02 Mar 2026 +880 1886 456688
image

Laws & Rules

সমবায় সমিতি আইন, ২০০১
Click here for Deep-Dive

সপ্তম অধ্যায় : সমবায় সমিতির সদস্যগণের বিশেষ সুবিধা ও দায়-দায়িত্ব ( সমবায় সমিতি আইন, ২০০১ )
৩৬। সদস্যদের ভোট

(১) সকল শ্রেণীর সমবায় সমিতির প্রত্যেক সদস্য সমিতির কর্মকাণ্ডের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে একটি মাত্র ভোট প্রয়োগের অধিকারী হইবেন; উক্ত ভোট ব্যক্তিগতভাবে উপস্থিত হইয়া প্রয়োগ করিতে হইবে, প্রক্সির মাধ্যমে কোন ভোট দেওয়া যাইবে না৷

(২) ভোটে সমতা দেখা দিলে সভাপতির একটি দ্বিতীয় বা নির্ণায়ক ভোট প্রদানের ক্ষমতা থাকিবে৷

(৩) প্রাথমিক সমবায় সমিতি ব্যতীত অন্যান্য সমবায় সমিতির ক্ষেত্রে, একটি সদস্য সমিতি উহার বৈধ কোন সদস্যকে সদস্য-সমিতির প্রতিনিধিত্বকারী ব্যক্তিকে উহার প্রতিনিধি হিসাবে ভোটদানের জন্য মনোনয়ন দিতে পারিবে৷

(৪) সদস্য সমিতির কোন ব্যক্তি ঊর্ধ্বতন সমিতির পক্ষে বা কর্মকাণ্ডে প্রতিনিধিত্ব করিবেন বা কিভাবে ভোট দিবেন সেই সম্পর্কে উপ-আইনে বিস্তারিত বিধান থাকিবে৷

৩৭। বকেয়া পাওনা পরিশোধ না করা পর্যন্ত সদস্যগণ অধিকার প্রয়োগ করিতে পারিবে না

কোন সদস্যের নিকট সমিতির চাঁদা বা শেয়ার বা সদস্যপদ সংক্রান্ত অন্য কোন পাওনা বকেয়া থাকিলে উহা পরিশোধ না করা পর্যন্ত উক্ত সদস্য তাঁহার অধিকার প্রয়োগ করিতে পারিবেন না৷

৩৯। সাবেক ও মৃত সদস্যের দায়

কোন সদস্যের সদস্য পদের অবসান হইলে বা মৃত্যু হইলে এবং অবসান বা মৃত্যুর তারিখে সমবায় সমিতির নিকট তাঁহার কোন দায় দেনা অপরিশোধিত থাকিলে সদস্য পদ অবসান বা মৃত্যুর তারিখের পরবর্তী তিন বত্সরের মধ্যে উক্ত দেনা উক্ত সদস্যের রাখিয়া যাওয়া সম্পত্তি হইতে আদায়যোগ্য হইবে, যদি উল্লিখিত তিন বত্সরের মধ্যে সমবায় সমিতির ধারা ৫৫ মোতাবেক অবসায়নের আদেশ প্রদান করা হয়৷

৩৮। শেয়ার অথবা 1[মুনাফা] ক্রোকযোগ্য হইবে না

অন্য কোন আইনে ভিন্নরূপ যাহা কিছু্‌ই থাকুক না কেন, ধারা ৩১ এর বিধান সাপেক্ষে, সমবায় সমিতির কোন সদস্যের নিকট উক্ত সমিতির প্রাপ্য নহে এমন কোন ঋণ বা দায় পরিশোধের জন্য আদালতের আদেশ বা ডিক্রি দ্বারা উক্ত সমিতিতে উক্ত সদস্যের শেয়ার বা অর্জিত 2[মুনাফা] ক্রোকযোগ্য হইবে না বা উক্ত ডিক্রী বা আদেশ বলে শেয়ার বা 3[মুনাফা] বাবদ প্রাপ্য সম্পদ হইতে আদায়যোগ্য হইবে না৷

৪০। গ্রহীতা মনোনয়ন

প্রাথমিক সমবায় সমিতির প্রত্যেক সদস্য এমন একজন একক (Individual) ব্যক্তিকে মনোনীত করিবেন যিনি সমিতির সদস্য নহেন এবং যিনি ঐ সদস্যের মৃত্যুর পর তাঁহার শেয়ার এবং তত্সংক্রান্ত যাবতীয় অধিকার ও দায় দায়িত্ব অর্জন করিবেন; এই ক্ষেত্রে উত্তরাধিকার সংক্রান্ত কোন আইন প্রযোজ্য হইবে না এবং উক্ত মনোনীত ব্যক্তি উক্ত সদস্যের মৃত্যুর পর সমিতিতে তাহার শেয়ার এবং তদ্‌সংক্রান্ত সকল অধিকার, অর্জন ও দায়-দায়িত্ব বহন করিবেন৷

৪১। সদস্য পদ অবসায়নের ক্ষেত্রে শেয়ার, মুনাফা ইত্যাদি পরিশোধ

সমবায় সমিতির কোন সদস্য তাহার সদস্য পদ হারাইলে তাহার শেয়ার বাবদ অর্জিত মুনাফা 1[***] উক্ত সদস্য বা তাঁহার মনোনীত ব্যক্তির নিকট 2[পরিশোধ] করিতে হইবে৷

৪২। সমিতির ধারণকৃত কতিপয় জমির দখল এবং জমির স্বার্থ হস্তান্তরে বাধা-নিষেধ

এই আইনের অন্য কোন ধারায় কিংবা আপাততঃ বলবত্ অন্য কোন আইনে যাহাই থাকুক না কেন-

(ক) যেই সমবায় সমিতির উদ্দেশ্য হইতেছে পতিত জমি পুনরুদ্ধার ও স্থায়ী বসবাসের ব্যবস্থাকরণ, অথবা জমি অর্জন করিয়া উহার সদস্যদের নিকট ইজারা দান করা, সেই সমিতির কোন সদস্য সমিতির নিকট হইতে ইজারা গৃহীত কোন জমির দখল বা স্বার্থ উহার উপ-আইন অনুসারে সমিতির পূর্বানুমতি গ্রহণ ব্যতীত কাহারও নিকট হস্তান্তর করিতে পারিবেন না, এবং এই ধারার খেলাফ করিয়া হস্তান্তর করা হইলে উক্ত হস্তান্তর ফলবিহীন (Void) হইবে;

(খ) দফা (ক) তে উল্লিখিত সদস্যের সদস্যপদের অবসান হইলে এবং তাঁহার মনোনীত ব্যক্তি সমিতির সদস্য হইতে ইচ্ছুক বা যোগ্য না হইলে, উক্ত ইজারা প্রদত্ত জমি সমিতি ফেরত পাইবে, তবে উক্ত মনোনীত ব্যক্তি ইজারা বাবদ উক্ত সদস্য কর্তৃক পরিশোধিত মূল্য বা উহার বাজার মূল্য, যাহা বেশী হয়, ফেরত পাইবেন;

তবে শর্ত থাকে যে,

1[(অ) বাজার মূল্য নির্ধারণের ক্ষেত্রে ব্যবস্থাপনা কমিটি প্রচলিত বিধান মোতাবেক সিদ্ধান্ত গ্রহণ করিবে এবং উহা নিবন্ধককে অবহিত করিবে, ব্যবস্থাপনা কমিটি কর্তৃক বাজার মূল্য নির্ধারণের ক্ষেত্রে কোন প্রশ্ন উপস্থাপিত হইলে নিবন্ধক কর্তৃক উহা নিষ্পত্তি হইবে এবং নিবন্ধকের সিদ্ধান্তই চূড়ান্ত হিসাবে গণ্য হইবে।]

(আ) সমিতির নিকট উক্ত সদস্যের কোন দেনা থাকিলে তাহা উক্ত বাজার মূল্য হইতে আদায়যোগ্য হইবে৷

img