- ৮৯। প্রাথমিক চিকিৎসা সরঞ্জাম
- ৯০। সেইফটি রেকর্ড বুক সংরক্ষণ
- ৯০ক। সেইফটি কমিটি গঠন
- ৯১। ধৌতকরণ সুবিধা
- ৯২। ক্যান্টিন
- ৯৩। খাবার কক্ষ, ইত্যাদি
- ৯৪। শিশু কক্ষ
- ৯৪ক। প্রতিবন্ধী শ্রমিকদের আবাসন সুবিধা
- ৯৫। চা-বাগানে বিনোদন ও শিক্ষার সুবিধা
- ৯৭। চা-বাগানে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসপত্র ইত্যাদি, প্রাপ্তির সুবিধা
- ৯৮। সংবাদপত্র শ্রমিকের জন্য চিকিৎসা পরিচর্যা
- ৯৯। বাধ্যতামূলক গ্রুপ বীমা চালুকরণ
অষ্টম অধ্যায় : কল্যাণমূলক ব্যবস্থা ( )
৮৯। প্রাথমিক চিকিৎসা সরঞ্জাম
(১) প্রত্যেক প্রতিষ্ঠানে সকল কর্ম সময়ে যাহাতে সহজে পাওয়া যায় এমনভাবে প্রাথমিক চিকিৎসা সরঞ্জাম সমৃদ্ধ বাক্স অথবা বিধি দ্বারা নির্ধারিত সরঞ্জাম সমৃদ্ধ আলমিরার ব্যবস্থা করিতে হইবে৷
(২)
উক্তরূপ বাক্স বা আলমিরার সংখ্যা,
প্রতিষ্ঠানে সাধারণতঃ নিয়োজিত প্রত্যেক একশত পঞ্চাশ জন
শ্রমিকের জন্য একটির কম
হইবে না৷
(৩)
প্রত্যেক প্রাথমিক চিকিৎসা বাক্স অথবা আলমিরা এমন
একজন দায়িত্বপূর্ণ ব্যক্তির জিম্মায় থাকিবে যিনি প্রাথমিক চিকিত্সায়
প্রশিক্ষণপ্রাপ্ত এবং যাহাকে প্রতিষ্ঠানের
সকল কর্ম সময়ে পাওয়া
যাইবে৷
(৪)
প্রত্যেক কর্ম-কক্ষে উক্ত
ব্যক্তির নাম সম্বলিত একটি
নোটিশ টাংগাইয়া দেওয়া হইবে এবং উক্ত
ব্যক্তি তাহাকে সহজে সনাক্ত করা
যায় মত ব্যাজ পরিধান
করিবেন৷
(৫)
যে সকল প্রতিষ্ঠানে সাধারণতঃ
তিনশ বা ততোধিক শ্রমিক
নিয়োজিত থাকেন সে সকল প্রতিষ্ঠানে
বিধি দ্বারা নির্ধারিত মাপের ও যন্ত্রপাতি সজ্জিত
অথবা অন্যান্য সুবিধা সম্বলিত ডিসপেনসারীসহ একটি রোগী কক্ষ
থাকিবে, এবং উক্ত কক্ষটি
বিধি দ্বারা নির্ধারিত চিকিৎসক ও নার্সিং স্টাফের
দায়িত্বে থাকিবে৷
(৬) যে সকল প্রতিষ্ঠান বা প্রতিষ্ঠানসমূহে পাঁচ হাজার বা ততোধিক শ্রমিক নিযুক্ত থাকেন সেই সকল প্রতিষ্ঠান বা প্রতিষ্ঠানসমূহের মালিক বা মালিকগণ বিধি দ্বারা নির্ধারিত পন্থায় একটি স্থায়ী স্বাস্থ্য কেন্দ্র পরিচালনার ব্যবস্থা করিবেন।
(৭) পেশাগত রোগে বা কর্মকালীন দুর্ঘটনায় আক্রান্ত শ্রমিক ও কর্মচারীকে মালিকের নিজ খরচে ও দায়িত্বে উক্ত রোগ, আঘাত বা অসুস্থতা উপযুক্ত বা বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত চিকিৎসা করিতে হইবে।
(৮)
প্রত্যেক প্রতিষ্ঠানে যেখানে ৫০০ জন বা
ততোধিক সংখ্যক শ্রমিক নিযুক্ত রহিয়াছেন সেই সব প্রতিষ্ঠানের
মালিক বিধি দ্বারা নির্ধারিত
পদ্ধতিতে কল্যাণ কর্মকর্তা নিয়োগ করিবেন।
৯০। সেইফটি রেকর্ড বুক সংরক্ষণ
পঁচিশ জনের অধিক শ্রমিক সম্বলিত প্রত্যেক কারখানা/প্রতিষ্ঠানে বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে বাধ্যতামূলক সেইফটি রেকর্ড বুক সংরক্ষণ ও সেইফটি তথ্য বোর্ড প্রদর্শন করিতে হইবে ৷
৯০ক। সেইফটি কমিটি গঠন
পঞ্চাশ বা তদূর্ধ্ব সংখ্যক শ্রমিক নিয়োজিত রহিয়াছেন এমন প্রত্যেক কারখানায় বিধি দ্বারা নির্ধারিত পন্থায় সেইফটি কমিটি গঠন এবং উহাকে কার্যকর করিতে হইবে।
৯১। ধৌতকরণ সুবিধা
(১) প্রত্যেক প্রতিষ্ঠানে-
(ক)
উহাতে কর্মরত শ্রমিকগণের ব্যবহারের জন্য যথেষ্ঠ সংখ্যক
উপযুক্ত গোসলখানা ও ধৌতকরণের সুবিধা
এবং উহার রক্ষণাবেক্ষণের ব্যবস্থা
থাকিতে হইবে;
(খ)
উক্তরূপ সুবিধাদি পুরুষ ও মহিলা শ্রমিকগণের
জন্য স্বতন্ত্রভাবে থাকিতে হইবে, এবং উহা যথাযথভাবে
পর্দাঘেরা থাকিবে;
(গ)
উক্তরূপ সুবিধাদি সব সময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখিতে হইবে এবং সহজে
গমনযোগ্য হইতে হইবে ৷
(২)
সরকার বিধি দ্বারা কোন
প্রতিষ্ঠান সম্পর্কে উক্তরূপ সুবিধাদির মান নির্ধারণ করিতে
পারিবে ৷
৯২। ক্যান্টিন
(১) যে প্রতিষ্ঠানে সাধারণতঃ একশত জনের অধিক শ্রমিক নিযুক্ত থাকেন সে প্রতিষ্ঠানে তাহাদের ব্যবহারের জন্য যথেষ্ঠ সংখ্যক ক্যান্টিন থাকিবে৷
(২)
সরকার বিধি দ্বারা-
(ক)
কোন ক্যান্টিনের নির্মাণ, স্থান সংস্থান, আসবাবপত্র এবং অন্যান্য সরঞ্জামের
মান নির্ধারণ করিবে;
(খ)
ক্যান্টিনের জন্য একটি ব্যবস্থাপনা
কমিটি গঠন এবং উহার
ব্যবস্থাপনায় শ্রমিক প্রতিনিধত্বের জন্য বিধান করিতে
পারিবে ৷
(৩)
ক্যান্টিনে কি ধরণের খাদ্য
সরবরাহ করা হইবে এবং
উহার মূল্য কত হইবে তাহা
উক্ত ব্যবস্থাপনা কমিটি নির্ধারণ করিবে ৷
৯৩। খাবার কক্ষ, ইত্যাদি
(১) যে প্রতিষ্ঠানে সাধারণতঃ একশত জনের অধিক শ্রমিক নিযুক্ত থাকেন সে প্রতিষ্ঠানে তাহাদের ব্যবহারের জন্য যথেষ্ঠ সংখ্যক ক্যান্টিন থাকিবে৷
(২)
সরকার বিধি দ্বারা-
(ক)
কোন ক্যান্টিনের নির্মাণ, স্থান সংস্থান, আসবাবপত্র এবং অন্যান্য সরঞ্জামের
মান নির্ধারণ করিবে;
(খ)
ক্যান্টিনের জন্য একটি ব্যবস্থাপনা
কমিটি গঠন এবং উহার
ব্যবস্থাপনায় শ্রমিক প্রতিনিধত্বের জন্য বিধান করিতে
পারিবে ৷
(৩)
ক্যান্টিনে কি ধরণের খাদ্য
সরবরাহ করা হইবে এবং
উহার মূল্য কত হইবে তাহা
উক্ত ব্যবস্থাপনা কমিটি নির্ধারণ করিবে ৷
৯৪। শিশু কক্ষ
(১) সাধারণতঃ চল্লিশ বা ততোধিক মহিলা শ্রমিক নিয়োজিত আছেন এরূপ প্রত্যেক প্রতিষ্ঠানে তাহাদের ছয় বৎসরের কম বয়সী শিশু সন্তানগণের ব্যবহারের জন্য এক বা একাধিক উপযুক্ত কক্ষের ব্যবস্থা ও রক্ষণাবেক্ষণ করিতে হইবে ৷
(২)
উক্তরূপ কোন কক্ষে যথেষ্ট
স্থান সংস্থান, আলো ও বায়ু
চলাচলের ব্যবস্থা থাকিবে, এবং উহা পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মতভাবে রক্ষণাবেক্ষণ করিতে
হইবে, এবং কক্ষটি শিশুদের
পরিচর্যার জন্য অভিজ্ঞ বা
প্রশিক্ষণপ্রাপ্ত মহিলার তত্ত্বাবধানে থাকিবে ৷
(৩) উক্তরূপ কক্ষ শিশুদের মায়েদের জন্য সহজগম্য হইতে হইবে, এবং যুক্তিসংগতভাবে যতদূর সম্ভব উহা প্রতিষ্ঠানের এমন কোন অংশের সংলগ্ন বা নিকটে অবস্থিত হইবে না যেখান হইতে বিরক্তিকর ধোঁয়া, ধুলাবালি বা গন্ধ নির্গত হয়, অথবা যেখানে অতি মাত্রায় শব্দময় কাজ-কর্ম পরিচালিত হয় ৷
(৪)
উক্তরূপ কক্ষ মজবুতভাবে নির্মাণ
করিতে হইবে, এবং ইহার সকল
দেওয়ালে ও ছাদে উপযুক্ত
তাপ প্রতিরোধক বস্তু থাকিতে হইবে এবং ইহা
পানি-রোধক হইতে হইবে ৷
(৫)
উক্তরূপ কক্ষের উচ্চতা মেঝে হইতে ছাদের
সর্বনিম্ন অংশ পর্যন্ত ৩৬০
সেণ্টিমিটারের নীচে হইবে না,
এবং উহাতে অবস্থানরত প্রত্যেক শিশুর জন্য মেঝের পরিমাণ
হইবে কমপক্ষে ৬০০ বর্গ সেণ্টিমিটার ৷
(৬)
উক্তরূপ কোন কক্ষের প্রত্যেক
অংশের জন্য প্রচুর আলো-বাতাস ও মুক্ত বায়ু
সঞ্চালনের উপযুক্ত ও কার্যকর ব্যবস্থা
থাকিতে হইবে ৷
(৭)
উক্তরূপ কোন কক্ষ যথেষ্ট
আসবাবপত্র দ্বারা সজ্জিত থাকিবে এবং বিশেষ করিয়া
প্রত্যেক শিশুর জন্য বিছানাসহ একটি
খাট বা দোলনা থাকিবে,
এবং প্রত্যেক মা যখন শিশুকে
দুধ পান করাইবেন বা
পরিচর্যা করিবেন, তখন তাহার ব্যবহারের
জন্য অন্ততঃ একটি চেয়ার বা
এই প্রকারের কোন আসন থাকিতে
হইবে, এবং তুলনামূলকভাবে বয়স্ক
শিশুদের জন্য যথেষ্ট ও
উপযুক্ত খেলনার সরবরাহ থাকিতে হইবে ৷
(৮)
তুলনামূলকভাবে বয়স্ক শিশুদের জন্য একটি উপযুক্ত
ঘেরা দেওয়া ছায়াময় উন্মুক্ত খেলার মাঠ থাকিবেঃ
তবে
শর্ত থাকে যে, প্রধান
পরিদর্শক লিখিত আদেশ দ্বারা কোন
প্রতিষ্ঠানকে এই উপ-ধারার
বিধান হইতে অব্যাহতি দিতে
পারিবেন যদি তিনি এই
মর্মে সন্তুষ্ট হন যে উক্তরূপ
খেলার মাঠ করার জন্য
প্রতিষ্ঠানের যথেষ্ট জায়গা নাই ৷
৯৪ক। প্রতিবন্ধী শ্রমিকদের আবাসন সুবিধা
কোন শিল্প প্রতিষ্ঠানে শ্রমিকদের জন্য আবাসনের ব্যবস্থা থাকিলে, আবাসন বরাদ্দের ক্ষেত্রে প্রতিবন্ধী শ্রমিকগণকে অগ্রাধিকার প্রদান করিতে হইবে।
৯৫। চা-বাগানে বিনোদন ও শিক্ষার সুবিধা
সরকার চা বাগান সম্পর্কে-
(ক)
বিধি প্রণয়ন করিয়া উহার প্রত্যেক মালিককে
সেখানে নিযুক্ত শ্রমিকগণ এবং তাহাদের শিশু
সন্তানগণের জন্য বিধিতে উল্লিখিত
বিনোদনমূলক সুযোগ-সুবিধার ব্যবস্থা করার জন্য নির্দেশ
দিতে পারিবে;
(খ)
যে তেগত্রে কোন চা-বাগানের
শ্রমিকগণের ছয় হইতে বারো
বছর বয়সী শিশু সন্তানগণের
সংখ্যা পঁচিশ এর উপরে হয়
সে তেগত্রে, বিধি প্রণয়ন করিয়া
উহার মালিককে, বিধিতে উল্লিখিত প্রকারে এবং মানের শিশুদের
শিতগার সুযোগ এর ব্যবস্থা করিবার
জন্য নির্দেশ দিতে পারিবে;
(গ)
প্রতিটি চা বাগানে শ্রমিকদের
এবং তাহাদের সন্তানদের জন্য বিধি দ্বারা
নির্ধারিত পন্থায় উপযুক্ত চিকিত্সা কেন্দ্র প্রতিষ্ঠা করিতে হইবে ৷
৯৭। চা-বাগানে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসপত্র ইত্যাদি, প্রাপ্তির সুবিধা
চা বাগানের প্রত্যেক মালিক তাহার শ্রমিকগণের জন্য সহজগম্য স্থানে তাহাদের দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস প্রাপ্তির সুবিধার ব্যবস্থা করিবেন ৷
৯৮। সংবাদপত্র শ্রমিকের জন্য চিকিৎসা পরিচর্যা
প্রত্যেক সংবাদপত্র শ্রমিক এবং তাহার উপর নির্ভরশীলগণ সংবাদপত্র প্রতিষ্ঠানের খরচে বিধি দ্বারা নির্ধারিত পন্থায় ও পরিমাণে চিকিৎসা পরিচর্যা পাইবার অধিকারী হইবেন ৷
ব্যাখ্যাঃ
এই ধারার প্রয়োজনে নির্ভরশীল” বলিতে কোন সংবাদপত্র শ্রমিকের
স্বামী অথবা স্ত্রী, বিধবা
মা, আতুর পিতা-মাতা
এবং বৈধ পুত্র ও
কন্যাকে বুঝাইবে, যাহারা উক্ত শ্রমিকের সহিত
বসবাস করেন এবং তাহার
উপর সম্পূর্ণ নির্ভরশীল ৷
৯৯। বাধ্যতামূলক গ্রুপ বীমা চালুকরণ
(১) যে সকল প্রতিষ্ঠানে অন্যূন ১০০ জন স্থায়ী শ্রমিক কর্মরত রহিয়াছেন, সেইখানে মালিক প্রচলিত বীমা আইন অনুযায়ী গ্রুপ বীমা চালু করিবেন।
(২)
বীমা দাবীর টাকা এই আইনের
অধীন শ্রমিকের অন্যান্য প্রাপ্যের অতিরিক্ত হইবে;
তবে
শর্ত থাকে যে, শ্রমিকের
মৃত্যুর ক্ষেত্রে বীমা দাবী আদায়
মালিকের দায়িত্ব হইবে এবং মালিক
উক্ত বীমা দাবী হইতে
আদায়কৃত অর্থ পোষ্যদের সরাসরি
প্রদানের ব্যবস্থা করিবেন:
আরও
শর্ত থাকে যে, অন্য
আইনে ভিন্নতর যাহা কিছুই থাকুন
না কেন, এই ধারা
অনুযায়ী কোন বীমা দাবী
উত্থাপিত হইলে উহা অনুর্ধ
একশত বিশ দিনের মধ্যে
বীমা কোম্পানী ও মালিক যৌথ
উদ্যোগে নিস্পত্তি করিবেন।
(৩)
উপ-ধারা (১) ও (২)
এ যাহা কিছুই থাকুক
না কেন, ধারা ২৩২
এর উপ-ধারা (৩)
এর অধীন শতভাগ রপ্তানিমুখী
শিল্প সেক্টর অথবা শতভাগ বৈদেশিক
মুদ্রা বিনিয়োগকারী শতভাগ রপ্তানিমুখী শিল্প সেক্টরসহ অন্যান্য শিল্প সেক্টরে সরকার কর্তৃক কেন্দ্রীয় তহবিল স্থাপিত হইলে উক্ত শিল্প
সেক্টরের শ্রমিকদের জন্য গ্রুপ বীমা
করিবার প্রয়োজন হইবে না এবং
এইরূপ ক্ষেত্রে শ্রমিকের গ্রুপ বীমার সমপরিমাণ অর্থ উক্ত তহবিল
হইতে প্রদান করা হইবে:
তবে
শর্ত থাকে যে, কেন্দ্রীয়
তহবিলের শতকরা ৫০ (পঞ্চাশ) ভাগ
অর্থ গ্রুপ বীমার পরিবর্তে প্রদানের নিমিত্ত এবং অবশিষ্ট শতকরা
৫০ (পঞ্চাশ) ভাগ অর্থ শ্রমিকের
কল্যাণে ব্যবহৃত হইবে।