ট শ্রমিকের মজুরি পরিশোধকালে ভবিষ্য তহবিলের নির্ধারিত চাঁদার টাকা কর্তন করিয়া নিজের অংশের সমপরিমাণ অর্থসহ উক্ত মাস শেষ হইবার পনের দিনের মধ্যে পে-অর্ডার বা ব্যাংক ড্রাফটের মাধ্যমে ভবিষ্য তহবিলের হিসাবে জমা প্রদান করিতে হইবে এবং পে অর্ডার বা ব্যাংক ড্রাফটের ব্যাংক মাশুল মালিক বহন করিবেন।
(৩) প্রতি মাস শেষ হইবার পনের দিনের মধ্যে মালিক একটি মাসিক প্রতিবেদন বোর্ডের নিকট প্রেরণ করিবেন এবং উক্ত প্রতিবেদনে প্রত্যেক শ্রমিকের নিকট হইতে কর্তনকৃত অর্থের পরিমাণ ও উক্ত শ্রমিকের খাতে মালিকের প্রদত্ত অর্থের পরিমাণ উল্লেখ থাকিতে হইবে এবং কোন কারণে তহবিলে শ্রমিকের দেয় চাঁদা আদায় না হইয়া থাকিলে পরবর্তী মাসের মজুরি হইতে উহা কর্তন করা যাইবে।
(৪) বোর্ডের সচিব উপ-বিধি (২) মোতাবেক তহবিলের অর্থ প্রাপ্তির দশ দিনের মধ্যে উহার প্রাপ্তি স্বীকার করিবেন।
২৫১। চাকরির অবসানের কারণে রিটার্ন
ভবিষ্য তহবিলের সদস্য এমন শ্রমিকের মধ্যে যাহাদের পূর্ববর্তী মাসে চাকরির অবসান হইয়াছে তাহাদের একটি তালিকা মালিক প্রত্যেক মাস শেষ হইবার ১৫ (পনের) দিনের মধ্যে বোর্ডের নিকট রিটার্ন আকারে প্রেরণ করিবেন।
২৫২। ভবিষ্য তহবিলের হিসাব পরিচালনা
(১) তহবিলে প্রাপ্ত সমুদয় অর্থ সচিব বোর্ড কর্তৃক নির্ধারিত তফসিলি ব্যাংকে ‘ভবিষ্য তহবিল হিসাব’ নামের একটি ব্যাংক হিসাব খুলিয়া উহাতে জমা করিবেন।
(২) ব্যাংক হিসাব ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান, মালিক পক্ষের প্রতিনিধি ও শ্রমিক পক্ষের প্রতিনিধি সমন্বয়ে যৌথভাবে পরিচালিত হইবে এবং টাকা উত্তোলনের ক্ষেত্রে বোর্ডের
চেয়ারম্যান এবং বোর্ড কর্তৃক অনুমোদিত অন্য একজন সদস্যের যৌথ স্বাক্ষর থাকিতে হইবে।
(৩) প্রত্যেক সদস্যের হিসাবে মালিক ও শ্রমিকের চাঁদাসহ জমাকৃত অর্থ ও অর্জিত মুনাফা বা আয় বা লাভ পৃথক পৃথকভাবে লিপিবদ্ধ করিয়া রেজিস্টারে সংরক্ষণ করিতে হইবে।
২৫৩। মালিকের হিসাবরক্ষণ ও বিবরণী
(১) প্রত্যেক মালিক ভবিষ্য তহবিলে প্রদত্ত তাহার নিজের অংশ এবং শ্রমিকদের চাঁদার হিসাব বোর্ড কর্তৃক সময় সময় নির্দেশিত পদ্ধতিতে সংরক্ষণ করিবেন।
(২) প্রত্যেক বৎসর শেষ হইবার পর যত শীঘ্ সম্ভব, বোর্ড প্রত্যেক সদস্যকে তহবিলে বৎসরের শুরুতে প্রারম্ভিক স্থিতি, বৎসরে প্রদত্ত চাঁদার পরিমাণ, বৎসরের শেষে জমাকৃত মুনাফা, গৃহীত অগ্রিম ও পরিশোধিত কিস্তি এবং বৎসরের শেষ স্থিতির পরিমাণ প্রদর্শন করিয়া একটি লিখিত ও স্বাক্ষরিত বিবরণী সরবরাহ করিবে।
(৩) সদস্যগণ উক্ত বার্ষিক হিসাব সম্পর্কে নিজেরা নিশ্চিত হইবে এবং কোন ত্রুটি থাকিলে বিবরণী পাইবার ৩ (তিন) মাসের মধ্যে উহা সংশোধনের জন্য বোর্ডের নিকট প্রেরণ করিবেন এবং বোর্ড প্রয়োজনীয় যাচাই করিয়া ত্রুটি থাকিলে উহা সংশোধনপূর্বক পরবর্তী ১০ (দশ) দিনের মধ্যে পুনরায় একটি বিবরণী সদস্যকে প্রদান করিবে।
২৫৪। তহবিলের কার্যপদ্ধতির উপর বার্ষিক প্রতিবেদন
(১) বোর্ড, প্রতি বৎসর ৩০শে মার্চের মধ্যে পূর্ববর্তী বৎসরের তহবিলের হিসাব বিবরণী মালিকের নিকট ফরম-৮১(ট) অনুযায়ী দাখিল করিবে।
(২) বোর্ড হইতে হিসাব বিবরণী প্রাপ্তির পর মালিককে উহার একটি কপি কল কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরে প্রেরণ করিতে হইবে।
(৩) বোর্ড তহবিলের মালিকানাধীন সম্পদের বাৎসরিক একটি শ্রেণি বিভক্ত সংক্ষিপ্ত বিবরণ ফরম-৬৯ অনুযায়ী এবং একটি ব্যালান্স শীট প্রস্তুত করিবে এবং উহার কপি মহাপরিদর্শক, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের নিকট পেশ করিতে বার্ষিক রিপোর্টের সহিত সংযুক্ত করিবে।
২৫৫। রাজস্ব হিসাব
ভবিষ্য তহবিলের একটি রাজস্ব হিসাব খুলিতে হইবে যাহাতে সকল মুনাফা ও অন্যান্য বিনিয়োগ, উপার্জিত মুনাফা এবং তহবিল বরাবর বাজেয়াপ্ত যে কোন অর্থ পৃথকভাবে জমা হইবে এবং একইভাবে তহবিল হইতে সিকিউরিটি বিক্রি বাবদ, সিকিউরিটি মূল্য হ্রাস বাবদ কম হওয়া, সিকিউরিটির কর ও মঞ্জুরি বাবদ অর্থ খরচ খাতে প্রদর্শন করিতে হইবে।
(২) ব্যাংক হিসাব ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান, মালিক পক্ষের প্রতিনিধি ও শ্রমিক পক্ষের প্রতিনিধি সমন্বয়ে যৌথভাবে পরিচালিত হইবে এবং টাকা উত্তোলনের ক্ষেত্রে বোর্ডের
চেয়ারম্যান এবং বোর্ড কর্তৃক অনুমোদিত অন্য একজন সদস্যের যৌথ স্বাক্ষর থাকিতে হইবে।
(৩) প্রত্যেক সদস্যের হিসাবে মালিক ও শ্রমিকের চাঁদাসহ জমাকৃত অর্থ ও অর্জিত মুনাফা বা আয় বা লাভ পৃথক পৃথকভাবে লিপিবদ্ধ করিয়া রেজিস্টারে সংরক্ষণ করিতে হইবে।
২৫৬। সদস্যের হিসাব
(১) তহবিলের অফিসে প্রত্যেক সদস্যের নামে লেজারে একটি একাউন্ট খুলিতে হইবে, যাহাতে প্রদত্ত চাঁদা, শ্রমিকের অনুকূলে প্রদত্ত মালিকের অংশ, মুনাফা ও বিনিয়োগ হইতে প্রাপ্ত লভ্যাংশের আনুপাতিক অংশ জমা হইবে।
(২) প্রত্যেক বৎসর শেষ হইবার তিন মাসের মধ্যে বোর্ডের সচিব প্রত্যেক সদস্যের হিসাবে প্রদর্শিত বিষয়গুলি পরীক্ষা করিবেন এবং কোনরূপ ভ্রান্তি দৃষ্টিগোচর হইলে উহা সংশোধন করিয়া তৎকর্তৃক স্বাক্ষরিত খাতওয়ারী একটি হিসাব বিবরণী প্রত্যেক শ্রমিককে সরবরাহ করিবেন।
২৫৭। তহবিলের অর্থ বিনিয়োগ
তহবিলের অর্থ বোর্ডের সিদ্ধান্তক্রমে ধারা ২৬৪(১২) এ উল্লিখিত খাতসমূহে এবং বাংলাদেশে অবস্থিত স্থাবর সম্পত্তি ক্রয়ে বিনিয়োগ করা যাইবে।
২৫৮। পরিচালনা ব্যয়
তহবিলের কর্মচারীদের বেতন, ভাতা, ইত্যাদিসহ তহবিলের যাবতীয় প্রশাসনিক ব্যয়, অডিট একাউন্ট ও আইনগত ব্যয়, ষ্টেশনারী ব্যয়, ফরম, আসবাবপত্র, ভাড়া, কর ও অন্যান্য যুক্তিসঙ্গত ব্যয় মালিক নির্বাহ করিবেন।
২৫৯। হিসাবের ধরন
পরিচালনা হিসাব” সহ তহবিলের হিসাব বোর্ড কর্তৃক নির্দিষ্ট ও নির্ধারিত পন্থায় মালিক বা সচিব সংরক্ষণ করিবেন।
২৬০। হিসাব নিরীক্ষা
তহবিলের বাৎসরিক হিসাব ১৯৯৪ সনের কোম্পানি আইনের বিধান মোতাবেক স্বীকৃত অডিট ফার্ম কর্তৃক নিরীক্ষা করাইতে হইবে।
২৬১। লভ্যাংশ বা মুনাফা
(১) ভবিষ্য তহবিলে জমাকৃত অর্থ বিনিয়োগ হইতে অর্জিত লভ্যাংশ বা মুনাফা বৎসরের শেষে প্রত্যেক সদস্যের হিসাবে আনুপাতিক হারে জমা করিতে হইবে।
(২) সদস্যদের হিসাবে জমাকৃত মুনাফা ভবিষ্য তহবিলের খরচ হিসাবে প্রদর্শন করিতে হইবে।
(৩) প্রত্যেক সদস্যের জমা খাতে প্রথম দিন হইতে আরম্ভ করিয়া শেষ দিন পর্যন্ত মুনাফা জমা করিতে হইবে।
(৪) পরিশোধের দাবির উপর বা আংশিক মেয়াদের উপর মুনাফা পূর্ববর্তী বৎসরের মুনাফা হারে প্রদান করা হইবে এবং আংশিক মেয়াদের মাসসমূহের জন্য মাসিক হারে জমা হইবে।
২৬২। নমিনী মনোনয়ন
(১) প্রত্যেক সদস্য তাহার মৃত্যুর ক্ষেত্রে তহবিলে তাহার নামে জমা অর্থ গ্রহণের অধিকার প্রদান করিয়া ফরম-৪১ অনুযায়ী তাহার নমিনীর ছবিসহ মনোনয়ন প্রদান করিবেন।
(২) যে ক্ষেত্রে মনোনয়ন প্রদানের সময় সদস্যের পরিবার থাকে, সেই ক্ষেত্রে পরিবারের এক বা একাধিক সদস্যকে মনোনয়ন প্রদান করিতে হইবে অন্যথায় উহা গৃহীত হইবে না।
(৩) সদস্য ইচ্ছা করিলে তাহার মনোনয়নপত্রে তাহার নামে জমা অর্থ তাহার মনোনীত ব্যক্তিদের মধ্যে তাহার ইচ্ছানুযায়ী আনুপাতিক হারে ভাগ করিয়া প্রদান করিতে পারিবেন।
(৪) মনোনীত কোন ব্যক্তি যদি সদস্যের পূর্বেই মারা যান, সেই ক্ষেত্রে উক্ত সদস্য নূতন মনোনয়ন প্রদান করিবেন।
(৫) সদস্য কর্তৃক প্রদত্ত মনোনয়ন সদস্যের নিকট হইতে প্রাপ্ত লিখিত নোটিশের ভিত্তিতে যে কোন সময় পরিবর্তন করা যাইবে।
(৬) কোন মনোনয়ন এবং উহার কোন পরিবর্তন বোর্ড যে তারিখে প্রাপ্ত হইবে সেই তারিখ হইতে কার্যকর হইবে।
২৬৩। তহবিলে জমা অর্থ পরিশোধের শর্ত
(১) কোন সদস্যের চাকরি কোন প্রতিষ্ঠানে দুই বৎসর úূর্ণ করিবার পর সমাপ্তি ঘটিলে তিনি তহবিলে তাহার নামে জমা সমুদয় অর্থ মালিকের অংশসহ প্রাপ্ত হইবেন।
(২) কোন সদস্য তহবিলের তাহার সদস্যপদ বহাল না রাখিতে চাহিলে তিনি বোর্ডের নিকট লিখিত আবেদন করিয়া সদস্যপদ প্রত্যাহার করিতে পারিবেন এবং এইরূপ সদস্যপদ প্রত্যাহার সদস্যের চাকরি প্রতিষ্ঠানে দুই বৎসর úূর্ণ করিবার পর ঘটিলে তিনি তহবিলে তাহার নামে জমা সমুদয় অর্থ উক্ত মালিকের অংশসহ প্রাপ্ত হইবেন।
(৩) কোন সদস্যের চাকরির মেয়াদ দুই বৎসরের কম হইলে অথবা তহবিলের সদস্য হিসাবে এক বৎসরের কম হইলে তিনি তহবিলে জমাকৃত অর্থ হইতে তাহার প্রদত্ত চাঁদার অংশই কেবল প্রাপ্ত হইবেন:
তবে শর্ত থাকে যে, সদস্যের চাকরির মেয়াদ যাহাই হউক না কেন মৃত্যুজনিত কারণে বা প্রতিষ্ঠান বন্ধ হইয়া যাইবার কারণে তহবিলের সদস্য ভবিষ্য তহবিলে জমাকৃত উভয় অংশ প্রাপ্য হইবেন।
২৬৪। মৃত সদস্যের জমা অর্থ প্রদান
তহবিলের অর্থ প্রদেয় হইবার পূর্বেই, অথবা প্রদেয় হইবার পর কিন্তু প্রদানের পূর্বেই কোন সদস্যের মৃত্যু হইলে
(ক) যে ক্ষেত্রে মনোনয়ন বৈধ থাকে সেই ক্ষেত্রে সদস্যের নামে জমা অর্থ অথবা উহার কোন অংশ উক্ত মনোনয়ন মোতাবেক মনোনীত ব্যক্তি বা ব্যক্তিবর্গকে প্রদেয় হইবে; অথবা
(খ) যদি মনোনয়ন বিদ্যমান না থাকে অথবা যদি মনোনয়নটি তহবিলে জমার কোন অংশের উপর প্রযোজ্য না হইয়া থাকে, সেই ক্ষেত্রে সম্পূর্ণ জমা বা যে অংশের উপর মনোনয়ন প্রযোজ্য নহে সেই অংশ, মৃত ব্যক্তির পারিবারিক আইন অনুযায়ী তাহার পরিবারের সদস্যদেরকে প্রদেয় হইবে।
২৬৫। ভবিষ্য তহবিলে অর্থ পরিশোধ
(১) যে ক্ষেত্রে কোন সদস্যের নামে জমা অর্থ অথবা এই বিধিমালা মোতাবেক কোন কর্তনের পর অবশিষ্ট অর্থ প্রদেয় হয়, সেই ক্ষেত্রে বোর্ড উক্ত সদস্যের হিসাবটি বন্ধ করিবে এবং যে ব্যক্তিকে অর্থ প্রদেয় হয় তাহাকে প্রদানের জন্য প্রদত্ত অর্থের পরিমাণ নির্দিষ্ট করিয়া একটি লিখিত নোটিস প্রদান করিবে।
(২) প্রদেয় অর্থের কোন অংশের ব্যাপারে যদি বিরোধ বা সন্দেহের সৃষ্টি হয়, সেই ক্ষেত্রে বোর্ড যে অংশের ব্যাপারে কোন বিরোধ বা সন্দেহ নাই সেই অংশ অবিলম্বে প্রদান করিবে এবং বিরোধীয় বিষয়টি যত শীঘ্র সম্ভব নিষ্পত্তি করিবে।
(৩) এই বিধিমালা মোতাবেক অর্থ প্রদেয় হইতেছে এমন ব্যক্তি যদি নাবালক বা উন্মাদ হইয়া থাকেন সেই ক্ষেত্রে এঁধৎফরধহং ধহফ ডধৎফং অপঃ, ১৮৯০ (অপঃ ঘড়. ঠওওও ড়ভ ১৮৯০) অনুযায়ী নাবালক ব্যক্তির পক্ষে নিযুক্ত কোন অভিভাবক অথবা খঁহধপু অপঃ, ১৯১২ (অপঃ ঘড়. ওঠ ড়ভ ১৯১২) অনুযায়ী উন্মাদ ব্যক্তির পক্ষে নিযুক্ত কোন ব্যবস্থাপককে উক্ত অর্থ প্রদান করিতে হইবে এবং যে ক্ষেত্রে অনুরূপ অভিভাবক বা ব্যবস্থাপক নিয়োগ করা হয় নাই সেই ক্ষেত্রে নাবালক বা উন্মাদের পক্ষে আইনানুসারে প্রাধিকারপ্রাপ্ত ব্যক্তিকে উক্ত অর্থ প্রদান করিতে হইবে।
(৪) এই বিধি মোতাবেক অর্থ প্রাপ্তিতে আগ্রহী ব্যক্তিকে বোর্ডের নিকট লিখিত আবেদন করিতে হইবে এবং যে ব্যক্তিকে অর্থ প্রদেয় হইবে তাহার ইচ্ছানুযায়ী মানি অর্ডারযোগে বা রেজিস্ট্রিকৃত ডাকযোগে প্রেরিত ক্রশ চেকের মাধ্যমে অথবা প্রাপ্তি স্বীকারপূর্বক হাতে হাতে ব্যাংক ড্রাফট বা পে-অর্ডারের মাধ্যমে অর্থ প্রদান করা যাইবে।
২৫৬। সদস্যের হিসাব
(১) তহবিলের অফিসে প্রত্যেক সদস্যের নামে লেজারে একটি একাউন্ট খুলিতে হইবে, যাহাতে প্রদত্ত চাঁদা, শ্রমিকের অনুকূলে প্রদত্ত মালিকের অংশ, মুনাফা ও বিনিয়োগ হইতে প্রাপ্ত লভ্যাংশের আনুপাতিক অংশ জমা হইবে।
(২) প্রত্যেক বৎসর শেষ হইবার তিন মাসের মধ্যে বোর্ডের সচিব প্রত্যেক সদস্যের হিসাবে প্রদর্শিত বিষয়গুলি পরীক্ষা করিবেন এবং কোনরূপ ভ্রান্তি দৃষ্টিগোচর হইলে উহা সংশোধন করিয়া তৎকর্তৃক স্বাক্ষরিত খাতওয়ারী একটি হিসাব বিবরণী প্রত্যেক শ্রমিককে সরবরাহ করিবেন।
২৬৬। তহবিল হইতে অগ্রিম গ্রহণ
(১) কোন সদস্য তাহার হিসাব জমায় স্থিতি অর্থ হইতে ট্রাস্টি বোর্ডের অনুমোদনক্রমে নিম্নবর্ণিত শর্তে অগ্রিম গ্রহণ করিতে পারিবেন, যথা:
ক) কোন চাঁদাদাতা বা তাহার পরিবারের কোন সদস্যের চিকিৎসা সম্পর্কিত ব্যয় নির্বাহের জন্য;
খ) কোন চাঁদাদাতা বা তাহার পরিবারের কোন সদস্যের বিবাহ, মৃতের শেষকৃত্য অথবা অন্য কোন অত্যাবশ্যকীয় ব্যয় নির্বাহের জন্য;
গ) বাসগৃহ নির্মাণ বা মেরামত অথবা বাসগৃহ বা ফ্ল্যাট ক্রয় অথবা বাসগৃহ নির্মাণের নিমিত্ত জমি ক্রয়ের ব্যয় নির্বাহের জন্য;
ঘ) কোন চাঁদাদাতা বা তাহার স্ত্রীর জীবন বীমার প্রিমিয়াম পরিশোধ করিবার জন্য;
ঙ) কোন চাঁদাদাতা বা তাহার পরিবারের কোন সদস্যের সমুদ্র বা বিমানে ভ্রমণের ব্যয় নির্বাহের জন্য; এবং
চ) কোন চাঁদাদাতা সদস্যের সন্তান-সন্ততির লেখাপড়ার ব্যয় নির্বাহের জন্য।
(২) কান অগ্রিম কোন ক্ষেত্রে সদস্যের হিসাবে রক্ষিত আয়কর মুক্ত চাঁদা ও মুনাফার মোট স্থিতির ৮০% (শতকরা আশি ভাগ) এর অধিক হইবে না, এবং প্রথম গৃহীত অগ্রিম সম্পূর্ণ পরিশোধ না হওয়া পর্যন্ত পরবর্তী কোন অগ্রিম মঞ্জুর করা যাইবে না।
(৩) অগ্রিম হিসাবে গৃহীত অর্থ অনধিক মাসিক সমান ৬০ ষাট কিস্তিতে পরিশোধ করিতে হইবে:
তবে শর্ত থাকে যে, কোন কিস্তি অগ্রিম গ্রহণকারী শ্রমিকের মাসিক মূল মজুরির এক তৃতীয়াংশের অধিক হইবে না।
(৪) অগ্রিম হিসাবে গৃহীত অর্থ সমানভাগে ভাগ করিয়া যত কিস্তিতে মূল অগ্রিম পরিশোধ হইবে, অগ্রিমের সুদ হিসাবে উহার চাইতে একটি অতিরিক্ত কিস্তি পরিশোধ করিতে হইবে।
(৫) এই তহবিলের জমাকৃত অর্থ সদস্যদের অর্থ হিসাবে বিবেচিত হইবে এবং তহবিল হইতে মালিক তাহার প্রতিষ্ঠানের জন্য বা অন্য কোন ব্যবসায়িক উদ্দেশ্যে বা ব্যক্তিগত প্রয়োজনে কোন প্রকার অগ্রিম বা ঋণ গ্রহণ করিতে পারিবেন না।
২৬৭। বোর্ডের কার্যক্রম পরিচালনা
সকল আদেশ এবং দলিলাদি বোর্ডের নামে প্রদত্ত এবং সম্পাদিত হইবে এবং বোর্ড কর্তৃক প্রাধিকারপ্রাপ্ত কোন কর্মকর্তা দ্বারা উক্ত বিষয়াদি প্রত্যায়িত হইতে হইবে।
২৬৮। লংঘন, ইত্যাদির জন্য শাস্তি
(১) যদি কোন ব্যক্তি-
(ক) এই বিধিমালা মোতাবেক প্রদেয় কোন চাঁদা পর্যাপ্ত কারণ ব্যতীত পরিশোধ করিতে ব্যর্থ হন;
(খ) সদস্যের মজুরি বা অন্য পারিশ্রমিক হইতে মালিকের অংশ কর্তন করিয়া থাকেন বা কর্তন করিবার চেষ্টা করেন;
(গ) বিধিমালা মোতাবেক দাখিল করা আবশ্যক বা দাখিল করিতে নির্দেশ দেওয়া হইয়াছে এমন রিটার্ণ, বিবরণী বা অন্য কোন দলিল দাখিল করিতে ব্যর্থ হন বা অস্বীকার করেন;
(ঘ) মিথ্যা রিটার্ণ, বর্ণনা বা দলিল দাখিল করিয়া থাকেন বা মিথ্যা বিবৃতি প্রদান করেন;
(ঙ) এই বিধিমালার অন্য কোন আবশ্যকতা পালন না করিবার বা ভঙ্গ করিবার দায়ে দোষী হন; অথবা
(চ) মালিক কর্তৃক প্রভাব খাটিয়ে বা চাতুরীর মাধ্যমে অগ্রিম বা ঋণ গ্রহণ করেন;
তাহা হইলে তিনি ধারা ২৯৮ অনুযায়ী দন্ডপ্রাপ্ত হইবেন।
(২) ট্রাস্টি বোর্ড তহবিলের অর্থ ব্যাংক সুদের হারের চাইতে কম হারে ঋণ প্রদান করিলে বা মালিককে ব্যবসায়ের কাজে ব্যবহারের অনুমতি প্রদান করিলে বা নিজের লাভে প্রয়োগ করিলে মালিক এবং ট্রাস্টি বোর্ডের সদস্য দন্ডবিধি, ১৮৬০ (১৮৬০ সনের ৫নং আইন) এর ৪০৯ ধারা মোতাবেক দন্ডনীয় হইবেন।
২৬৯। ভবিষ্য তহবিলের প্রযোজ্যতা
এই অধ্যায়ের-
(ক) বিধি ২৩৭ হইতে ২৬৮ এর বিধানাবলি বেসরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযোজ্য হইবে;
(খ) বিধি ২৭০ হইতে ৩০২ এর বিধানাবলি চা-বাগানের ক্ষেত্রে প্রযোজ্য হইবে; এবং
(গ) বিধি ৩০৩ হইতে ৩২৭ এর বিধানাবলি সংবাদপত্র শ্রমিকদের ক্ষেত্রে প্রযোজ্য হইবে।
২৭০। চা-বাগানে বিদ্যমান ভবিষ্য তহবিল
চা-বাগান শ্রমিক ভবিষ্য তহবিল ট্রাস্টি বোর্ড আইনের বিধান মোতাবেক গঠিত হইয়াছে বলিয়া গণ্য হইবে।
২৭১। ভবিষ্য তহবিলে সদস্য হইবার বাধ্যবাধকতা
(১) ধারা ২৬৮(১) এর বিধান অনুসরণ করিয়া শিক্ষাধীন শ্রমিক ব্যতীত চা-বাগানের চাকরিতে এক বৎসর পূর্ণ করিয়াছে এমন প্রত্যেক শ্রমিককে ভবিষ্য তহবিলের সদস্য হইতে হইবে এবং সদস্য হইবার সময় সদস্যের ছবি ও নমিনীর ছবি নিয়ন্ত্রকের কার্যালয়ে দাখিল করিতে হইবে।
(২) কোন শ্রমিকের ভবিষ্য তহবিলের সদস্য হইবার বা সদস্যপদ অব্যাহত রাখিবার বিষয়ে অথবা সদস্য হইবার যোগ্যতা সম্পর্কে কোন প্রশ্ন উত্থাপিত হইলে সেই ক্ষেত্রে ট্রাস্টি বোর্ড সিদ্ধান্ত গ্রহণ করিবে।
(৩) তহবিলের সদস্য হইবার যোগ্যতা অর্জনের ১৫ (পনের) দিনের মধ্যে মালিক সংশ্লিষ্ট শ্রমিককে তাহার মনোনীত ব্যক্তির নামসহ যাবতীয় তথ্য সরবরাহের জন্য নির্দেশ প্রদান করিবেন এবং উক্ত নির্দেশ প্রাপ্তির পরবর্তী ৫ (পাঁচ) কর্ম দিবসের মধ্যে সংশ্লিষ্ট শ্রমিক নির্ধারিত ফরমে তাহার তথ্যাবলি মালিকের নিকট দাখিল করিবেন, যাহা মালিক প্রাপ্ত হইবার ৫ (পাঁচ) দিনের মধ্যে সুপারিশসহ নিয়ন্ত্রকের নিকট প্রেরণ করিবেন:
তবে শর্ত থাকে যে, যেক্ষেত্রে অনুরূপ শ্রমিক ইতিমধ্যেই তহবিলের সদস্য রহিয়াছে, সেই ক্ষেত্রে মালিক, উক্ত ব্যক্তির নিযুক্তির সাত দিনের মধ্যে নিয়ন্ত্রককে রেজিস্টার্ড ডাকযোগে পূর্বতন মালিকের নাম, হিসাব নম্বর এবং অন্যান্য বিবরণ অবহিত করিবেন এবং নিয়ন্ত্রকের নিকট হইতে উহার প্রাপ্তির প্রমাণ সংগ্রহ করিবেন।
(৪) প্রত্যেক মালিক এই বিধিমালা কার্যকর হইবার তারিখ হইতে ৩০(ত্রিশ) দিনের মধ্যে তহবিলের সদস্য হইবার যোগ্যতাসম্পন্ন প্রত্যেক শ্রমিক সম্পর্কে ফরম-৬৭ অনুযায়ী একটি রিটার্ণ নিয়ন্ত্রকের নিকট প্রেরণ করিবেন।
২৭২। হিসাব নম্বর বন্টন
মালিকের নিকট হইতে তহবিলের সদস্য হইবার যোগ্যতাসম্পন্ন শ্রমিকের তথ্য পাইবার পর নিয়ন্ত্রক, যথা শীঘ্র সম্ভব সংশ্লিষ্ট শ্রমিককে বোর্ড কর্তৃক নির্ধারিত পন্থায় ফরম-৬৮ অনুযায়ী একটি হিসাব নম্বর মঞ্জুর এবং উহা মালিককে ও মালিকের মাধ্যমে সংশ্লিষ্ট শ্রমিককে অবহিত করিবেন।
২৭৩। ট্রাস্টি বোর্ডের সভা
(১) সাধারণত ট্রাস্টি বোর্ডের সভা প্রতি ২ (দুই) মাসে অন্তত একবার অনুষ্ঠিত হইবে।
(২) চেয়ারম্যানের সহিত আলোচনাক্রমে নিয়ন্ত্রক ট্রাস্টি বোর্ডের প্রতিটি সভার তারিখ, স্থান ও সময় নির্ধারণ করিবেন এবং উক্ত তারিখের অন্তত ১৪ (চৌদ্দ) দিন পূর্বে ‘আলোচ্য সূচি’সহ সভার নোটিস প্রত্যেক ট্রাস্টির ঠিকানায় রেজিস্ট্রি ডাকযোগে বা নির্ভরযোগ্য সম্ভাব্য অন্য কোন মাধ্যমে প্রেরণ করিবেন, তবে জরুরি সভার ক্ষেত্রে ৭ (সাত) দিনের নোটিশে সভা আহবান করা যাইবে।
(৩) উপ-বিধি (২) এ যাহা কিছুই থাকুক না কেন, ট্রাস্টি বোর্ডের অন্যূন ৫ (পাঁচ) জন সদস্যের নিকট হইতে লিখিতভাবে রিকুইজিশন নোটিস প্রাপ্ত হইলে নিয়ন্ত্রক, চেয়ারম্যানের সহিত আলোচনাক্রমে, উক্ত নোটিস প্রাপ্তির ১৪ (চৌদ্দ) দিনের মধ্যে বোর্ডের সভা আহবান করিবেন।
(৪) চেয়ারম্যান বোর্ডের প্রতিটি সভায় সভাপতিত্ব করিবেন এবং কোন সভায় চেয়ারম্যান অনুপস্থিত থাকিলে উপস্থিত ট্রাস্টিগণ তাহাদের মধ্য হইতে মালিক বা নিরপেক্ষ একজন সদস্যকে সভায় সভাপতিত্ব করিবার জন্য নির্বাচিত করিবেন এবং উক্তরূপে নির্বাচিত ট্রাস্টি সভায় চেয়ারম্যানের সকল ক্ষমতা প্রয়োগ করিতে পারিবেন।
(৫) তহবিল সম্পর্কিত সকল বিষয় বোর্ডের সভায় উত্থাপিত হইবে এবং সভায় উপস্থিত ট্রাস্টিদের সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত গৃহীত হইবে এবং কোন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণে ট্রাস্টিগণ সমানভাবে দ্বিধাবিভক্ত হইয়া পড়িলে চেয়ারম্যানের মতামতের ভিত্তিতে বিষয়টি নিষ্পত্তি করা যাইবে।
(৬) কোন ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণে ভোট গ্রহণের প্রয়োজন হইলে সেই ক্ষেত্রে হাত তুলিয়া ভোট দেওয়া যাইবে এবং উপস্থিত ট্রাস্টিদের সংখ্যাগরিষ্ঠ অংশ গোপন ব্যালটে ভোট গ্রহণের দাবি করিলে চেয়ারম্যান গোপন ব্যালটের ব্যবস্থা করিতে পারিবেন।
২৭৪। সভার কোরাম
(১) ট্রাস্টি বোর্ডের সভায় কোরাম পূর্ণ হইবার জন্য মালিক, শ্রমিক এবং নিরপেক্ষ সদস্যদের মধ্য হইতে অন্তত একজন করিয়া ট্রাস্টিসহ অন্যূন তিনজন ট্রাস্টি উপস্থিত থাকিতে হইবে ।
(২) উপ—বিধি (১) এ যাহা কিছুই থাকুক না কেন, কোন সভায় উপস্থিত ট্রাস্টিদের দ্বারা এক ঘন্টার মধ্যে কোরাম গঠিত না হইলে, সভাটি মুলতবি হইয়া যাইবে এবং মুলতবি সভা পরবর্তী ১০ দিনের মধ্যে অনুষ্ঠিত হইবে এবং যদি উক্ত মুলতবি সভায় পুনরায় কোরাম গঠিত না হয়, তাহা হইলে তৃতীয়বারের সভায় যে কোন সংখ্যক ট্রাস্টির উপস্থিতিই কোরাম হিসাবে গণ্য হইবে।
২৭৫। সভার কার্যবিবরণী
উপস্থিত ট্রাস্টিদের নাম উল্লেখসহ প্রত্যেক সভার কার্যবিবরণী সভা অনুষ্ঠানের পরবর্তী ৭ (সাত) দিনের মধ্যে প্রত্যেক ট্রাস্টিকে প্রেরণ করিতে হইবে, যাহা পরবর্তী বোর্ড সভায় দৃঢ়ীকরণ করিতে হইবে এবং কার্যবিবরণী অনুমোদিত হইবার পরবর্তী ৭ (সাত) দিনের মধ্যে উহা সরকারের নিকট প্রেরণ করিতে হইবে।
২৭৬। ফি ও ভাতা
(১) সরকারি কাজে ভ্রমণের জন্য প্রযোজ্য প্রথম শ্রেণির সরকারি কর্মচারীর সুযোগ—সুবিধা সংক্রান্ত বিধান বোর্ডের চেয়ারম্যানসহ প্রত্যেক ট্রাস্টির ক্ষেত্রে প্রযোজ্য হইবে।
(২) কোন ট্রাস্টি তাহার মালিকের নিকট হইতে কোনরূপ ভ্রমণ ও অন্যান্য ভাতা প্রাপ্ত হইলে তিনি একই ভ্রমণের জন্য বোর্ডের নিকট হইতে কোন ভাতা দাবি করিতে পারিবেন না।
(৩) ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সরকার কর্তৃক নির্ধারিত হারে মাসিক সম্মানী ভাতা প্রাপ্ত হইবেন এবং সদস্যগণ প্রতি সভায় উপস্থিতির জন্য বোর্ড কর্তৃক নির্ধারিত দৈনিক ভাতা প্রাপ্ত হইবেন।
২৭৭। নিয়ন্ত্রকের বেতন, ব্যয় মঞ্জুর ও কর্মচারী নিয়োগের ক্ষমতা
(১) নিয়ন্ত্রক, সরকারের অনুমোদন সাপেক্ষে, ট্রাস্টি বোর্ড কতৃর্ক বিভিন্ন সময়ে নিধার্রিত বেতন—ভাতা প্রাপ্ত হইবেন।
(২) নিয়ন্ত্রক তহবিল পরিচালনার উদ্দেশ্য পূরণকল্পে বোর্ডের পূর্বানুমতি গ্রহণ না করিয়া কোন আকস্মিক ব্যয়, সরবরাহ ও প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয়ের জন্য বাজেটে অর্থ বরাদ্দ সাপেক্ষে ব্যয় মঞ্জুর করিতে পারিবেন:
তবে শর্ত থাকে যে, এইরূপ ব্যয় মঞ্জুরের বিষয়ে বোর্ডের পরবতীর্ সভায় অনুমোদন গ্রহণ করিতে হইবে।
(৩) তহবিলের প্রশাসন দক্ষতার সহিত পরিচালনার জন্য বোর্ড পদ সৃষ্টি করাসহ প্রয়োজনীয় সংখ্যক কর্মকর্তা কর্মচারী নিয়োগ করিতে পারিবে এবং কর্মচারী নিয়োগ করিবার পদ্ধতি, কর্মচারীদের চাকরির শতার্দি এবং বেতন, ভাতা, ইত্যাদি সরকারের অনুমোদনক্রমে বোর্ড কতৃর্ক প্রণীত প্রবিধান দ্বারা নিধার্রিত হইবে।
(৪) নিয়ন্ত্রকের অনুপস্থিতিতে সহকারী নিয়ন্ত্রক প্রশাসনিক দায়িত্বসহ অন্যান্য দায়িত পালন করিবেন।
২৭৮। চাঁদা
(১) দৈনিক, সাপ্তাহিক, পাক্ষিক বা মাসিক যেভাবেই মজুরি প্রদান করা হউক না কেন, সম্পূর্ণ মাসে শ্রমিককে দেয় মূল মজুরির ভিত্তিতে হিসাব করিয়া আইনের অধীন ভবিষ্য তহবিলে পরিশোধযোগ্য চাঁদার হার নিধার্রণ করিতে হইবে।
(২) মালিক সংশ্লিষ্ট শ্রমিকের মজুরি পরিশোধকালে তহবিলের চাঁদা বাবদ অর্থ কর্তন করিয়া উহা নিজের অংশসহ প্রত্যেক মাস শেষ হইবার পরবতীর্ ১৫(পনের) দিনের মধ্যে তহবিলে জমা প্রদানের উদ্দেশ্যে ব্যাংক ড্রাফট বা চেকের মাধ্যমে নিয়ন্ত্রক বরাবরে প্রেরণ করিবেন:
তবে শর্ত থাকে যে, মফস্বলের কোন ব্যাংকের চেকের মাধ্যমে টাকা জমা প্রদান করা হইলে সেই ক্ষেত্রে চেক সংগ্রহের মাশুল বাবদ অর্থ যোগ করিয়া চেক প্রদান করিতে হইবে।
(৩) কোন কারণে বা ভুলবশত কোন মাসে শ্রমিকের দেয় চাঁদা কর্তন না হইয়া থাকিলে পরবতীর্ মাসের মজুরি হইতে উহা কর্তন করা যাইবে এবং অনুরূপভাবে কোন মাসে নির্ধারিত হারের অতিরিক্ত কর্তন করা হইলে উহাও পরবতীর্ মাসের চাঁদা কর্তনের সময় সমন্বয় করা যাইবে।
(৪) কোন বাগানে মৌসুম বহিভূর্ত সময়ে কোন শ্রমিককে প্রদত্ত রিটেইনার ভাতা এই বিধিমালার উদ্দেশ্য পূরণকল্পে মজুরি হিসাবে গণ্য হইবে।
(৫) নিয়ন্ত্রক উপ—বিধি (২) মোতাবেক অর্থ প্রাপ্তির দশ দিনের মধ্যে উহার প্রাপ্তি স্বীকার করিবেন।
(৬) মাস শেষ হইবার পনের দিনের মধ্যে মালিক একটি সামগ্রিক মাসিক প্রতিবেদন নিয়ন্ত্রকের নিকট প্রেরণ করিবেন এবং উক্ত সামগ্রিক প্রতিবেদনে শ্রমিকের মাসিক মূল মজুরি উল্লেখসহ প্রত্যেক শ্রমিকের নিকট হইতে কর্তনকৃত চাঁদা ও উক্ত শ্রমিকের খাতে মালিকের প্রদত্ত অংশ এবং প্রশাসনিক ব্যয় হিসাবে মালিকের প্রদত্ত অর্থের পরিমাণ প্রদর্শন করিতে হইবে।
(৭) ভবিষ্য তহবিলে দেয় চাঁদা বাবদ কোন শ্রমিকের মজুরি হইতে কর্তনকৃত অর্থ নিয়ন্ত্রক প্রাপ্ত না হওয়া পর্যন্ত উহা মালিকের হেফাজতে রহিয়াছে বলিয়া গণ্য হইবে।
২৭৯। সদস্যগণ মালিকের দেয় চাঁদার অংশ পরিশোধ করিবেন না
মালিক ভবিষ্য তহবিলে তাহার নিজের দেয় চাঁদার অংশ সদস্যদের মজুরি হইতে কর্তন করিতে বা অন্য কোনভাবে আদায় করিতে পারিবেন না।
২৮০। রিটার্ণ
ভবিষ্য তহবিলের সদস্য এমন শ্রমিকের মধ্যে যাহাদের পূর্ববর্তী মাসে চাকরির অবসান হইয়াছে তাহাদের একটি তালিকা মালিক প্রত্যেক মাস শেষ হইবার পনের দিনের মধ্যে বোর্ডের নিকট রিটার্ণ আকারে প্রেরণ করিবেন।
২৮১। মালিক কতৃর্ক হিসাবরক্ষণ
প্রত্যেক মালিক ভবিষ্য তহবিলে প্রদত্ত তাহার নিজের অংশ এবং শ্রমিকদের চাঁদার হিসাব বোর্ড কতৃর্ক সময়ে সময়ে নির্দেশিত পদ্ধতি মোতাবেক সংরক্ষণ করিবেন।
২৮২। ভবিষ্য তহবিলের হিসাব
(১) নিয়ন্ত্রক তহবিলে মালিকের ও শ্রমিকদের চাঁদা হিসাবে প্রাপ্ত মোট টাকা বোর্ড কতৃর্ক নিধার্রিত তফসিলি ব্যাংকে “ভবিষ্য তহবিল হিসাব” নামে ব্যাংক একাউন্ট খুলিয়া উহাতে জমা রাখিবেন এবং মালিকের ও শ্রমিকদের চাঁদাসহ মুনাফার হিসাব রেজিস্টারে পৃথকভাবে প্রদর্শিত হইবে।
(২) একটি রাজস্ব হিসাব খুলিতে হইবে যাহাতে সকল মুনাফা ও বিনিয়োগ হইতে প্রাপ্ত অন্যান্য মুনাফা এবং তহবিল বরাবর বাজেয়াপ্ত যে কোন অর্থ পৃথকভাবে জমা হইবে এবং একইভাবে তহবিল হইতে সিকিউরিটি, মূল্য হ্রাস বাবদ কম হওয়া, সিকিউরিটির কর ও মঞ্জুরি বাবদ অর্থ ব্যয় খাতে প্রদর্শিত হইবে।
(৩) পরিচালনা হিসাব নামে একটি পৃথক হিসাব থাকিবে যাহাতে তহবিলের সকল প্রশাসনিক ব্যয়ের হিসাব প্রদর্শিত হইবে।
২৮৩। সদস্যের হিসাব
(১) নিয়ন্ত্রকের অফিসে প্রত্যেক চা—বাগান ভিত্তিক রক্ষিত পৃথক পৃথক রেজিস্টারে প্রত্যেক সদস্যের নামে একটি একাউন্ট খুলিতে হইবে, যাহাতে নিম্নবর্ণিত অর্থ জমা হইবে, যথা:
(ক) তাহার প্রদত্ত চাঁদা;
(খ) সদস্যের অনুকূলে প্রদত্ত মালিকের অংশ; এবং
(গ) বিধি মোতাবেক মুনাফা।
(২) শ্রমিকের চাঁদা এবং মালিকের অংশের সহিত পৃথক পৃথকভাবে মুনাফা জমা করিতে হইবে এবং প্রত্যেক বৎসর শেষ হইবার পূর্বে নিয়ন্ত্রক সদস্যের হিসাবে প্রদর্শিত বিষয়গুলি পরীক্ষা করিবেন এবং কোনরূপ ভ্রান্তি দৃষ্টিগোচর হইলে উহা সংশোধন করিবেন।
২৮৪। তহবিলের অর্থ বিনিয়োগ
(১) তহবিলের সকল অর্থ বোর্ডের সিদ্ধান্তক্রমে তফসিলি ব্যাংকে জমা রাখিতে হইবে এবং উহার অনূূ্যন ৫০% নিম্নবর্ণিত এক বা একাধিক খাতে বিনিয়োগ করা যাইবে, যথা:
(ক) সরকার কতৃর্ক শর্তহীনভাবে নিশ্চয়তা প্রদত্ত মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র ও বন্ড সমূহে ;
(খ) সরকার কতৃর্ক শর্তহীনভাবে নিশ্চয়তা প্রদত্ত তফসিলি ব্যাংকের মেয়াদী আমানতে;
(গ) অন্যান্য কোম্পানির ষ্টক বা ডিবেঞ্চারে যাহার মুনাফার নিশ্চয়তা সরকার প্রদান করিয়াছে;
(ঘ) বাংলাদেশে অবস্থিত স্থাবর সম্পত্তি ক্রয়:
তবে শর্ত থাকে যে, উক্ত সম্পত্তি ইজারাকৃত হইবে না এবং সম্পত্তির মোট মূল্য এক—তৃতীয়াংশের অধিক বা সম্পত্তিটি দালান হইয়া থাকিলে বন্ধকী অর্থের অর্ধেকের অধিক হইবে না।
(২) কোন বিনিয়োগে কোনরূপ অর্থ ব্যয় হইলে বা লোকসান হইয়া থাকিলে উহা রাজস্ব একাউন্টে চার্জ হইবে।
(৩) নিয়ন্ত্রক তহবিলের সম্পদের একটি শ্রেণি বিভক্ত সংক্ষিপ্ত বিবরণ ফরম—৬৯ অনুযায়ী এবং একটি ব্যালান্স শীট (প্রতি বৎসর ৩০শে জুন পর্যন্ত) প্রস্তুত করিবেন এবং উহার কপি সরকারের নিকট পেশ করিবার লক্ষে বার্ষিক রিপোর্টের সহিত সংযুক্ত করিবেন।
২৮৫। পরিচালনা ব্যয়
(১) বোর্ডের ট্রাস্টিদের ফি ও ভাতা, তহবিলের কর্মচারীদের বেতন, ভাতা, ইত্যাদিসহ তহবিলের যাবতীয় প্রশাসনিক ব্যয়, অডিট একাউণ্ট ও আইনগত ব্যয়, ষ্টেশনারী ব্যয়, ফরম, আসবাবপত্র, যানবাহন, ভাড়া, কর ও অন্যান্য যুক্তিসঙ্গত ব্যয় বোর্ডের অনুমোদনক্রমে তহবিলের পরিচালন হিসাব হইতে নিবার্হ করিতে হইবে।
(২) “পরিচালন হিসাব” সহ তহবিলের একাউন্টসমূহ বোর্ড কতৃর্ক নির্দিষ্ট ও নিধার্রিত পন্থায় নিয়ন্ত্রক সংরক্ষণ করিবেন।
২৮৬। হিসাব নিরীক্ষা
(১) তহবিলের বাৎসরিক হিসাব ১৯৯৪ সনের কোম্পানি আইনের বিধান মোতাবেক বোর্ডের সিদ্ধান্তক্রমে নিযুক্ত স্বীকৃত চাটার্ড একাউন্টেট ফার্ম কর্তৃক নিরীক্ষা করিতে হইবে।
(২) উপ—বিধি (১) এর অধীন নিযুক্ত নিরীক্ষক তহবিলের হিসাব নিরীক্ষান্তে যথাযথভাবে স্বাক্ষরিত ও সীলমোহরাঙ্কিত নিরীক্ষা প্রতিবেদনের তিন কপি বোর্ডের নিকট প্রদান করিবেন এবং সরকারের নিকটও উহার একটি কপি প্রেরণ করিবেন।
২৮৭। বাজেট
(১) নিয়ন্ত্রক প্রতি বৎসর জুন মাসের প্রথম পক্ষকালের মধ্যে পরবর্তী বৎসরের জন্য একটি বাজেট প্রস্তুত করিয়া উহা বোর্ডের নিকট পেশ করিবেন যাহাতে সম্ভাব্য চাঁদার পরিমাণ, প্রশাসনিক ব্যয়ের লেভী এবং পরবতীর্ বৎসরের প্রস্তাবিত ব্যয় পৃথক পৃথকভাবে প্রদর্শিত হইবে।
(২) বাজেট প্রণয়নের সময়, তহবিলের সার্বিক ব্যবস্থাপনার খরচ যাহাতে ব্যবস্থাপনার খরচ বাবদ আদায়কৃত অর্থের মধ্যে হইতে নির্বাহ করা যায় সেই ব্যাপারে বিশেষ সাবধানতা অবলম্বন করিতে হইবে এবং বোর্ড যদি কোন ক্ষেত্রে কোন খরচ অপরিহার্য বলিয়া মনে করে তাহা হইলে অনুরূপ খরচের জন্য সরকারের পূর্ব অনুমোদন প্রয়োজন হইবে।
২৮৮। মুনাফা
(১) বৎসরের শেষে রাজস্ব হিসাবের জমা হইতে অর্জিত মুনাফা প্রত্যেক সদস্যের হিসাবে আনুপাতিক হারে জমা করিতে হইবে।
(২) সদস্যদের হিসাবে জমা মোট মুনাফা রাজস্ব খাতে ব্যয় হিসাবে প্রদর্শিত হইবে।
(৩) প্রত্যেক সদস্যের জমাখাতে প্রথম দিন হইতে শুরু করিয়া শেষ দিন পর্যন্ত মুনাফা জমা করিতে হইবে:
তবে শর্ত থাকে যে, সদস্যদের নামে জমা অর্থ যখন প্রদেয় হয়, তখন চলতি মেয়াদের প্রথম দিন হইতে উক্ত অর্থ যে দিন প্রদানের জন্য গ্রহণ করিতে বলা হইবে সেদিনের পূর্ববতীর্ মাস পর্যন্ত অথবা ফেরত প্রদেয় অর্থ পরিশোধযোগ্য হইবার মাসের পরবতীর্ ছয় মাস শেষ হওয়া পর্যন্ত, যাহা পূর্বে হয় সেই পর্যন্ত মুনাফা জমা হইবে:
আরও শর্ত থাকে যে, পরিশোধের দাবির উপর বা আংশিক মেয়াদের উপর মুনাফা পূর্ববতীর্ বৎসরের মুনাফার হারে প্রদান করা হইবে এবং আংশিক মেয়াদের মাসসমূহের জন্য মাসিক হারে জমা হইবে।
(৪) বোর্ড যদি প্রয়োজন মনে করে তাহা হইলে, সদস্য কতৃর্ক জীবন বীমা পলিসিতে প্রদানের জন্য উত্তোলিত অর্থের উপর যেমন সমীচীন মনে করে সেই হারে, অনুরূপ পলিসি প্রিমিয়ামের খরচ মিটানোর জন্য চার্জ ধার্য করিতে পারিবে এবং অনুরূপ ধার্যকৃত চার্জ, বোর্ড কতৃর্ক নিধার্রিত পন্থায় আদায়ের পর, তহবিলের রাজস্ব খাতে জমা হইবে।
২৮৯। নমিনি মনোনয়ন
(১) প্রত্যেক সদস্য তাহার মৃত্যুর ক্ষেত্রে তহবিলে তাহার নামে জমা অর্থ গ্রহণের অধিকার প্রদান করিয়া ফরম—৪১ অনুযায়ী মনোনয়ন প্রদান করিবেন:
তবে শর্ত থাকে যে, সদস্য নাবালক হইলে, সাবালকত্ব প্রাপ্তির পূর্বে তিনি কোন মনোনয়ন প্রদান করিতে পারিবেন না ।
আরও শর্ত থাকে যে, সাবালক হইবার পূর্বেই অনুরূপ নাবালক সদস্যের মৃত্যু হইলে, তহবিলে তাহার নামে জমা সমুদয় অর্থ, আইন মোতাবেক তাহার পরিবারের সদস্যদেরকে প্রদেয় হইবে।
(২) সদস্য ইচ্ছা করিলে তাহার মনোনয়নপত্রে তাহার নামে জমা অর্থ তাহার মনোনীত ব্যক্তিদের মধ্যে তাহার ইচ্ছানুযায়ী হারাহারি অংশে ভাগ করিয়া প্রদান করিতে পারিবেন।
(৩) যে ক্ষেত্রে মনোনয়ন প্রদানের সময় সদস্যের পরিবার থাকে, সেই ক্ষেত্রে পরিবারভুক্ত এক বা একাধিক সদস্যকে মনোনয়ন প্রদান করিতে হইবে এবং অন্যভাবে মনোনয়ন দেওয়া হইলে সেই ক্ষেত্রে অনুরূপ মনোনয়ন বাতিল হইবে।
ব্যাখ্যা।— এই বিধিতে ‘‘পরিবারভুক্ত সদস্য’’ বলিতে পুরুষ সদস্যের ক্ষেত্রে স্ত্রী, বিবাহিত এবং অবিবাহিত সন্তান—সন্ততি, দত্তক পুত্র—কন্যা, সদস্যের উপর নির্ভরশীল পিতা—মাতা এবং সদস্যের মৃত পুত্রের বিধবা স্ত্রী ও সন্তানগণ এবং মহিলা সদস্যের ক্ষেত্রে স্বামী, বিবাহিত এবং অবিবাহিত সন্তান—সন্ততি, দত্তক পুত্র—কন্যা, স্বামীর অথবা সদস্যের উপর নির্ভরশীল পিতা—মাতা এবং সদস্যের মৃত পুত্রের বিধবা স্ত্রী ও ন্তানগণকে বুঝাইবে।
(৪) মনোনীত কোন ব্যক্তি যদি সদস্যের পূর্বেই মারা যান, সেই ক্ষেত্রে উক্ত সদস্য পুনরায় মনোনয়ন প্রদান করিতে পারিবেন ।
(৫) এই বিধিমালা মোতাবেক প্রদত্ত মনোনয়ন সদস্য কতৃর্ক যে কোন সময় পরিবর্ত করা যাইবে।
(৬) কোন মনোনয়ন এবং উহার কোন পরিবর্তন নিয়ন্ত্রক যে তারিখে উহা প্রাপ্ত হইবেন সেই তারিখ হইতে কার্যকর হইবে ।
২৯০। জীবন বীমা পলিসিতে অর্থ প্রদান
(১) কোন সদস্যের নামে তহবিলে বিগত বৎসরের হিসাবে তাহার চাঁদা এবং উহার মুনাফাসহ যে পরিমাণ অর্থ জমা হইয়াছে জীবন বীমা পলিসিতে অর্থ প্রদানের জন্য, অনধিক সেই পরিমাণ অর্থ বার মাসে অনধিক একবার উত্তোলন করা যাইবে:
তবে শর্ত থাকে যে, নিয়ন্ত্রকের নিকট তৎকতৃর্ক নিধার্রিত ফরমে প্রস্তাবিত জীবন বীমা পলিসির বিস্তারিত বিবরণ দাখিল না করা পর্যন্ত এবং নিয়ন্ত্রক কতৃর্ক উহা যথোপযুক্ত হিসাবে গৃহীত না হওয়া পর্যন্ত কোন অর্থ উঠাইবার অনুমতি প্রদান করা যাইবে না এবং প্রিমিয়াম বা চাঁদা বাবদ প্রকৃতপক্ষে প্রদেয় অর্থের অপেক্ষা অধিক অর্থ উত্তোলনের অনুমতি দেওয়া যাইবে না:
আরও শর্ত থাকে যে, উক্তরূপ অর্থ উত্তোলনের জন্য অনুমতি দেওয়া হইলে, নিয়ন্ত্রক সরাসরি বীমা কেম্পানীকে সেই অর্থ প্রদান করিবেন এবং অনুরূপ পরিশোধের রসিদ গ্রহণ করিবেন।
(২) নূতন পলিসির ক্ষেত্রে প্রথম প্রিমিয়াম পাইবার পর বীমা কোম্পানি বোর্ডের অনুকূলে স্বত্ব নিয়োগের টোকসহ বীমা পলিসিটি জমা করিবে এবং নিয়ন্ত্রক উক্ত স্বত্ব নিয়োগের টোক এবং উহার উপর সদস্যের স্বাক্ষর গ্রহণ করিয়া পলিসিটি নিরাপদ হেফাজতে সংরক্ষণ করিবেন।
(৩) তহবিল হইতে পলিসি বাবদ প্রথম টাকা উঠাইবার তিন মাসের মধ্যে উক্ত পলিসি, উত্তোলিত অর্থের জামানত স্বরূপ, বোর্ডের নামে স্বত্ব নিয়োগ করিতে হইবে এবং উহা নিয়ন্ত্রকের নিকট হস্তান্তর করিতে হইবে।
(৪) পুরাতন পলিসি বাবদ টাকা উত্তোলনের অনুমতি প্রদানের পূর্বে নিয়ন্ত্রককে, বীমা কোম্পানির নিকট বিষয়টি প্রেরণ করিয়া উক্ত পলিসির ব্যাপারে পূর্বে কোন স্বত্ব নিয়োগ করা হইয়াছে কিনা বা পলিসিটি সম্পূর্ণ দায়মুক্ত কিনা এই সম্পর্কে সন্তুষ্ট হইতে হইবে।
(৫) নিয়ন্ত্রকের পূর্ব অনুমোদন ব্যতীত পলিসির কোন শর্ত পরিবর্তন বা কোন নূতন পলিসি দ্বারা উহার প্রতিস্থাপন করা যাইবে না এবং পলিসির শর্ত পরিবর্তন বা নূতন পলিসির বিষয়ে বিস্তারিত বর্ণনা নিয়ন্ত্রকের নিকট তৎকতৃর্ক নিধার্রিত উপায়ে দাখিল করিতে হইবে।
(৬) যেক্ষেত্রে পলিসির স্বত্ব নিয়োগ এবং উহা অর্পণ না করা হয়, সেই ক্ষেত্রে উক্ত পলিসি বাবদ টাকা উত্তোলন করিয়া থাকিলে, সদস্যকে সঙ্গে সঙ্গে শতকরা পাঁচ ভাগ হারে উক্ত টাকার উপর চার্জসহ সেই টাকা জমা করিতে হইবে, অন্যথায় নিয়ন্ত্রক সদস্যের মজুরি হইতে উক্ত অর্থ তৎকর্তৃক নিধার্রিত কিস্তি অনুযায়ী কর্তন করিবার নির্দেশ প্রদান করিবেন।
(৭) এই বিধি মোতাবেক গ্রহণীয় পলিসি সদস্যের নিজের জীবনের উপর কার্যকর হইবে এবং সদস্য কতৃর্ক বোর্ডের নিকট আইনানুগ স্বত্ব নিয়োগ করা যাইবে।
২৯১। বোনাস হইতে উত্তোলিত অর্থ সঞ্চয়
(১) পলিসি স্বক্রিয় থাকা অবস্থায় পলিসির শর্ত মোতাবেক সদস্য কর্তৃক বোনাসের অর্থ উত্তোলন ঐচ্ছিক হইয়া থাকিলে, সদস্য উক্ত বোনাসের অর্থ উত্তোলন করিতে পারিবেন এবং পলিসির শর্ত মোতাবেক বোনাসের অর্থ উত্তোলনে সদস্যকে বাধা প্রদান করা যাইবে না।
(২) বোনাসের অর্থ উত্তোলনের স্বার্থে সদস্যকে উহা তহবিলে জমা প্রদান করিতে হইবে ও উক্ত উত্তোলিত অর্থের বিপরীতে সমন্বয় করিতে হইবে, অথবা সদস্য যদি উহা জমা করিতে ব্যর্থ হন, সেই ক্ষেত্রে নিয়ন্ত্রক, তৎকতৃর্ক নিধার্রিত কিস্তিতে সদস্যের মজুরি হইতে উহা কর্তন করিবার নির্দেশ প্রদান করিবেন।
(৩) বোর্ডের নিকট স্বত্ব নিয়োজিত কোন পলিসি যদি পরিপক্ক হয় বা সদস্যের চাকরি ত্যাগের পূর্বে যদি অন্যভাবে অর্থ প্রাপ্য হয়, সেই ক্ষেত্রে বোর্ড উক্ত চুক্তিকৃত অর্থ প্রাপ্য বোনাসসহ আদায় করিবে এবং সদস্যের নামে তহবিলে জমা খাতে উক্ত অর্থ জমা করিবে।
২৯২। পলিসিসমূহের পুনঃস্বত্ব নিয়োগ
(১) যেইক্ষেত্রে কোন সদস্য
(ক) বয়স অথবা চাকরির দৈর্ঘ্যের কারণে অবসর গ্রহণ করেন;
(খ) সম্পূর্ণর্ স্থায়ী দৈহিক অক্ষমতা বা মানসিক অসামর্থতার কারণে অবসর গ্রহণ করেন;
(গ) বোর্ড কর্তৃক অথবা বোর্ডের প্রাধিকারপ্রাপ্ত হইয়া নিয়ন্ত্রক কতৃর্ক তহবিলে তাহার নামে জমা অর্থ উত্তোলনের অনুমতি প্রাপ্ত হন;
(ঘ) বোর্ড কতৃর্ক অথবা বোর্ডের প্রাধিকারপ্রাপ্ত হইয়া নিয়ন্ত্রক কতৃর্ক তহবিলে তাহার নামে জমা অর্থ উত্তোলন এবং পুনরায় জমা করিয়া থাকেন, সেই ক্ষেত্রে বোর্ড পলিসিটি সদস্যের নামে পুনঃস্বত্ব নিয়োগের বিষয়ে লিখিত ও স্বাক্ষরিত নোটিসসহ সদস্যের নিকট হস্তাস্তর করিবে।
(২) চাকরি ত্যাগের পূর্বেই যদি কোন সদস্য মৃত্যুবরণ করেন তাহা হইলে বোর্ড সেই ক্ষেত্রে উক্ত সদস্যের মনোনীত ব্যক্তিকে (যদি থাকে) অথবা আইনত উহা পাইতে পারেন এমন ব্যক্তিকে পলিসিটি পুনঃস্বত্ব নিয়োগ করিবে এবং পলিসিটি বীমা কোম্পানিকে পলিসির ব্যাপারে পুনঃস্বত্ব নিয়োগের লিখিত স্বাক্ষরিত নোটিসসহ উক্ত মনোনীত বা অনুরূপ ব্যক্তির নিকট হস্তাস্তর করিবে।
২৯৩। তহবিলে জমা অর্থ পরিশোধের শর্ত
(১) নিম্নবর্ণিত ক্ষেত্রে একজন সদস্য তহবিলে তাহার নামে জমা সমুদয় অর্থ উত্তোলন করিতে পারিবেন, যথা:
(ক) বাগানের চাকরি হইতে আইন মোতাবেক স্বাভাবিকভাবে অবসর গ্রহণ করিলে;
(খ) যোগ্য চিকিৎসক কতৃর্ক যথাযথ প্রত্যয়ন সাপেক্ষে সম্পূর্ণ দৈহিক অক্ষমতা বা মানসিক অসামর্থতার কারণে কাজ করিতে অক্ষমতার দরুণ অবসর গ্রহণ করিলে:
তবে শর্ত থাকে যে, যে কোন অবসরগ্রহণকারী সদস্য অবসর গ্রহণের তিন মাস পর তাহার জমাকৃত অর্থ উত্তোলন করিতে পারিবেন।
(২) অবসর গ্রহণ ব্যতীত অন্য ক্ষেত্রে, কোন সদস্য তাহার আবেদনের তারিখে আইন প্রযোজ্য এমন অন্য কোন বাগানে অনধিক তিন মাস লাগাতার চাকরিবিহীন থাকিলে, বোর্ড কতৃর্ক প্রাধিকারপ্রাপ্ত হইয়া থাকিলে নিয়ন্ত্রক উক্ত সদস্যের নামে তহবিলে জমা অর্থ উত্তোলনের অনুমতি প্রদান করিতে পারিবে।
(৩) কোন সদস্যের স্বেচ্ছায় অবসর গ্রহণের ক্ষেত্রে:
(ক) তহবিলে তাহার সদস্য পদের মেয়াদ তিন বৎসরের কম হইলে মুনাফাসহ মালিকের অংশের শতকরা ৫০ভাগ তহবিলে বাজেয়াপ্ত হইবে;
(খ) তহবিলে তাহার সদস্য পদ তিন বৎসরের অধিক কিন্তু পাঁচ বৎসরের কম হইলে মালিকের অংশের শতকরা ২৫ ভাগ বাজেয়াপ্ত হইবে;
(গ) পাঁচ বৎসরের অধিক কিন্তু দশ বৎসরের কম হইলে মালিকের অংশ ১৫% বাজেয়াপ্ত হইবে।
(৪) উপ—বিধি (৩) মোতাবেক কোন সদস্য টাকা উত্তোলন করিবার পর তিনি পুনরায় বাগানের কাজে চাকরি গ্রহণ করিলে তাহাকে নূতন সদস্য হিসাবে তহবিলে যোগদান করিতে হইবে।
(৫) তহবিলে বাজেয়াপ্তকৃত কোন অর্থ মালিককে ফেরত প্রদান করা হইবে না, উহা তহবিলের রাজস্ব খাতে জমা হইবে।
(৬) ভবিষ্য তহবিল কার্যালয় হইতে অবসরপ্রাপ্ত সদস্যদের পরিশোধিত অর্থ বাগান কতৃর্পক্ষ ক্রসড চেকের মাধ্যমে প্রাপককে প্রদান করিবে এবং পরবর্তী ৭ (সাত) দিনের মধ্যে প্রাপকের প্রাপ্তি স্বীকারপত্র নিয়ন্ত্রকের নিকট প্রেরণ করিবে।
২৯৪। সদস্যের হিসাব স্থানান্তর
যদি কোন সদস্য এক বাগান হইতে চাকরি ত্যাগ করিয়া বা অন্য কোনভাবে চাকরির অবসানের পরে অন্য কোন বাগানে কাজে যোগদান করিয়া থাকেন এবং তিনি তহবিলে তাহার জমাকৃত অর্থ উত্তোলন না করিয়া থাকেন তাহা হইলে তাহার আবেদনের প্রেক্ষিতে নিয়ন্ত্রক তাহার সদস্যপদ অব্যাহত রাখিতে পারিবেন এবং উক্ত শ্রমিক ধারা ২৬৮(১) মোতাবেক যে তারিখ হইতে নূতন বাগানের শ্রমিক হিসাবে তহবিলের সদস্যপদ লাভের অধিকারী হইবেন সেই তারিখ হইতে উক্ত শ্রমিকের হিসাব নূতন বাগানের রেজিস্ট্রারে স্থানান্তর করিবেন এবং এইরূপ ক্ষেত্রে শ্রমিকের পূর্বের জমার উপরে সুদ জমা অব্যাহত থাকিবে।
২৯৫। মৃত সদস্যের জমা অর্থ প্রদান
তহবিলের অর্থ প্রদেয় হইবার পূর্বেই অথবা প্রদেয় হইবার পর কিন্তু প্রদানের পূর্বেই কোন সদস্যের মৃত্যু হইলে—
(ক) সদস্যের নামে জমা অর্থ মনোনয়ন মোতাবেক মনোনীত ব্যক্তি বা ব্যক্তিবর্গকে প্রদেয় হইবে; অথবা
(খ) যদি মনোনয়ন বিদ্যমান না থাকে বা যদি মনোনয়নটি তহবিলে জমার কোন অংশের উপর প্রযোজ্য না হইয়া থাকে, সেই ক্ষেত্রে তহবিলে জমা সমুদয় অর্থ মৃত ব্যক্তির পারিবারিক আইন অনুযায়ী তাহার পরিবারের সদস্যদেরকে প্রদেয় হইবে।
২৯৬। চাকরিচ্যূত সদস্যের অর্থ পরিশোধ
টারমিনেশন, ডিসচার্জ, ছাঁটাই বা বরখাস্ত হইলেও তহবিলে কোন শ্রমিকের নামে জমাকৃত অর্থ হইতে তাহাকে বঞ্চিত করা যাইবে না।
২৯৭। ভবিষ্য তহবিলে অর্থ পরিশোধ
(১) কোন সদস্যের হিসাব বন্ধ করিবার ক্ষেত্রে প্রদেয় অর্থের কোন অংশের বিষয়ে বিরোধ বা সন্দেহের সৃষ্টি হইলে, যে অংশের ব্যাপারে কোন বিরোধ বা সন্দেহ নাই সেই অংশ নিয়ন্ত্রক ৩ (তিন) মাসের মধ্যে প্রদান করিবেন এবং অবশিষ্ট অংশ ৬ (ছয়) মাসের মধ্যে সমন্বয়পূর্বক প্রদান করিবেন।
(২) এই বিধিমালা মোতাবেক অর্থ প্রদেয় হইতেছে এমন ব্যক্তি যদি নাবালক বা উন্মাদ হইয়া থাকেন এবং তাহার সম্পত্তির জন্য এঁধৎফরধহং ধহফ ডধৎফং অপঃ, ১৮৯০ (অপঃ ঘড়. ঠওওও ড়ভ ১৮৯০) মোতাবেক অভিভাবক নিযুক্ত করা হইয়া থাকে অথবা খঁহধপু অপঃ, ১৯১২ (অপঃ ঘড়. ওঠ ড়ভ ১৯১২) মোতাবেক ব্যবস্থাপক নিযুক্ত হইয়া থাকে, সেই ক্ষেত্রে অর্থ উক্ত অভিভাবক বা ব্যবস্থাপককে প্রদান করিতে হইবে।
(৩) যেক্ষেত্রে অনুরূপ অভিভাবক বা ব্যবস্থাপক নিয়োগ করা হয় নাই সেই ক্ষেত্রে প্রদেয় অর্থের পরিমাণ ৩০,০০০ (ত্রিশ হাজার) টাকার অধিক না হইলে নিয়ন্ত্রক, ৩০,০০০ (ত্রিশ হাজার) টাকার অধিক যে কোন পরিমাণ অর্থ বোর্ডের সিদ্ধান্তক্রমে চেয়ারম্যান যাহাকে উক্ত নাবালক বা উন্মাদ প্রতিনিধিত্বকারী ব্যক্তি হিসাবে উপযুক্ত মনে করিবেন তাহাকে প্রদান করিবেন।
(৪) এই বিধি মোতাবেক অর্থ পাইতে আগ্রহী ব্যক্তিকে বাগান ব্যবস্থাপকের মাধ্যমে নিয়ন্ত্রকের নিকট নির্ধারিত ফরমে লিখিত নোটিস প্রেরণ করিতে হইবে।
(৫) যে ব্যক্তিকে অর্থ প্রদেয় হইবে তাহার ইচ্ছানুযায়ী নিয়ন্ত্রক উক্ত অর্থের ব্যাংক ড্রাফট বা পে—অর্ডার সংশ্লিষ্ট বাগান ব্যবস্থাপকের মাধ্যমে প্রদান করিবেন।
২৯৮। সদস্যের হিসাবের বার্ষিক বিবরণী
(১) প্রত্যেক বৎসর শেষ হইবার পরবর্তী ৬ (ছয়) মাসের মধ্যে নিয়ন্ত্রক প্রত্যেক সদস্যকে তাহার সর্বশেষ নিয়োগকর্তার মাধ্যমে, তহবিলে বৎসরের শুরুতে প্রারম্ভিক স্থিতি, বৎসরে প্রদত্ত চাঁদার পরিমাণ, বৎসরের শেষে জমাকৃত মুনাফা এবং বৎসরের শেষ স্থিতির পরিমাণ উল্লেখ করিয়া একটি লিখিত ও স্বাক্ষরিত বিবরণী সরবরাহ করিবেন।
(২) সদস্যগণ উক্ত বার্ষিক হিসাব সম্পর্কে নিজেরা নিশ্চিত হইবেন এবং কোন ত্রুটি থাকিলে বিবরণ পাইবার ৩ (তিন) মাসের মধ্যে উহা সংশোধনের জন্য নিয়ন্ত্রকের নিকট ফেরত পাঠাইবেন।
(৩) নিয়ন্ত্রক বিবরণীটি প্রয়োজনীয় যাচাই করিয়া ত্রুটি থাকিলে উহা সংশোধনপূর্বক পরবর্তী ১০ (দশ) দিনের মধ্যে পুনরায় একটি বিবরণী সদস্যকে প্রদান করিবেন।
২৯৯। তহবিলের কার্যপদ্ধতির উপর বার্ষিক প্রতিবেদন
(১) বোর্ড, প্রতি বৎসর ৩০ সেপ্টেম্বরের মধ্যে পূর্ববতীর্ বৎসরে তহবিলের কার্যপদ্ধতি সম্পর্কে সরকারের নিকট একটি প্রতিবেদন দাখিল করিবে।
(২) যে সকল বাগানের শ্রমিকগণ তহবিলের সদস্য হইয়াছেন, উক্ত বাগানের মালিককে বিনামূল্যে উক্ত প্রতিবেদনের একটি অনুলিপি প্রেরণ করিতে হইবে।
৩০০। বোর্ডের কার্যক্রম পরিচালনা
সমস্ত আদেশ এবং দলিলাদি বোর্ডের নামে প্রদত্ত এবং সম্পাদিত হইবে এবং নিয়ন্ত্রক বা বোর্ড কতৃর্ক প্রাধিকারপ্রাপ্ত কোন কর্মকর্তা কতৃর্ক উহা প্রত্যায়িত হইতে হইবে।
৩০১। নির্দেশাবলী জারির ক্ষমতা
আইন এবং এই বিধিমালার উদ্দেশ্য পূরণকল্পে বা তহবিলে সদস্য পদের পরিসমাপ্তিতে জমাকৃত অর্থ সদস্যদের পরিশোধ করাসহ তহবিলের পরিচালনার বিষয়ে কোন সংকট নিরসনের উদ্দেশ্যে সরকার সময়ে সময়ে বোর্ডকে নির্দেশনা প্রদান করিবে।
৩০৩। সংবাদপত্র প্রতিষ্ঠানে ভবিষ্য তহবিল গঠন ও বিধি প্রণয়ন
(১) প্রত্যেক সংবাদপত্র প্রতিষ্ঠানে ধারা ২৭৩ মোতাবেক বাধ্যতামূলকভাবে ভবিষ্য তহবিল গঠন করিতে হইবে এবং কোন প্রতিষ্ঠানের নিজস্ব অনুমোদিত চাকরি বিধিমালার অবর্তমানে বিধি ৩০৩ হইতে ৩২৫ দ্বারা উহা পরিচালিত হইবে।
(২) ভবিষ্য তহবিল পরিচালনার উদ্দেশ্যে ধারা ২৬৪ অনুযায়ী একটি ট্রাস্টি বোর্ড গঠনের উদ্যোগ গ্রহণ করিতে হইবে।
৩০২। লংঘন, ইত্যাদির জন্য শাস্তি
(১) যদি কোন ব্যক্তি
(ক) সদস্য হইবার যোগ্য শ্রমিকের সদস্যভূক্তির মনোনয়ন নিয়ন্ত্রকের দপ্তরে প্রেরণ না করেন;
(খ) সদস্যের মজুরি বা অন্য পারিশ্রমিক হইতে মালিকের অংশ কর্তন করিয়া থাকেন বা কর্তন করিবার চেষ্টা করেন;
(গ) এই বিধিমালা মোতাবেক দাখিল করা আবশ্যক বা দাখিল করিতে নির্দেশ দেওয়া হইয়াছে এমন রিটার্ন, বিবরণী বা অন্য কোন দলিল দাখিল করিতে ব্যর্থ হন বা অস্বীকার করেন;
(ঘ) মিথ্যা রিটার্ন, বর্ণনা বা দলিল দাখিল করিয়া থাকেন বা মিথ্যা বিবৃতি প্রদান করেন;
(ঙ) বোর্ড বা সরকারের কোন কর্মকতার্কে তাহার দায়িত্ব পালনে বাধা প্রদান করেন বা অনুরূপ কোন কর্মকতার্ কতৃর্ক পরিদর্শনের জন্য কোন রেকর্ড হাজির করিতে ব্যর্থ হন;
(চ) এই বিধিমালার অন্য কোন আবশ্যিকতা পালন না করিবার বা ভঙ্গ করিবার দরুন দোষী সাব্যস্ত হন;
তাহা হইলে তিনি ধারা ২৯৮ অনুযায়ী দন্ড প্রাপ্ত হইবেন।
(২) ট্রাস্টি বোর্ড তহবিলের অর্থ ব্যাংক সুদের হারের চাইতে কম হারে ঋণ প্রদান করিলে বা মালিককে ব্যবসায়ের কাজে ব্যবহারের অনুমতি প্রদান করিলে বা নিজের লাভে প্রয়োগ করিলে মালিক এবং ট্রাস্টি বোর্ডের সদস্য দন্ডবিধি, ১৮৬০ (১৮৬০ সনের ৫নং আইন) এর ধারা ৪০৯ মোতাবেক দন্ডনীয় হইবেন।
৩০৪। তহবিলে শ্রমিকদের অংশগ্রহণ
(১) প্রতিষ্ঠানের চাকরিতে ২ (দুই) বৎসর মেয়াদ পূর্ণ হইয়াছে এমন সকল শ্রমিক ও কর্মচারীকে ভবিষ্য তহবিলে সদস্য হইতে হইবে।
(২) কোন শ্রমিক ভবিষ্য তহবিলের সদস্য হইবার বা সদস্যপদ অব্যাহত রাখিবার ব্যাপারে অথবা সদস্য হইবার তারিখ সম্পর্কে কোন প্রশ্ন উত্থাপিত হইলে সেই সম্পর্কে বোর্ড সিদ্ধান্ত গ্রহণ করিবে:
তবে শর্ত থাকে যে, উপ—বিধি (১) এ উল্লিখিত ২ (দুই) বৎসর সময়ের মধ্যে
(ক) বেআইনী লক—আউট, আইনসম্মত ধর্মঘট, লে—অফের দিনসমূহ;
(খ) সাপ্তাহিক ছুটি, পীড়া ছুটি, নৈমিত্তিক ছুটি বা অনুমোদিত যে কোন ছুটি বা অবকাশের দরুণ চাকরিতে ছেদ; অথবা
(গ) মহিলা শ্রমিক বা কর্মচারীদের ক্ষেত্রে অনধিক ১৬ (ষোল) সপ্তাহের মাতৃত্ব ছুটি, ইত্যাদি সময়ে উক্ত শ্রমিক প্রতিষ্ঠানে কাজ করিয়াছেন বলিয়া গণ্য হইবে।
(৩) তহবিলের সদস্য হইবার অধিকারী অথবা সদস্য হওয়া প্রয়োজন হইলে সংশ্লিষ্ট শ্রমিককে মনোনীত ব্যক্তির নামসহ যাবতীয় তথ্য সরবরাহের জন্য মালিক নির্দেশ প্রদান করিবেন এবং সংশ্লিষ্ট শ্রমিকগণ উক্ত নির্দেশ মোতাবেক তথ্য সরবরাহ করিবেন।
(৪) মালিক উপ—বিধি (৩) এর অধীন প্রাপ্ত তথ্যসমূহ বোর্ডের নিকট প্রেরণ করিবেন।
(৫) প্রত্যেক মালিক এই বিধিমালা কার্যকর হইবার তারিখ হইতে ৩০ (ত্রিশ) দিনের মধ্যে তহবিলের সদস্য হইবার যোগ্যতাসম্পন্ন প্রত্যেক শ্রমিক সম্পর্কে ফরম—৬৭ অনুযায়ী একটি রিটার্ন নিয়ন্ত্রকের নিকট প্রেরণ করিবেন।
৩০৫। হিসাব নম্বর বন্টন
ট্রাস্টি বোর্ড প্রত্যেক সদস্যকে উহা কতৃর্ক নিধার্রিত পদ্ধতিতে ফরম—৬৮ অনুযায়ী একটি হিসাব নম্বর মঞ্জুর করিবে এবং সদস্যকে উক্ত হিসাব নম্বর অবহিত করিবে।
৩০৬। বোর্ডের সচিব
ট্রাস্টি বোর্ডের সদস্যগণ চেয়ারম্যান ব্যতীত অন্যান্য ট্রাস্টিদের মধ্য হইতে একজনকে সদস্য—সচিব হিসাবে নিযুক্ত করিবেন।
৩০৭। ট্রাস্টি বোর্ডের সভা
(১) চেয়ারম্যানের সহিত আলোচনাক্রমে সচিব ট্রাস্টি বোর্ডের প্রতিটি সভার তারিখ, স্থান ও সময় নিধার্রণ করিবেন এবং উক্ত তারিখের অন্তত ৭ (সাত) দিন পূর্বে প্রত্যেক ট্রাস্টির ঠিকানায় উক্ত সভার নোটিস ‘আলোচ্য সূচিসহ’ রেজিস্ট্রি ডাকযোগে বা ট্রাস্টিগণের নিকট গ্রহণযোগ্য অন্য পন্থায় প্রেরণ করিবেন:
তবে শর্ত থাকে যে, জরুরি সভার ক্ষেত্রে প্রত্যেক ট্রাস্টিকে ৩ (তিন) দিন পূর্বে নোটিস প্রদান করা যাইবে।
(২) চেয়ারম্যান বোর্ডের সভায় সভাপতিত্ব করিবেন।
(৩) কোন সভায় চেয়ারম্যান অনুপস্থিত থাকিলে উপস্থিত ট্রাস্টিগণ তাহাদের মধ্য হইতে একজনকে সভায় সভাপতিত্ব করিবার জন্য মনোনীত করিবেন এবং তিনি সভায় চেয়ারম্যানের সকল ক্ষমতা প্রয়োগ করিবেন।
(৪) মালিক পক্ষের একজন প্রতিনিধিত্বকারী ও শ্রমিক পক্ষের প্রতিনিধিত্বকারী একজন ট্রাস্টিসহ অনধিক ৩ (তিন) জন ট্রাস্টি উপস্থিত না হইলে বোর্ডের সভার কোরাম হইবে না।
(৫) কোন সভায় নির্ধারিত সময়ের ১ (এক) ঘন্টার মধ্যে কোরাম গঠিত না হইলে, সভা মুলতবি হইয়া যাইবে এবং পরবর্তী ১০ (দশ) দিনের মধ্যে মুলতবি সভা অনুষ্ঠিত হইবে।
(৬) যদি মুলতবি সভায় পুনরায় কোরাম গঠিত না হয়, সেই ক্ষেত্রে তৃতীয়বারের মত একইভাবে সভাটি মুলতবি হইবে এবং উক্ত পরবতীর্ মুলতবি সভায় যে কোন সংখ্যক ট্রাস্টির উপস্থিতিই কোরাম হিসাবে গণ্য হইবে।
(৭) ভবিষ্য তহবিল সংক্রান্ত সকল বিষয় বোর্ডে উত্থাপিত হইবে এবং সভায় উপস্থিত ট্রাস্টিদের সংখ্যাগরিষ্ঠ ভোটে সকল বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হইবে।
(৮) কোন বিষয়ে উভয় পক্ষের সমসংখ্যক ভোট প্রদত্ত হইলে চেয়ারম্যান নিণার্য়ক বা কাষ্টিং ভোট প্রদান করিবেন।
(৯) কোন বিষয়ে হাত তুলিয়া ভোট প্রদান করা যাইবে, তবে উপস্থিত ট্রাস্টিদের সংখ্যাগরিষ্ঠ অংশ ব্যালটে ভোট গ্রহণের দাবি জানাইলে ভোট গোপন ব্যালটে অনুষ্ঠিত হইবে।
৩০৮। সভার কার্যবিবরণী
অন্যান্য বিষয়ের মধ্যে উপস্থিত ট্রাস্টিদের নাম উল্লেখসহ প্রত্যেক সভার কার্যবিবরণী পরবতীর্ সভার অন্তত ৭ (সাত) দিন পূর্বে প্রত্যেক ট্রাস্টি ও সরকারের নিকট প্রেরণ করিতে হইবে এবং কার্যবিবরণী পরবতীর্ সভায় দৃঢ়ীকরণ করিতে হইবে।
৩০৯। চাঁদা
(১) মূল মজুরির ৮% ভবিষ্য তহবিলে চাঁদা হিসাবে কর্তন করিতে হইবে।
(২) মালিক সংশ্লিষ্ট শ্রমিকের মজুরি পরিশোধের পূর্বে ভবিষ্য তহবিলের চাঁদার টাকা কর্তন করিয়া সমপরিমাণ নিজের চাঁদাসহ প্রত্যেক মাস শেষ হইবার ১৫ (পনের) দিনের মধ্যে ব্যাংক ড্রাফট বা চেকের মাধ্যমে তহবিলে জমা প্রদান করিবেন।
(৩) মাস শেষ হইবার ১৫ (পনের) দিনের মধ্যে মালিক একটি সামগ্রিক মাসিক প্রতিবেদন বোর্ডের নিকট প্রেরণ করিবেন এবং উক্ত সামগ্রিক প্রতিবেদনে প্রত্যেক শ্রমিকের নিকট হইতে আদায়কৃত অর্থের পরিমাণ ও উক্ত শ্রমিকের খাতে মালিকের প্রদত্ত চাঁদার পরিমাণ উল্লেখ করিতে হইবে।
৩১০। চলতি হিসাব
(১) সচিব মালিকের নিকট হইতে প্রাপ্ত ব্যাংক ড্রাফট বা চেক বোর্ড কতৃর্ক নিধার্রিত তফসিলি ব্যাংকে জমা করিবেন।
(২) ট্রাস্টি বোর্ডের ৩ (তিন) জন সদস্যের যৌথ স্বাক্ষরে হিসাব পরিচালিত হইবে।
(৩) উপ—বিধি (২) এ উল্লিখিত সদস্যগণের মধ্যে কমপক্ষে একজন শ্রমিক পক্ষের সদস্য থাকিবে।
৩১১। রিটার্ন
প্রত্যেক মাস শেষ হইবার ১৫ (পনের) দিনের মধ্যে প্রত্যেক মালিক বোর্ডের নিকট একটি রিটার্ন প্রেরণ করিবেন যাহাতে−
(ক) পূর্ববতীর্ মাসে যে সকল শ্রমিক তহবিলের সদস্য হইবার যোগ্যতা অর্জন করিয়াছে তাহাদের পূর্ণ বিবরণ সম্বলিত একটি তালিকা থাকিবে; এবং
(খ) কোন সদস্য পূর্ববতীর্ মাসে মালিকের চাকরি ত্যাগ করিয়া থাকিলে, বোর্ড কতৃর্ক নিধার্রিত ফরমে তাহার বা তাহাদের নামের পৃথক তালিকা থাকিবে।
৩১২। মালিক কর্তৃক হিসাব সংরক্ষণ
প্রত্যেক মালিক ভবিষ্য তহবিলে প্রদত্ত তাহার নিজের চাঁদা এবং শ্রমিকদের চাঁদার হিসাব বোর্ড কতৃর্ক সময়ে সময়ে নির্দেশিত পদ্ধতিতে সংরক্ষণ করিবেন।
৩১৩। ভবিষ্য তহবিলের হিসাব
তহবিলে মালিকের ও শ্রমিকদের চাঁদা হিসাবে প্রাপ্ত মোট টাকা “ভবিষ্য তহবিল হিসাব” নামে ব্যাংক হিসাব খুলিয়া উক্ত হিসাবে জমা রাখিতে হইবে এবং মালিকের ও শ্রমিকদের চাঁদাসহ মুনাফার হিসাব যথোপযুক্ত রেজিস্টারে পৃথক পৃথকভাবে দেখাইতে হইবে।
৩১৪। তহবিলের কার্যপদ্ধতির উপর বার্ষিক প্রতিবেদন
১) বোর্ড, প্রতি বৎসর ৩০শে মার্চের মধ্যে পূর্ববতীর্ বৎসরের তহবিলের হিসাব বিবরণী মালিকের নিকট ফরম—৮১(্ট) অনুযায়ী প্রতিবেদন আকারে দাখিল করিবে।
(২) বোর্ড কতৃর্ক হিসাব বিবরণীর প্রতিবেদন প্রাপ্তির পর মালিক উহার একটি কপি কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরে প্রেরণ করিবেন।
৩১৫। রাজস্ব হিসাব
একটি রাজস্ব হিসাব খুলিতে হইবে যাহাতে সকল মুনাফা ও সিকিউরিটি বিক্রয় বাবদ উপার্জিত অন্যান্য মুনাফা এবং তহবিল বরাবর বাজেয়াপ্ত যে কোন অর্থ পৃথকভাবে জমা হইবে এবং একইভাবে সিকিউরিটি বিক্রি বাবদ, সিকিউরিটি মূল্য হ্রাস বা সিকিউরিটির কমিশন ও মঞ্জুরি বাবদ অর্থ পৃথকভাবে ব্যয় খাতে প্রদর্শন করিতে হইবে।
৩১৬। সদস্যের হিসাব
(১) তহবিলের অফিসে প্রত্যেক সদস্যের নামে লেজারে একটি একাউন্ট খুলিতে হইবে, যাহাতে নিম্নবর্ণিত অর্থ জমা হইবে, যথা:
(ক) তাহার প্রদত্ত চাঁদা;
(খ) সদস্যের অনুকূলে প্রদত্ত মালিকের চাঁদা; এবং
(গ) বিনিয়োগ হইতে প্রাপ্ত লভ্যাংশ বা মুনাফা।
(২) প্রত্যেক আর্থিক বৎসর শেষ হইবার ৩ (তিন) মাসের মধ্যে সচিব সদস্যের হিসাবে প্রদর্শিত বিষয়গুলি পরীক্ষা করিবেন এবং কোনরূপ ত্রুটি পরিলক্ষিত হইলে উহা সংশোধন করিবেন।
(৩) প্রত্যেক শ্রমিককে ট্রাস্টি বোর্ডের সচিব কর্তৃক স্বাক্ষরিত ও সীলমোহরাঙ্কিত ও খাতওয়ারী জমার একটি হিসাব বিবরণী সরবরাহ করিতে হইবে।
৩১৭। তহবিলের অর্থ বিনিয়োগ
(১) তহবিলের সকল অর্থ বোর্ডের সিদ্ধান্তক্রমে নিম্নবর্ণিত সিকিউরিটিতে বিনিয়োগ করা যাইবে, যথা:
(ক) সরকারের প্রমিসরী নোট, ডিবেঞ্চার অথবা সরকারের অন্য কোন সিকিউরিটি:
তবে শর্ত থাকে যে, উপরি—উক্ত প্রমিসরী নোট, ডিবেঞ্চার বা সিকিউরিটির মূল্য এবং সরকার কতৃর্ক শর্তহীনভাবে প্রদত্ত নিশ্চয়তা বা প্রদত্ত মুনাফা এই অনুচ্ছেদ মোতাবেক সরকারের সিকিউরিটি হিসাবে গণ্য হইবে;
(খ) বন্ড, ডিবেঞ্চার ও সরকার কতৃর্ক চার্জকৃত এ্যাকুইটি:
তবে শর্ত থাকে যে, সিংকিং ফান্ড প্রতিষ্ঠা ব্যতীত অনুরূপ এ্যাকুইটিতে কোন অর্থ জমা করা যাইবে না;
(গ) অন্যান্য কোম্পানির স্টক বা ডিবেঞ্চার যাহার মুনাফার নিশ্চয়তা সরকার প্রদান করেছে;
(ঘ) বাংলাদেশে অবস্থিত স্থাবর সম্পত্তি ক্রয়:
তবে শর্ত থাকে যে, উক্ত সম্পত্তি ইজারাকৃত হইলে উহা ক্রয় করা যাইবে না।
(২) কোন বিনিয়োগে কোনরূপ অর্থ ব্যয় হইলে বা লোকসান হইয়া থাকিলে উহা রাজস্ব হিসাবে চার্জ হইবে।
(৩) ফরম—৬৯ অনুযায়ী সচিব ফান্ডের সম্পদের একটি সংক্ষিপ্ত বিবরণ এবং একটি ব্যালান্স শীট (প্রতি বৎসর ৩০শে জুন পর্যন্ত) প্রস্তুত করিবেন এবং উহার কপি বার্ষিক রিপোর্টের সহিত সংযুক্ত করিয়া সরকারের নিকট পেশ করিবেন।
৩১৮। পরিচালন ব্যয়
তহবিলের কর্মচারীদের বেতন ও ভাতা, যাবতীয় প্রশাসনিক ব্যয়, অডিট একাউন্ট ও আইনগত ব্যয়, ষ্টেশনারী ব্যয়, ফরম প্রস্তুত, আসবাবপত্র ক্রয়, ভাড়া, রেট, কর ও অন্যান্য যুক্তিসঙ্গত ব্যয়, বোর্ডের অনুমোদনক্রমে তহবিলের পরিচালন হিসাব হইতে নির্বাহ হইবে।
৩১৯। হিসাব নিরীক্ষা
(১) তহবিলের হিসাবপত্র ১৯৯৪ সনের কোম্পানি আইনের বিধান মোতাবেক নিরীক্ষা করিতে হইবে।
(২) এই বিধিমালা মোতাবেক নিযুক্ত হিসাব নিরীক্ষকগণ যথাযথভাবে স্বাক্ষরিত ও সীলমোহরাঙ্কিত নিরীক্ষা প্রতিবেদনের ৩ (তিন) কপি বোর্ডে জমা প্রদান করিবেন।
৩২০। মুনাফা
(১) ভবিষ্য তহবিলে জমাকৃত অর্থ বিনিয়োগ হইতে অর্জিত লভ্যাংশ বা মুনাফা বৎসরের শেষে প্রত্যেক সদস্যের হিসাবে আনুপাতিক হারে জমা করিতে হইবে।
(২) সদস্যদের হিসাবে জমাকৃত মুনাফা ভবিষ্য তহবিলের খরচ হিসাবে প্রদর্শন করিতে হইবে।
(৩) প্রত্যেক সদস্যের জমা খাতে প্রথম দিন হইতে আরম্ভ করিয়া শেষ দিন পর্যন্ত মুনাফা জমা করিতে হইবে:
তবে শর্ত থাকে যে, সদস্যদের নামে জমাকৃত অর্থ যখন প্রদেয় হয়, তখন চলতি মেয়াদের প্রথম দিন হইতে উক্ত অর্থ যেদিন প্রদানের জন্য গ্রহণ করিতে বলা হইবে সেই দিনের পূর্ববতীর্ মাস পর্যন্ত অথবা ফেরত প্রদেয় অর্থ পরিশোধযোগ্য হইবার মাসের পরবতীর্ ৬ (ছয়) মাস শেষ হওয়া পর্যন্ত, যেটি পূর্বে হয়, সুদ জমা হইবে:
আরও শর্ত থাকে যে, পরিশোধের দাবির উপর বা আংশিক মেয়াদের উপর মুনাফা পূর্ববতীর্ বৎসরের মুনাফার হারে প্রদান করা হইবে এবং আংশিক মেয়াদের মাসসমূহের জন্য মাসিক হারে জমা হইবে।
৩২১। মনোনয়ন
(১) প্রত্যেক সদস্য তাহার মৃত্যুর ক্ষেত্রে তহবিলে তাহার নামে জমা অর্থ গ্রহণের অধিকার প্রদান করিয়া ফরম—৪১ অনুযায়ী মনোনয়ন প্রদান করিবেন।
(২) সদস্য ইচ্ছা করিলে তাহার মনোনয়নপত্রে তাহার নামে জমা অর্থ মনোনীত ব্যক্তিদের মধ্যে তাহার ইচ্ছানুযায়ী হারাহারি অংশে ভাগ করিয়া প্রদান করিতে পারিবেন।
(৩) যে ক্ষেত্রে মনোনয়ন প্রদানের সময় সদস্যের পরিবার থাকে, সেই ক্ষেত্রে পরিবারের এক বা একাধিক সদস্যকে মনোনয়ন প্রদান করিতে হইবে এবং উপরি—উক্তভাবে ব্যতীত অন্যভাবে মনোনয়ন প্রদান করা হইলে সেই ক্ষেত্রে অনুরূপ মনোনয়ন বাতিল হইবে।
(৪) যে ক্ষেত্রে মনোনয়ন প্রদানের সময় সদস্যের কোন পরিবার না থাকে, সেই ক্ষেত্রে তিনি যে কোন ব্যক্তি বা ব্যক্তিবর্গকে মনোনীত করিতে পারিবেন, তবে উক্ত সদস্যের পরিবার হইবার সঙ্গে সঙ্গে উক্ত মনোনয়ন বাতিল বলিয়া গণ্য হইবে এবং সদস্য তাহার পরিবারভুক্ত এক বা একাধিক ব্যক্তিকে নূতন করিয়া মনোনয়ন প্রদান করিবেন।
(৫) মনোনীত কোন ব্যক্তি যদি সদস্যের পূর্বেই মৃত্যুবরণ করেন তবে উক্ত মনোনীত ব্যক্তির স্বার্থ পুনরায় সদস্যের উপর ন্যস্ত হইবে এবং সদস্য ইচ্ছা করিলে উক্ত স্বার্থের ব্যাপারে নূতন করিয়া মনোনয়ন প্রদান করিতে পারিবেন।
(৬) এই বিধির অধীন প্রদত্ত মনোনয়ন কোন সদস্য যে কোন সময় লিখিত নোটিস প্রদান করিয়া পরিবর্তন করিতে পারিবেন।
(৭) কোন মনোনয়ন বা উহার কোন পরিবর্তন সচিব যে তারিখে পাইবেন সেই তারিখ হইতে কার্যকর হইবে ।
৩২২। মৃত সদস্যের জমা অর্থ প্রদান
তহবিলের অর্থ প্রদেয় হইবার পূর্বে অথবা প্রদেয় হইলে উহা প্রদানের পূর্বেই কোন সদস্য মৃত্যুবরণ করিলে —
(ক) যে ক্ষেত্রে মনোনয়ন থাকে সেই ক্ষেত্রে তাহার নামে জমা অর্থ অথবা ইহার কোন অংশ উক্ত মনোনয়ন মোতাবেক মনোনীত ব্যক্তি বা ব্যক্তিবর্গকে প্রদেয় হইবে; অথবা
(খ) যদি মনোনয়ন বিদ্যমান না থাকে বা যদি মনোনয়নটি তহবিলে জমার কোন অংশের উপর প্রযোজ্য না হইয়া থাকে, তবে সম্পূর্ণ জমা বা যে অংশের উপর মনোনয়ন প্রযোজ্য নয় সেই অংশ, মৃত সদস্যের পারিবারিক আইন অনুযায়ী তাহার পরিবারের সদস্যদেরকে প্রদেয় হইবে।
৩২৩। ভবিষ্য তহবিলে অর্থ পরিশোধ
(১) যে ক্ষেত্রে কোন সদস্যের নামে জমাকৃত অর্থ অথবা এই বিধিমালা মোতাবেক কর্তনের পর অবশিষ্ট অর্থ প্রদেয় হয়, সেই ক্ষেত্রে সচিব সদস্যের হিসাবটি বন্ধ করিয়া দিবেন এবং যে ব্যক্তিকে অর্থ প্রদেয় হয় তাহার নিকট অর্থের পরিমাণ উল্লেখপূর্বক একটি লিখিত নোটিস প্রেরণ করিবেন।
(২) প্রদেয় অর্থের কোন অংশ সম্পর্কে যদি বিরোধ বা সন্দেহের সৃষ্টি হয়, সেই ক্ষেত্রে যে অংশের ব্যাপারে কোন বিরোধ বা সন্দেহ নাই সেই অংশ অবিলম্বে প্রদান করিবে এবং অবশিষ্ট অংশ যত শীঘ্র সম্ভব সমন্বয় করিতে হইবে।
(৩) বোর্ড তহবিলের জমা অর্থ পরিশোধের ক্ষেত্রে বিধি ২৬৩ অনুসরণ করিবে।
৩২৪। সদস্যের হিসাবের বার্ষিক বিবরণী
(১) প্রত্যেক বৎসর শেষ হইবার পর যত শীঘ্র সম্ভব, সচিব প্রত্যেক সদস্যকে তহবিলে বৎসরের শুরুতে প্রারম্ভিক স্থিতি, বৎসরে প্রদত্ত চাঁদার পরিমাণ, বৎসরের শেষে জমাকৃত মুনাফা, বৎসরে খরচের পরিমাণ এবং বৎসরের শেষ স্থিতির পরিমাণ উল্লেখপূর্বক একটি বিবরণী সরবরাহ করিবেন।
(২) সদস্য উক্ত বার্ষিক হিসাব সম্পর্কে নিজেরা নিশ্চিত হইবেন এবং কোন ত্রুটি থাকিলে বিবরণ পাইবার ৩ (তিন) মাসের মধ্যে সচিবের গোচরীভূত করিবেন।
৩২৬। বোর্ডের কার্যক্রম পরিচালনা
সমস্ত আদেশ এবং দলিলাদি বোর্ডের নামে প্রদত্ত ও সম্পাদিত হইবে এবং বোর্ড কতৃর্ক ক্ষমতাপ্রাপ্ত কোন কর্মকতার্ কতৃর্ক উহা স্বাক্ষরিত হইবে।
৩২৭। লংঘন, ইত্যাদির জন্য শাস্তি
(১) যদি কোন ব্যক্তি
(ক) এ অধ্যায়ের বিধান মোতাবেক প্রদেয় কোন চাঁদা পযার্প্ত কারণ ব্যতীত পরিশোধ করিতে ব্যর্থ হন;
(খ) সদস্যের মজুরি বা অন্য পারিশ্রমিক হইতে মালিকের অংশ কর্তন করিয়া থাকেন বা কর্তন করিবার চেষ্টা করেন;
(গ) বিধি মোতাবেক দাখিল করা আবশ্যক বা দাখিল করিতে নির্দেশ প্রদান করা হইয়াছে এমন রিটার্ন, বিবরণী বা অন্য কোন দলিল দাখিল করিতে ব্যর্থ হন বা অস্বীকার করেন;
(ঘ) মিথ্যা রিটার্ন, বর্ণনা বা দলিল দাখিল করিয়া থাকেন বা মিথ্যা বিবৃতি প্রদান করেন; অথবা
(ঙ) এ অধ্যায়ের বিধান মোতাবেক অন্য কোন আবশ্যিকতা পালন না করিবার বা ভঙ্গ করিবার দরুণ দোষী সাব্যস্ত হন; তাহা হইলে তিনি ধারা ২৯৮ অনুযায়ী দন্ড প্রাপ্ত হইবেন।
(২) ট্রাস্টি বোর্ড তহবিলের অর্থ ব্যাংক সুদের হারের চাইতে কম হারে ঋণ প্রদান করিলে বা মালিককে ব্যবসায়ের কাজে ব্যবহারের অনুমতি প্রদান করিলে বা নিজের লাভে প্রয়োগ করিলে মালিক এবং ট্রাস্টি বোর্ডের সদস্য দন্ডবিধি, ১৮৬০ (১৮৬০ সনের ৫নং আইন) এর ধারা ৪০৯ মোতাবেক দন্ডনীয় হইবেন।